এক ঝলক (৩০ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
প্রকৃতি আলো করে ফুটেছে ফুলের রানি গোলাপ। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার চরেরহাট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ৩৫
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় গতকাল মঙ্গলবার কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ন্যাশনাল কংগ্রেস ভবনের সামনে এসব হাঁসরূপী পুতুল সাজিয়ে রাখা হয়। শিল্প-কারখানার সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। তারাই সবচেয়ে বেশি কর দিয়ে থাকে। ছবি: রয়টার্স

৩ / ৩৫
করমচা ফুল আর অপরাজিতার মিতালি। ছবিটি রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে তোলা। ছবি: তপতী বর্মন

৪ / ৩৫
নববর্ষ বরণে বিজু উৎসবকে সামনে রেখে চলছে পাহাড়ি তরুণীদের কেনাকাটা। ছবিটি আজ বুধবার রাঙামাটি শহরের একটি বিপণি বিতান থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ৩৫
দ্বিতীয় দফা ইউপি নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে। ছবিটি আজ বুধবার দৌলতপুর উপজেলা মিলনায়তন থেকে তোলা। ছবি: প্রথম আলো

৬ / ৩৫
উদ্বোধনের পর উড়ালসড়কের সংশ্লিষ্ট অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩৫
মগবাজার-মৌচাক উড়ালসড়কের তেজগাঁও সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৮ / ৩৫
গাছে এসেছে মহুয়া ফুলের কলি। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ৩৫
বর্ষার ভরা মৌসুম আসতে না আসতেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাইশমৌজা বাজারে মাছ ধরার চাঁই বিক্রি করা শুরু হয়েছে। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩৫
গাছে গাছে লিচুর গুটি বড় হচ্ছে। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ৩৫
বুনো ফুলে বসে মধু পানে ব্যস্ত রঙিন প্রজাপতি। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১২ / ৩৫
বিক্রির জন্য মোকাম থেকে তরমুজ ভ্যানে করে শহরের বাজারে নেওয়া হচ্ছে। ছবিটি বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ​এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ৩৫
চলছে বাঁশের তৈরি জিনিসের বেচা-কেনা। ছবিটি পাবনার আবদুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ৩৫
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন পালিত হয়। ছবি: মনিরুল আলম

১৫ / ৩৫
গাছের ফোকরে বানানো বাসায় চড়ুই জুটির লুকোচুরি খেলা। ছবিটি পাবনার সিংগা বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ৩৫
সিলেটের সুরমা নদী বর্ষার পানিতে টইটুম্বুর থাকলেও শুকনো মৌসুমে বিভিন্ন স্থানে জেগে ওঠে চর। নদীর অনেক স্থানে তখন থাকে হাঁটু পানি। ছবিটি সিলেট নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ৩৫
যানজটের কারণে সড়কের দুই পাশে থমকে আছে গাড়ি। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ৩৫
যানজটে থমকে আছে গাড়ি। গরমে কাহিল শিশুটি ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ৩৫
বাসের হাইড্রলিক হর্নে বিরক্ত হয়ে পল্লবী এলাকার পূরবী সিনেমা হল মোড়ে নিজের বাসার সামনে এই সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩৫
রাজধানীর মিরপুরের বাউনিয়া এলাকার শাহীন লেকের একাংশ এভাবেই আবর্জনা দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে। ছবিটি আজ দুপুরে মাটিকাটা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৫
রাজধানীর কুড়িল উড়ালসড়কের নিচে তৈরি করা হয়েছে ট্রাক স্ট্যান্ড। এতে নোংরা-আবর্জনায় ভরে যাচ্ছে এলাকাটি। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৫
সামনেই বহুমুখী পদচারী সেতু। অথচ তা ব্যবহার না করে সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে মিরপুর ১ সেকশন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৫
সদরঘাট নদী বন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবন তৈরির কাজ চলছে। বিল্লাল অ্যান্ড ব্রাদার্সের মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা যায় প্রায় দুই বছর ধরে এই ভবন নির্মাণের কাজ চলছে। দুই তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে এই টার্মিনালটি চার তলা ভবন হবে। ছবি: মনিরুল আলম

২৪ / ৩৫
সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম

২৫ / ৩৫
আজ বুধবার রাজধানী ঢাকা শহরের বিভিন্ন সড়কে ছিল ব্যাপক যানজট। ছবিটি নটরডেম কলেজের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৬ / ৩৫
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

২৭ / ৩৫
‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির নেতা কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের সরাতে পুলিশ লাঠিপেটা থেকে বাঁচতে একজন সড়ক বিভাজনে থাকা গাছ আঁকড়ে ধরেন। ছবি: ফোকাস বাংলা

২৮ / ৩৫
আজ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে মগবাজার হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ উপলক্ষে ফ্লাইওভারে একদল শিশু নৃত্য পরিবেশন করে। ছবি: ফোকাস বাংলা

২৯ / ৩৫
নগরের নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না। এমনকি ​ওপরে নেই ঢাকনা। তাই দুর্গন্ধ ও মশার উৎ​পাতে অ​তিষ্ঠ নগরবাসী। ছবিটি আজ বুধবার দুপুরে বরিশাল নগরের ভাটিখানা এলাকা থেকে তুলেছেন সাইয়ান।

৩০ / ৩৫
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।  ছবিটি আজ বুধবার দুপুরে বরিশাল নগরের সদর রোড থেকে তুলেছেন সাইয়ান।

৩১ / ৩৫
ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপে নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। এরই অংশ হিসেবে ফরিদপুরের তিনটি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।  তাই আজ নির্বাচন কার্যালয় থেকে ভোটের সরঞ্জামাদি নিয়ে ​​অবৈধ নছিমনে রওনা হন ভোট গ্রহণ কাজে নিয়োজিত ব্যক্তিরা। ছবিটি আজ দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৩২ / ৩৫
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর থেকে হলদে পাখির এই ছবিটি তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩৩ / ৩৫
শাহবাগে নার্সদের অবরোধ-আন্দোলন ও মগবাজার উড়ালসড়কের উদ্বোধন। এই দুই অনুষ্ঠানের কারণে সকালে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। ছবিটি বাংলামোটর ​এলাকা থেকে তুলেছেন সাবিনা ​ইয়াসমিন৷

৩৪ / ৩৫
শাহবাগে বিক্রি হচ্ছে ​বেগুনি রঙের এই শাপলা৷ বিক্রেতা আক্কাস ​উদ্দিন জানান কক্সবাজার থেকে আনা হয়েছে এসব ​শাপলা। ছবিটি শাহবাগ থেকে তোলা: সাবিনা ​ইয়াসমিন৷

৩৫ / ৩৫
সামনেই পয়লা বৈশাখ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রস্তুতি। ছবিটি আজ বুধবার বিকেলে তুলেছেন সাবিনা ​ইয়াসমিন