ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
২ / ১৭
কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে ভোটাররা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৩ / ১৭
ভোট গ্রহণে ধীরগতির কারণে ভোটারদের ক্ষোভ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। বেলা সোয়া ১১টার পরে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ছবি: সাইফুল ইসলাম
৪ / ১৭
কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। বেলা সোয়া ১১টার পরে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৭
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল থেকে আজ বৃহস্পতিবার এই খঞ্জনা পাখিটির ছবি তোলা হয়। ছবি: সাদ্দাম হোসেন।
৬ / ১৭
মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়ে দুর্লভপুর এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কে পাশে থাকা বড় কয়েকটি গাছ উপড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। একপর্যায়ে গাছ কেটে সরানোর কাজ শুরু হয়। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কয়েকজন পথচারী। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে নাসিরপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
২০১৪ সালের ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে সি সিওল নামের যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। এতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। নিখোঁজ ছিলেন অনেকে। আজ দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ জিন্দুর উপকূলে সাগরের নিচ থেকে ফেরিটিকে উদ্ধার করে জাহাজে তোলা হয়। ছবি: রয়টার্স
৯ / ১৭
বেইজিংয়ে চীন ফ্যাশন উইকে তিব্বতি ডিজাইনার এ জে নামোর নকশা করা পোশাকে এক মডেল। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৭
বেইজিংয়ে চীন ফ্যাশন উইকে তিব্বতি ডিজাইনার এ জে নামোর নকশা করা পোশাকে আজ বৃহস্পতিবার রানওয়েতে হাঁটেন দুই মডেল। ছবি: রয়টার্স
১১ / ১৭
প্রবল বাতাসের গর্জন, তুমুল বৃষ্টি আর সাগরের জলোচ্ছ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় আছড়ে পড়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘ডেবি’। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের পাইওনিয়ার নদীর উভয় পাড় প্লাবিত হয়। নদীর কাছাকাছি এলাকায় গতকাল বুধবারের দৃশ্য এটি। ছবি: রয়টার্স
১২ / ১৭
অস্ট্রেলিয়ায় আছড়ে পড়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘ডেবি’। প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে কুইন্সল্যান্ডের উপকূলীয় শহর গোল্ড কোস্টের শহরতলি রোবিনার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। রাস্তার পাশে পার্ক করে রাখা অনেক গাড়ি ডুবে গেছে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৭
ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘ডেবি’র আঘাতের পর এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এয়ার শহর। ফলে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার শহরের একটি রাস্তায় মৃত হাঙরকে পড়ে থাকতে দেখা যায়। ছবি: রয়টার্স
১৪ / ১৭
দেশে উৎপাদিত ফুল নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৭। মেলা চলবে ১ এপ্রিল পর্যন্ত। ফুল দিয়ে সাজানো রিকশার সঙ্গে সেলফি তুলছেন দর্শনার্থীরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিহারের দাবিতে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিল করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৭
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার কাঁঠালতলা এলাকার সড়ক বেহাল। সড়ক কাটার পর আর ঠিক করা হয়নি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৭
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির প্রার্থী মো. মনিরুল হক। আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা টাউন হল থেকে ছবি তোলা হয়েছে। ছবি: এমদাদুল হক