এক ঝলক (৩০ নভেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
কুয়াশামাখা সকালে মাছের অপেক্ষায় চুপ করে বসে আছে একটি পানকৌড়ি। সিলেটের দোবাগীর হাওর পানকৌড়ির অভয়ারণ্য। দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

২ / ১৭
জাপানের যুবরাজ আকিশিনো ও স্ত্রী যুবরাজ্ঞী কিকো দুই সন্তানকে নিয়ে বাসভবন আকাসাকা ইম্পেরিয়াল গ্রাউন্ডের বাগানে ঘুরে বেড়াচ্ছেন। ছবিটি ৪ নভেম্বরের তোলা হলেও আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। টোকিও, জাপান। ছবি: এএফপি

৩ / ১৭
মেক্সিকোর সান হর্সে চিড়িয়াখানায় জন্ম নিয়েছে দুটি হোয়াইট বেঙ্গল টাইগার। আদুরে বাঘ শাবক দুটিকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সান হর্সে চিড়িয়াখানা, সিওদাদ হুয়ারেজ, মেক্সিকো, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স

৪ / ১৭
চা-বাগানের শিশু তারা। প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই। মুঠোফোনের ক্যামেরায় একজন তুলছে আরেক জনের ছবি। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৩০ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৭
সবুজ গাছগাছালির মধ্যে একটি কলাবতী ফুল শোভা ছড়াচ্ছে। জোড়াব্রীজ, দীঘিনালা, খাগড়াছড়ি, সম্প্রতি তোলা ছবি। ছবি: পলাশ বড়ুয়া

৬ / ১৭
খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মনেতা পোপ ফ্রান্সিস মিয়ানমারে চার দিনের সফর শেষ করে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন। গতকাল বুধবার মিয়ানমারে তিনি এক গণ-উপাসনা পরিচালনা করেন। সেন্ট ম্যারি’স ক্যাথেড্রালের বাইরে সেই উপাসনায় অংশ নেওয়া এক নারী। ছবি: এএফপি

৭ / ১৭
ম্যারাথন দেস স্যাবলস পেরু প্রতিযোগিতার প্রথম এডিশনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়া প্রতিযোগীরা। গতকাল বুধবার তাদের ইকা ডেজার্টের ওপর দিয়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই প্রতিযোগিতায় ছয়টি ধাপে প্রতিযোগীদের সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ছবি: এএফপি

৮ / ১৭
কলম্বোয় প্রচণ্ড ঝড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে দুজন। ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে গাছপালা। এ অবস্থায় আজ বৃহস্পতিবার সাগরও বেশ উত্তাল। ছবি: এএফপি

৯ / ১৭
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিরামিক পণ্যের মেলা ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’। তিন দিনের এই প্রদর্শনীতে ১৩টি দেশের মোট ৬০টি কোম্পানি অংশ নিয়েছে। ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১০ / ১৭
বনগাঁদা বা ‘অ্যাকমেলা’ ফুল। সড়কের ধারে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠে ওই ফুলের চারা। এই ফুলের আদিনিবাস আমেরিকা। নোয়াপাড়া, মিরসরাই, চট্টগ্রাম, ৩০ নভেম্বর। ছবি: ইকবাল হোসেন

১১ / ১৭
ধানখেতের পাশের জমিতে সবজি চাষের জন্য মই দিচ্ছেন এক কৃষক। প্রধানত শীতের সবজি চাষ করতেই এই প্রস্তুতি। গোপাল, সিলেট সদর, ৩০ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৭
গ্রামে গ্রামে বাঁশের তৈরি কারুপণ্য বিক্রি করেন এই ফেরিওয়ালা। ঘরে ঘরে এখন নতুন ধান। এ সময় এসব কারুপণ্যের চাহিদা বেড়ে যায়। সাহাপুর, ঈশ্বরদী, পাবনা, ৩০ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৩ / ১৭
শীতের মিষ্টি রোদে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে একটি কালো প্রজাপতি। ফুলের মধু খাচ্ছে প্রজাপতিটি। পাকশী ইপিজেড, ঈশ্বরদী, পাবনা, ৩০ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ

১৪ / ১৭
বনানীর কাকলী মোড়ের ট্রাফিক সিগন্যালে যাত্রীবাহী বাসগুলো এমনভাবে থামে যে একটি বাসের সঙ্গে আরেকটি বাসের দূরত্ব থাকে না বললেই চলে। দুই বাসের মাঝখানের এই বিপজ্জনক সরু জায়গা দিয়েই যাত্রীরা বাসে ওঠা-নামা করেন। হঠাৎ করেই বাস চলা শুরু করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১৫ / ১৭
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে পোপ ফ্রান্সিসের গাড়িবহর। এর আগে পোপ ফ্রান্সিস সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সোবহানবাগ, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৭
নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ গঠন, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: হাসান রাজা

১৭ / ১৭
‘অধস্তন আদালত ব্যবস্থা: সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সময় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইডাস সেন্টার, ধানমন্ডি, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন৷