এক ঝলক (৩০ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
বৃষ্টির দিন শুরু হওয়ায় নতুন বাসা বুনেছে বাবুই পাখি। ছবিটি আজ রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের সাতভাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২১
বগুড়ায় ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ রোববার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বগুড়ার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি: সোয়েল রানা

৩ / ২১
সিলেট শহরের পুলিশ লাইন এলাকায় নানা রং ও আকৃতির বেলুন ফেরি করে এই কিশোর। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২১
ইগলের ছবিটি গতকাল শনিবার বাগেরহাটের চুলকাঠি চন্দ্রমহল ইকোপার্কের মিনি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২১
১৭তম ফিনা ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপসে নারীদের ২০ মিটার হাইডাইভের দ্বিতীয় রাউন্ডে অংশ নিয়ে সুইমিংপুলে লাফ দিচ্ছেন এক প্রতিযোগী। ছবিটি গতকাল শনিবার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
স্পেনের দক্ষিণাঞ্চলের একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় এক ঝাঁক ফ্লামিঙগো (কলহংস)। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২১
উটের পিঠে বসে খেলছে দুই শিশু। ছবিটি শনিবার চীনের জিনজিয়াং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২১
গরম বাতাস-চালিত বেলুন প্রতিযোগিতা চলছে। ছবিটি শনিবার ইতালি থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২১
প্লাস্টিকের পাত্র নিয়ে পানি আনতে যাচ্ছেন এক নারী। ছবিটি শনিবার ইয়েমেন থেকে তোলা ছবি। ছবি: রয়টার্স

১০ / ২১
তুরস্কের ইস্তাম্বুল শহরে সূর্যাস্তের মনোরম দৃশ্যটি গতকাল শনিবার ক্যামেরাবন্দী করা হয়েছে। ছবি: এএফপি

১১ / ২১
নিউইয়র্কের র‍্যান্ডো’স আইল্যান্ডে অনুষ্ঠিত ‘২০১৭ প্যানোরামা মিউজিক ফেস্টিভ্যাল’-এর একটি দৃশ্য। ছবি: এএফপি

১২ / ২১
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের সুমো কুস্তি প্রতিযোগিতায় দুই খুদে প্রতিযোগী। ছবিটি আজ রোববার জাপানের টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২১
প্যারেডের সময় হাততালি দিচ্ছেন চীনের সেনাসদস্যরা। ছবিটি আজ রোববার উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া অঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২১
বৃষ্টির কারণে বগুড়ার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবিটি আজ রোববার বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২১
খাওয়ার জন্য কলাগাছ নিয়ে বাড়ি ফিরছে হাতি। ছবিটি গতকাল শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

১৬ / ২১
সিলেট নগরের পুলিশ লাইন-মীরের ময়দান সড়কে সংস্কারের কাজ করছে সিটি করপোরেশন। কাজ ধীর গতির কারণে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এই সড়কে যানজটের সঙ্গে যোগ হয়েছে অসহনীয় ধুলো। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২১
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ড্রাগন ফল। নাটোর থেকে আনা এই ফল পাবনার বাজারে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। ছবিটি আজ রোববার পাবনা শহরের একটি ফলের দোকান থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২১
ধানের জমিতে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। ছবিটি আজ রোববার পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২১
বর্ষাকালে বেড়ে যায় নৌকার চাহিদা। বাড়তি চাহিদা পূরণে দিনরাত নৌকা তৈরি করতে ব্যস্ত কারিগরেরা। ছবিটি আজ রোববার খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা মারমাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২০ / ২১
রোববার খাগড়াছড়ি সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসবে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। ছবি: নীরব চৌধুরী

২১ / ২১
ফরিদপুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বিলের পানিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন কৃষকেরা। বাজারে এখন প্রতি মণ পাট ১৩০০ থেকে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ রোববার ফরিদপুর সদরপুর উপজেলার সদরের দশ হাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান