গাছের ডালে বসে আছে বৃষ্টিতে ভেজা পানকৌড়ির দল। সুবলং, বরকল, রাঙামাটি, ৩০ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
ডাইং কারখানায় ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে রং। চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর গাড়ি থেকে রঙের ড্রামগুলো গোডাউনে নিচ্ছেন এক শ্রমিক। টানবাজার, নারায়ণগঞ্জ, ৩০ জুলাইছবি: দিনার মাহমুদ
৩ / ২০
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পেকুয়া, কক্সবাজার, ৩০ জুলাইছবি: এস এম হানিফ
৪ / ২০
কঠোর বিধিনিষেধের কারণে দেশব্যাপী বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে রাজধানীতে ফিরছে মানুষজন। ধর্মদাস, রংপুর, ৩০ জুলাইছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি কাজে অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে রওনা দিয়েছেন ঢাকার পথে। চেকপোস্ট বসিয়ে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছেন দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশের সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২০
কুমিল্লার হোমনা থেকে জোহরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে সিট না পেয়ে তাঁকে নিয়ে আসা হয় ডিএনসিসি হাসপাতালে। ঢাকা, ৩০ জুলাই।ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ২০
নিম্নচাপের প্রভাবে রাজধানীতে আজ সকাল থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। ত্রিমোহনী, খিলগাঁও, ৩০ জুলাই।ছবি: দীপু মালাকার
৮ / ২০
কঠোর বিধিনিষেধের মধ্যে পুলিশের অস্থায়ী চৌকিতে চলছে যানবাহনের চালকদের জিজ্ঞাসাবাদ। গাবতলী, ঢাকা, ৩০ জুলাই।ছবি: আশরাফুল আলম
৯ / ২০
কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে আজ শুক্রবার সিলেটে যানবাহন কম চলাচল করছে। নগরের জিন্দাবাজার বাণিজ্যিক এলাকা। সিলেট, ৩০ জুলাই।ছবি: আনিস মাহমুদ
১০ / ২০
পদ্মা নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুর বস্তা। গোদার বাজার, রাজশাহী, ৩০ জুলাই।ছবি: এজাজ আহম্মেদ
১১ / ২০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় আজ শুক্রবার ভোর থেকে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ১ নম্বর ফেরিঘাটের মাথায় সড়কে ঘরের চালা ফেলে অবরোধ করে। দৌলতদিয়া, গোয়ালন্দ, ৩০ জুলাই।ছবি: এম রাশেদুল হক
১২ / ২০
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর দিকে ছুটছে সবাই। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বেছে নিচ্ছে বিকল্প পরিবহন। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ জুলাই।ছবি: এম রাশেদুল হক
নাটোরের বাগাতিপাড়ার খাগুড়দিয়াড় গ্রামের আনজুমান আরার শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে নিয়ে আসা হয় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। রাজশাহী, ৩০ জুলাই।ছবি: শহীদুল ইসলাম
১৫ / ২০
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দীর্ঘদিন। চতুর্থ শ্রেণিপড়ুয়া আল আমিন খেলার ছলে শখের দোকান দিয়েছে বাড়ির সামনে। সেখানে অন্য শিশুরা কিনতেও এসেছে। লক্ষ্মণপাড়া, রংপুর, ৩০ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
পাটের আঁশ পচানোর জন্য ইউরিয়া সার ব্যবহার করছেন এক কৃষক। চর পোগলদিঘা, সরিষাবাড়ী, জামালপুর, ৩০ জুলাই।ছবি: শফিকুল ইসলাম
ছুটির দিন ভেবে বাড়ি ফিরতে বা আত্মীয়ের বাড়ি বেড়াতে বের হয়েছিলেন অনেকে। কিন্তু রাস্তায় পুলিশের চেকপোস্ট দেখে দূরেই যাত্রী নামিয়ে দিয়েছেন গাড়িচালকেরা। তাই হেঁটেই যাত্রা করেছেন এই যাত্রীরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৩০ জুলাই।ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
যেকোনো উৎসব বা ছুটির দিনে ভিড় লেগে থাকত হার্ডিঞ্জব্রিজ এলাকায়। কিন্তু করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে এবার ফাঁকা এই পর্যটন স্থান। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৩০ জুলাই।ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
রাজধানীর ত্রিমোহনী এলাকার নরাই খালটি সুয়ারেজ লাইন ও কলকারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে দিন দিন দূষিত হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা আর ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। ঢাকা, ৩০ জুলাই।ছবি: দীপু মালাকার