এক ঝলক (৩০ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
চেঙ্গি নদীতে মশারি দিয়ে মাছ ধরছে এক ত্রিপুরা পরিবার। ছবিটি বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৯
সাইকেলের পুরোনো চাকা নিয়ে খেলছে দুই শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার ঢাকার অদূরের একটি এলাকার চাতাল থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৯
ফসলি জমিতে খাবারের খোঁজে সাদা বক ও ফিঙে পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৯
কুয়াশা ঢাকা সকালে পথের ওপর ধান ঝাড়ছেন এক নারী। ছবিটি আজ শুক্রবার খুলনার ছোট বয়রার আন্দিরঘাট ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৯
বেদে পরিবারের জলে ভাসা জীবন। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী গ্রামে ইছামতী নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২৯
কুয়াশার ধূমে ক্রিকেটে মেতেছে দামাল ছেলেরা। ছবিটি আজ শুক্রবার খুলনার ছোট বয়রার আন্দিরঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৯
বাড়িতে নয়টি টার্কি পালন করেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দাইমপুর গ্রামের রীনা বেগম। সেগুলোর দুটি পাশাপাশি বসে আছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৯
খেজুরের রসে ভাগ বসাচ্ছে এক হলদে পাখি। ছবিটি আজ শুক্রবার খুলনার ছোট বয়রার শ্মশান ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৯
রিকশাভ্যানে প্রসাধনী ও গয়না সাজিয়ে গ্রামের রাস্তায় ফেরি করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১০ / ২৯
সাঁঝের বেলায় নৌকায় বসে মাছ ধরছেন দুজন। ছবিটি গতকাল বৃহস্পতিবার পাবনার চরকোশাখালীর লঞ্চঘাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ২৯
বিক্রির জন্য হরেক জাতের বরই সাজিয়েছেন এক বিক্রেতা। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়া শহরের চেলোপাড়া সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৯
মাছ শিকারের অপেক্ষায় গাছের ডালে বসে আছে এক মাছরাঙা। ছবিটি আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৯
পদ্মা নদীতে ভেসে আছে মৃত পরিযায়ী পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: প্রথম আলো

১৪ / ২৯
মিরপুর ১০ থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের মাঝখানে মেট্রোরেলের কাজ চলছে। এতে বিপাকে পড়েছে এলাকাবাসী। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে আল হেলাল হাসপাতালের সামনে থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

১৫ / ২৯
গোলাপ ফুলের সৌন্দর্য। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

১৬ / ২৯
রাজধানীর মোহাম্মদপুর বসিলা রোডে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক সারি সারি দাঁড়িয়ে থাকে। এতে ওই এলাকায় সৃষ্টি হয় যানজটের। ছবিটি: আজ শুক্রবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৯
রাজধানীর মোহাম্মদপুর বসিলা সড়কের অনেক জায়গাজুড়ে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ৷ ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি সাবিনা ইয়াসমিন

১৮ / ২৯
হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর নিয়ম নেই। কিন্তু পুলিশের এই দুজন সদস্য হেলমেট ছাড়াই চলছেন৷ ছবিটি গতকাল বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৯
ড্রাইভিং ট্রেনিং সেন্টার লেখা ব্যানারের পাশেই হাতে-কলমে প্রশিক্ষণের গাড়ি৷ অথচ সেই গাড়ির অবস্থাই লক্কড়‍ঝক্কড়৷ গাড়ির পেছনের লাইটসহ বিভিন্ন যন্ত্রাংশ প্রায় নেই বললেই চলে৷ ছবিটি আজ শুক্রবার সকালে রায়েরবাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৯
মাসের শেষের দিকে রাজধানীতে এই চিত্র হরহামেশাই চোখে পড়ে। আবার নতুন বছর এলেই বেড়ে যায় বাড়িভাড়া। তাই ভাড়াটেরা বাড়ি বদল করতে বাধ্য হন। ছবিটি আজ শুক্রবার দুপুরে রামপুরা বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৯
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বকশি বাজারের দিকের কংক্রিটের সড়ক বিভাজক ভেঙে ফেলা হচ্ছে। সড়কটি আরও প্রশস্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৯
রাজধানীর মৌচাক মোড় এলাকায় থাকা বীর মুক্তিযোদ্ধা শহীদ মো. তছলিম ও শহীদ ফারুক ইকবালের সমাধি দুটির এখন বেহাল দশা। একদিকে রক্ষণাবেক্ষণের অভাব, অন্যদিকে ফ্লাইওভার নির্মাণকাজের কারণে নাজুক অবস্থায় রয়েছ সমাধি দুটি। ভেঙে গেছে সমাধির বিভিন্ন অংশ। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৯
রাজধানীর বিভিন্ন দোকানে নির্ধারিত পণ্যের ওপর বছর শেষে দেওয়া হয় ছাড়। ছবিটি আজ শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৯
নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়ালসড়কের নিচের সড়কগুলোর বিভিন্ন স্থানে ভাঙা। অনেক স্থানে রয়েছে গর্ত, বিপজ্জনকভাবে বেরিয়ে আছে রড। ছবিটি আজ শুক্রবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৯
আইন অনুযায়ী যত্রতত্র দেয়ালে লেখা দণ্ডনীয় অপরাধ। দেয়াল লিখন অপসারণে কার্যক্রম অব্যাহত রাখতে হাইকোর্টের নির্দেশও রয়েছে। এরপরও চলছে দেয়াল লিখন। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৯
যত্রতত্র পোস্টার লাগানো নিষেধ। খোদ ট্রাফিক পুলিশ বক্সই মুড়িয়ে ফেলা হয়েছে বিভিন্ন পোস্টারে। ছবিটি আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৯
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে তৈরি হচ্ছে পাবলিক টয়লেট। কোনো কোনো টয়লেটের সামনে দখল করে বসেছে ছিন্নমূল মানুষ। ছবিটি আজ শুক্রবার বিকেলে পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৯
কুয়াশার কারণে গাড়ি ধীরে চলায় যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায়। ঘণ্টা খানেক পর আবার যান চলাচল শুরু হয়। ছবিটি গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: প্রবীর কুমার পাল

২৯ / ২৯
খুলনার মাসুদ রানা ১৯ বছর ধরে ফুটবল নিয়ে নানা কসরত করে বেড়ান দেশের বিভিন্ন জায়গায়। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ফুটবল নিয়ে নানা শারীরিক কসরত দেখান তিনি। একপর্যায়ে তিনি ভ্যানের ওপর ফুটবল নিয়ে কসরত দেখান। ছবি: জাহিদুল করিম