এক ঝলক (৩০ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে নির্বাচনী প্রচার চালানোর একপর্যায়ে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুই শিশুকে কোলে তুলে নেন। এ সময় ভয়ে কাঁদতে শুরু করে এক শিশু। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

২ / ২৮
পর্তুগালের লিসবনে ষাঁড়ের লড়াই চলাকালে সওয়ারির কসরত। ছবিটি গত বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৩ / ২৮
দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ছবিটি আজ শনিবার সকালে যশোর সদরের চাঁনপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৪ / ২৮
ছোট মাথায় বড় বড় লাউ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে শিশুটি। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার আদমপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ২৮
চীনের হংকংয়ে ডিম সাম আইকন রেস্তোরাঁয় ভাপানো চকলেট বন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৮
শিকারের অপেক্ষায় ফিঙে পাখিটি। ছবিটি শনিবার খুলনা রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ২৮
ফুলে মধুর খোঁজে মৌমাছিটি। ছবিটি শনিবার খুলনা রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৮ / ২৮
মাঠের মধ্যে বন্যার পানিতে মাছ ধরছেন এক মৎস্যশিকারি। ছবিটি শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৮
ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘোড়ার গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে পানিবন্দী মানুষ। ছবিটি শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার বরণ বিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৮
রঙ্গন ফুলে বাহারি প্রজাপতি। ছবিটি শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৮
খুলনা রেলস্টেশনের নালায় মাছ ধরার চেষ্টা করছে দুই পথশিশু। ছবিটি শনিবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১২ / ২৮
বন্যার পানিতে ধরা পড়ছে রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছের পোনা। সেগুলো নদীর পাড়েই পাইকা​রি ১৪০০ থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় পোনা মাছ ধরতে দেখা গেল কয়েকজনকে। ছবি: সোয়েল রানা

১৩ / ২৮
ট্রাফিক বিভাগ থেকে বাস/হিউম্যান হলার দাড়াঁনো নিষেধের এই সাইনবোর্ড থাকলেও তা মানছে না কেউই। ছবিটি রাজধানীর শ্যামলী মোড় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷

১৪ / ২৮
বাংলাদেশ গণিত দলের রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ের সাফল্যের কারণে আজ বিকেলে রাজধানীর টিসিবি ভবনের মিলনায়তনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে দলকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিন৷

১৫ / ২৮
কল্যাণপুর খালে এখনও নির্মিত হয়নি সেতু। মোহাম্মদপুর থেকে দারুস সালাম যেতে এই নৌকাতেই খালের নোংরা পানি পেরোতে হয় স্থানীয়দের। ছবিটি মোহাম্মাদপুর ৩০ নং ওয়ার্ডের মুনসুরাবাদ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের নার্সারিগুলোতে বিক্রি হচ্ছে নানা রকম ফুল ও ফলের গাছ। আর বর্ষা ঋতুর কারণে বেচাকেনা অনেকটা বেশি। ছবি: সাহাদাত পারভেজ

১৭ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ছয়জন চিত্রশিল্পীর আঁকা ছবির প্রদর্শনী। প্রদর্শনীর নাম জলকেলি। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ২৮
আরমানিটোলা কাজিমুদ্দীন সিদ্দিকী লেনের আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের ডাস্টবিন এটি। এর সামনে দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এটি সরানোর বিষয়ে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। ছবি: সাহাদাত পারভেজ

১৯ / ২৮
মিরপুরে এই বাঁশের সাঁকোর নিচে পয়োনিষ্কাশন নালায় পড়ে কিছুদিন আগে মৃত্যু হয় চার বছরের শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের। সেই সাঁকো দিয়ে এখনো পারাপার হচ্ছে শিশুরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার দুপুরে মিরপুরের কমার্স কলেজের পাশে রুপালী হাউজিং এস্টেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৮
রাজধানীর মহাখালীর দক্ষিণ পাড়ায় বেশ কিছু দিন আগে পরিত্যক্ত ঝিলে পড়ে এক শিশুর মৃত্যুর পর সেই স্থানে এখন বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৮
অতিরিক্ত যাত্রী বহন করে প্রতিদিন এভাবেই চলছে টেম্পো। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই টেম্পোর পাটাতনে দাঁড়িয়ে রওনা হন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালী উড়াল সেতুর কাছ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৮
উড়াল সেতুতে ওঠা নামার পথে যানবাহন থামানো আইনত নিষেধ থাকার পরও নিয়ম মানছেন না চালক ও যাত্রীরা। প্রতিনিয়তই বাস চালকেরা বাস থামিয়ে যাত্রী উঠানামার কাজ করছেন। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালী উড়াল সেতুর কাছ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৮
মাসের শেষে ভাড়া বাসা বদলের সময়। পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া আসবাবপত্র। আর সেই কাজটি করতে গিয়ে অনেক সময়ই শ্রমিকেরা ঝুঁকি নিয়ে চড়ে বসেন পিকআপে। ছবিটি রাজধানীর বনানী এলাকা  থেকে আজ শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৮
খুচরা দরে পাটের বস্তা কিনে পাইকারি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এক বিক্রেতা। ছবিটি গুলশান ২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৮
‘ভূমিকম্পে’ আহত মানুষ চিৎকার করে সাহায্য চাইছে। এ দৃশ্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার টাগুইগে। তবে আজ সেখানে কোনো ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মানুষকে সচেতন করতে আয়োজন করা হয়েছিল মহড়ার। জাতীয় দুর্যোগ সচেতনতা মাস উপলক্ষে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্যান্য সরকারি সংস্থা মিলে এ মহড়ার আয়োজন করে। ছবি: রয়টার্স

২৬ / ২৮
আজ শনিবার পোল্যান্ডের ক্রাকো শহরে বিশ্ব যুব দিবস উপলক্ষে মধ্যাহ্নভোজের সময় এক তরুণীকে শুভকামনা জানান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

২৭ / ২৮
ইয়েমেনের রাজধানী সানায় একটি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা । ছবি: রয়টার্স

২৮ / ২৮
অলিম্পিক রোয়িং ভেন্যুতে অনুশীলন করছে দক্ষিণ আফ্রিকার দল। ছবি: রয়টার্স