এক ঝলক (৩০ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
লন্ডনে ব্যালে নাচ পরিবেশন করছেন চীনের শিল্পীরা। ছবিটি গতকাল মঙ্গলবারের। ছবি: রয়টার্স

২ / ২৫
ঢাকার একটি নদীতে মাছ ধরার জন্য বাঁশ পুঁতছেন জেলেরা। ছবিটি গত সোমবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৫
আয়ারল্যান্ডে ডাবলিনের সেন্ট স্টিফেনস গ্রিন পার্কের জলাশয়ে খুনসুটিতে ব্যস্ত এই গাঙচিল জুটি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
লন্ডনে ব্যালে নাচ পরিবেশন করছেন চীনের শিল্পীরা। ছবিটি গতকাল মঙ্গলবার স্যাডলার’স থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৫
ফিলিস্তিনে সমুদ্রসৈকতের পাশ দিয়ে উঠের পিঠে চড়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার গাজা শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
নার্সারির গাছে ঝুলে আছে পাকা কমলা। ছবিটি আজ বুধবার সকালে সিলেট নগরের পুরান মেডিকেল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৫
ঘন কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে রক্তিম সূর্য। শুরু হচ্ছে নতুন দিন। ছবিটি আজ বুধবার ভোরে পাবনার হিমাইতপুর ইউনিয়নের বাঙ্গাবাড়ী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২৫
ব্রহ্মপুত্র নদ তীরবর্তী চরাঞ্চলে বিভাগীয় অফিসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিপুলসংখ্যক চরাঞ্চলবাসী আজ একটি মিছিল বের করে। মিছিলটি সদরের জয় বাংলা বাজার থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। ছবি: জগলুল পাশা

৯ / ২৫
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ বুধবার। এরপর থেকে জরিমানা গুনতে হবে। তাই আজ কর কমিশনারের কার্যালয়ে ব্যাপক ভিড় ছিল। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জগলুল পাশা

১০ / ২৫
জাতীয় আয়কর দিবস ২০১৬ উপলক্ষে আজ বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নগরে শোভাযাত্রা বের হয়। সিলেট আয়কর কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। ছবিটি চৌহাট্টা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২৫
শীত মৌসুমে দেশের সব জায়গাতেই কম বেশি লালশাক চাষ করা হয়। দুজন চাষি তাদের চাষ করা লালশাক তুলছেন বিক্রির জন্য। ছবিটি বুধবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান

১২ / ২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে সাঁওতাল আদিবাসীদের ওপর পুলিশি হামলা, খুন, লুটপাট ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন করে জাতীয় আদিবাসী পরিষদ পঞ্চগড় জেলা শাখাসহ কয়েকটি সংগঠন। ছবি: প্রথম আলো

১৩ / ২৫
রোদেলা সকালে সড়কের ধারে বড়ি শুকাতে দিচ্ছেন লাকী বেওয়া ও আবদুল মান্নান। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার ভান্ডারপাইকা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৫
সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় গত শনিবার রাতে খুন হন শিক্ষার্থী মিসবাহ উদ্দিন। হত্যাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়। ছেলে ও ভাই হত্যার বিচার চেয়ে মানববন্ধনে উপস্থিত হন মিসবাহর মা নাজমা বেগম ও তিন বোন। এ সময় ব্যানারে থাকা মিসবাহর ছবিটি দেখে আর্তনাদ করতে থাকেন তাঁরা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৫
রাজধানীর রায়েরবাজার কবরস্থানের সীমানাপ্রাচীর ঘিরে গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিনে আজ বুধবার বিভিন্ন কর অঞ্চলের কার্যালয়ে করদাতারা ব্যস্ত সময় পার করেন। ছবিটি আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কর অঞ্চল ১০-এর কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
প্রতিদিন বিপুল পরিমাণের ট্যানারি বর্জ্য ফেলা হচ্ছে রাজধানীর হাজারীবাগের জলাশয়গুলোতে। জলাশয় হয়ে বর্জ্য গিয়ে মিশছে ঢাকার আশপাশের নদীতে। ছবিটি আজ বুধবার দুপুরে হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৫
২২ নভেম্বরে লাইটার কারখানায় অগ্নিদগ্ধ সখিনা বেগম মারা যান ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। মেয়ের মৃত্যুতে নাতিকে (আয়েশা ৩) ধরে কান্নায় ভেঙে পড়েন মা সাজেদা বেগম। ছবিটি আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ২৫
১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৬-এর উদ্বোধনের আগে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবিটি আজ বুধবার বিকেলে শিল্পকলা একাডেমি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২৫
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ছবিটি আজ বুধবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২১ / ২৫
মঙ্গলবার ধর্মঘটের পর আজ বুধবার চট্টগ্রাম নগরের পোট কানেকটিং সড়কে দীর্ঘ যানজট দেখা যায়। ছবিটি আজ বুধবার বেলা দেড়টার দিকে নগরের সরাইপাড়া এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৫
ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গী এলাকার নিজাম সেখ তাঁর নিজের নৌকাটি দিয়ে সারা বছরই খেয়াঘাটে পারাপারের কাজ করেন। সম্প্রতি দুর্ঘটনায় নৌকাটি নষ্ট হওয়ায় এখন তিনি এটিকে পদ্মার পাড়ে উঠিয়ে মিস্ত্রি দিয়ে মেরামত করিয়ে নিচ্ছেন। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পালডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৫
গত রোববার ফুলবাড়িয়া কলেজে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে আজ বুধবার সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি: জগলুল পাশা

২৪ / ২৫
রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে আজ বুধবার বিকেলে নবান্ন উৎসব ১৪২৩ অনুষ্ঠিত হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
টেলিভিশনে বিদেশি সংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন৷ সেখানে জনপ্রিয় তিন শিল্পী এভাবেই ক্যামেরাবন্দী হন৷ ছবি: সাবিনা ইয়াসমিন