গত কয়েক দিন ধরেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো ঝিরিঝিরি কখনো মুষলধারে। কখনো এ বৃষ্টি হয়ে ওঠে স্বস্তির, কখনো দুর্ভোগের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ৩০ জুলাই। ছবি: জাহিদুল করিম
২ / ১২
সিলেটের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন। জকিগঞ্জ রোড, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
৩ / ১২
বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছুটি কাটাতে বেডমিনস্টারে গিয়েছিলেন মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। সঙ্গে ছিল স্বামী ও সন্তানেরা। ছুটি শেষে ২৯ জুলাই নিউজার্সির গলফ ক্লাব থেকে হোয়াইট হাউসে ফেরেন তাঁরা। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
৪ / ১২
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিল মারছিল একদল তরুণ। পরে পুলিশ দরজা ভেঙে তাদের আটক করে। সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
৫ / ১২
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরুর পরপরই কেন্দ্রগুলোতে ভোটারদের বেশ ভিড় দেখা গেছে। এই সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১২
আফগানিস্তানে চায়ের দোকানের বাইরে বসে আয়েশি মেজাজে চা পান। কাবুল, ৩০ জুলাই। ছবি: রয়টার্স
৭ / ১২
এক ভোটারের আঙুলে ভোট দেওয়ার প্রমাণ হিসেবে অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছেন নির্বাচন কর্মকর্তা। হাতেম আলী প্রাইমারি স্কুল, ২০ নম্বর ওয়ার্ড, সাদিপুর, সিলেট, ৩০ জুলাই। ছবি: শুভ্র কান্তি দাস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট দিচ্ছেন এক বৃদ্ধা। কেল্লারমোড়, ঢাকা, ৩০ জুলাই। ছবি: জাহিদুল করিম
১০ / ১২
মধ্য রাতের বৃষ্টিতে বগুড়া শহরের ব্যস্ততম চকসুত্রাপুরের চকযাদু সড়ক পানিতে সয়লাব। ফলে কাজের প্রয়োজনে যাদের ঘর থেকে বের হতেই হয় তাদের সড়কে হাঁটু পানির বিড়ম্বনায় পড়তে হয়। বগুড়া, ৩০ জুলাই। ছবি: সোয়েল রানা
১১ / ১২
শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন ভোটার। শিরোইল কলোনি, রাজশাহী, ৩০ জুলাই। ছবি: দীপু মালাকার
১২ / ১২
দিনভর কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়া শেষে এখন চলছে গণনা। সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম