এক ঝলক (৩০ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫-এর তৃতীয় দিনের (রোববার রাতে) শুরু হয় ওয়ার্দা রিহাব ও তাঁর দলের মণিপুরি নাচ দিয়ে। ছবি: সাইফুল ইসলাম রনি।

২ / ২৬
ওয়ার্দা রিহাব ও তাঁর দলের মণিপুরি নাচ। ছবি: সাইফুল ইসলাম রনি।

৩ / ২৬
সরোদ বাজাচ্ছেন বাংলাদেশের ইউসুফ খান। ছবি: সাইফুল ইসলাম রনি।

৪ / ২৬
ধ্রুপদ গাইছেন ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর। ছবি: সাইফুল ইসলাম রনি।

৫ / ২৬
ফুল দিয়ে প্যারিস হামলায় নিহতদের স্মরণ। ছবি: এএফপি

৬ / ২৬
পাকিস্তানের করাচিতে রোববার এক ফ্যাশন শোর রানওয়েতে এক মডেল। পাকিস্তানের নকশাকার ওবায়েদ শেখের নকশার পোশাকে রানওয়েতে এই মডেল। ছবি: এএফপি

৭ / ২৬
পাকিস্তানের করাচিতে রোববার ফ্যাশন শোর রানওয়েতে মডেলরা। ছবি: এএফপি

৮ / ২৬
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রতিবাদে কলম্বিয়ায় এই শিশুও মাঠে নেমেছে। ছবিটি রোববার তোলা হয়েছে। ছবি: এএফপি

৯ / ২৬
বিএনপি নেত্রী খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান

১০ / ২৬
পদ্মা নদী থেকে আজ সোমবার সকালে ২৮ কেজি ৬০০ গ্রাম ওজনের এই কাতলা মাছটি ছিপ দিয়ে শিকার করেন ফরিদপুর শহরের চকবাজার কাঠপট্টি এলাকার আসলাম শেখ। মাছটি দেখতে তাঁর বাড়িতে শত শত লোক ভিড় জমায়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১১ / ২৬
প্লাস্টিকের বস্তার ব্যবহার আজ থেকে নিষিদ্ধ হলেও সত্ত্বেও অনেকে পাটের বস্তায় পণ্য না রেখে প্লাস্টিকের বস্তায়ই রাখছেন। ছবিটি আজ সোমবার দুপুর নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৩ নম্বর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ২৬
রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মাইকের দোকানে। ছবিটি আজ সোমবার বদরগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ২৬
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকি কমাতে জনসচেতনতা ও মোকাবিলা করার কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি আজ সোমবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৬
চট্টগ্রাম নগরের নতুন চাক্তাই এলাকায় আজ সোমবার দুপুরে কয়েকটি রাইস মিলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্লাস্টিকের বস্তায় চাল ভরার কারণে জরিমানা করেন আদালত। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৫ / ২৬
সিলেটে আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে থাকা অভিভাবকদের সামনে নারী কাউন্সিলরপ্রার্থী নাজমা খাতুন নির্বাচনী প্রচারণা চারাচ্ছেন। ছবিটি আজ সোমবার বেলা ১১টায় তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৬
জমিতে আখের পোয়া রোপণ করা হচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুর সদরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ২৬
নবান্ন উৎসব উপলক্ষে কলেজ থিয়েটারের আয়োজনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বরে আনন্দ পদযাত্রা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২৬
জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ আজ সোমবার প্রথম আলোর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: মনিরুল আলম

১৯ / ২৬
নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ছবিটি ঢাকার বিশেষ জজ-৯ এর আদালত প্রাঙ্গণ ​থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২০ / ২৬
ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি—এই ছয়টি পণ্যে আজ সোমবার থেকে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে এখনো ব্যবহার হচ্ছে প্লাস্টিকের বস্তা। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে বেলা ১১টায় তোলা। ছবি: রাশেদ রায়হান, গোয়ালন্দ

২১ / ২৬
শীতকালে ফোটে নানা রঙের নানা ফুল। শৌখিন মানুষেরা বাগানে বা টবে লাগান ফুলের চারা। আর এসব ফুলের চারা এখন নার্সারির পাশাপাশি পাড়ায় পাড়ায় ফেরি করে বিক্রি করেন অনেকে। ছবিটি আজ সকালে পাবনার আব্দুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা

২২ / ২৬
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে শিশু শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার দুপুরে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

২৩ / ২৬
নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে আজ সোমবার সকালে আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাঁকে বের করার সময় ছবিটি তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৪ / ২৬
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবে গতকাল রোববার তৃতীয় রাতে বিদুষী শুভা মুদগাল খেয়াল পরিবেশন করছেন। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৬
রাজধানীর আগারগাঁও এলাকায় আজ সোমবার পিডব্লিউডির জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ পিডব্লিউডি কর্তৃপক্ষ অভিযান চালায়। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৬
নগরে নারী, শিশু ও প্রতিবন্ধীসহ সবার ব্যবহারের উপযোগী পর্যাপ্ত পাবলিক টয়লেট নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ বেশ কিছু সংগঠন। ছবি: আবদুস সালাম