এক ঝলক (৩০ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনে আজ বুধবার সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: মাসুদ রানা

২ / ২৪
পাবনা পৌরসভা নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবিটি আজ বুধবার সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: প্রথম আলো

৩ / ২৪
কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে ভোট দিতে সকাল থেকে ভোটারদের লাইন। ছবিটি সকাল সাড়ে আটটার দিকে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: এম সাদেক

৪ / ২৪
মেহেরপুরের গাংনী উপজেলায় আজ বুধবার সকাল আটটায় পৌর নির্বাচনে ভোট নেওয়া শুরু হয়। ছবিটি গাংনীর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৫ / ২৪
কুষ্টিয়া পৌর নির্বাচনে বিজিবির টহল। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া ওয়ার্ডের ৩ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৬ / ২৪
শরীয়তপুরের পৌর নির্বাচনে আজ বুধবার সকালে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসা এক বর্ষীয়ান ভোটার। ছবি: সাজিদ হোসেন

৭ / ২৪
মা আনোয়ারা বেগম সপ্না কাউন্সিলর পদে ব্ল্যাকবোর্ড প্রতীকে দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ছেলে সাদমান সাকি ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্ল্যাকবোর্ড হাতে দাঁড়িয়ে। ছবিটি আজ দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৮ / ২৪
কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষের পর ১০০ ব্যালট পোপারের একটি বান্ডিল পানিতে ভেসে থাকে। এটি উদ্ধারে একজন আনসার সদস্য ঠান্ডা পানিতে নামেন। ছবিটি আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে কুমারখালী আদর্শ ডিগ্রী মহিলা কলেজ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৯ / ২৪
দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুলে আজ সকালে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। ছবি: সাহাদাত পারভেজ

১০ / ২৪
জাতীয় পার্টিসহ বিএনপি ও জামায়াতের কর্মীরা আজ সকালে ভাঙচুর চালানোর পর কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: শংকর দাস

১১ / ২৪
বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর আজ সকালে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বহিরাঙ্গন। ছবি: শংকর দাস

১২ / ২৪
মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ‘অন্যায় প্রভাব বিস্তারের’ দায়ে একজনকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আবদুস সালাম

১৩ / ২৪
সোনারগাঁয়ের রূপগঞ্জ পৌরসভার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পর্যবেক্ষণে আসা আওয়ামী লীগের এক কর্মী পোলিং এজেন্টদের সঙ্গে সেলফি তুলছেন। ছবি: হাসান রাজা

১৪ / ২৪
চাঁদপুরের মতলব পৌর এলাকার বাজারে আজ একদল সন্ত্রাসীর সশস্ত্র মহড়া। এ সময় নিকটবর্তী কেন্দ্রের ভোটাররা ভয়ে পালিয়ে যান। ছবিটি সকাল সোয়া নয়টায় তোলা। ছবি: আলম পলাশ

১৫ / ২৪
চাঁদপুরের মতলব পৌর নির্বাচনে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলার পর সন্ত্রাসীরা ছিনতাই করা ব্যালট পেপার পুকুরে ফেলে দেয়। পরে প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্র স্থগিত করে ব্যালট বাক্স উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। ছবিটি আজ মতলব দক্ষিণ উপজেলা থেকে তোলা। ছবি: আলম পলাশ

১৬ / ২৪
এটি কোনো গ্রাম্যমেলা বা হাটের ছবি নয়। পৌর নির্বাচনে উৎসবমুখর ভোটকেন্দ্রের বাইরে বিভিন্ন জিনিসের পসরা। ছবিটি আজ বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর পৌরসভার ভবানীপুর কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

১৭ / ২৪
পাঁজাকোলা করে এক ভোটারকে ভোটকেন্দ্রে নেওয়া হচ্ছে। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২৪
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় একজনের হাতে অস্ত্র। ছবিটি আজ পৌরসভার পিটিাআই মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৯ / ২৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ছবি: প্রথম আলো

২০ / ২৪

২১ / ২৪
ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবিটি মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৪
বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: মনিরুল আলম

২৩ / ২৪
ভোট গ্রহণ শেষ। বাক্সভর্তি ব্যালট পেপার। এখন চলছে গণনা। ছবিটি আজ বুধবার বিকেলে রংপুরের বদরগঞ্জ পৌরসভার নিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ২৪
পৌরসভা নির্বাচনে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত নুরুল ইসলাম ও বিএনপি-সমর্থিত শিশির ফেরদৌসের সমর্থকদের মধ্যে বেলা দুইটায় সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্রের ভেতরে ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছবি: আশরাফুল আলম