খুলনার কাজীবাছা নদীতে মাছ ধরছেন এক জেলে। ফুলতলা এলাকা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে শুক্রবার সকাল নয়টার দিকে ভারী শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বোরো ধানের খেতের। ছবি: সফিউল আলম, পাটগ্রাম, লালমনিরহাট
৩ / ১৮
মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা-২০১৮ পেলেন চিত্রনায়িকা ববিতা। তাঁর হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। ছবি: আবদুস সালাম
৪ / ১৮
সবুজের ঠাস বুনটের মাঝ দিয়ে এক চিলতে নীল আকাশ। তারই মধ্যে সাদা মেঘের অলংকার। তুলাতুলি এলাকা, ধনিয়া ইউনিয়ন, ভোলা সদর, ২৯ মার্চ। ছবি: নেয়ামত উল্লাহ
৫ / ১৮
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭ এ নৃত্যের তালে পূর্ণিমা। হল অব ফেম, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৩০ মার্চ। ছবি: আবদুস সালাম
৬ / ১৮
গাছে থোকা থোকা অপক্ব খেজুর। কিছুদিন পর তা পাকতে শুরু করবে। সাহেরখালী এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৯ মার্চ। ছবি: ইকবাল হোসেন
৭ / ১৮
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭ এ নৃত্য পরিবেশন করেন পপি ও রোশন। হল অব ফেম, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৩০ মার্চ। ছবি: আবদুস সালাম
৮ / ১৮
জামরুলের ফুল। কলেজগেট এলাকা, রাঙামাটি, ৩০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭ এ ফেরদৌস ও পূজা চেরির জমকালো পরিবেশনা। হল অব ফেম, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৩০ মার্চ। ছবি: আবদুস সালাম
১০ / ১৮
বনের ভেতর খাবারের সন্ধানে একটি বনমোরগ। পাহাড়ি এলাকায় এই সুদর্শন মোরগ এখন আর খুব বেশি দেখা যায় না। উলুছড়া গ্রাম, রাঙামাটি সদর, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
‘কাটুই’ নামের পোকায় খেয়েছে আলু। এতে লোকসানের মুখে অনেক চাষি। কাজীবাকাই, কালকিনি, মাদারীপুরে, ২৯ মার্চ। ছবি: প্রথম আলো
১২ / ১৮
পাকা ফলে ছেয়ে গেছে কড়ইগাছ। সোনালি রং ধারণ করছে গাছের ঝাঁকড়া মাথা। মেহেরপুর, ৩০ মার্চ। ছবি: আবু সাঈদ
১৩ / ১৮
গাছজুড়ে বিলম্বী ফল ধরেছে। দেশীয় এই ফল সবজি হিসেবে বেশ জনপ্রিয়। রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো, রাঙামাটি ৩০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৮
বনজুঁই। গ্রীষ্ম আসার আগে পাহাড়ে এই ফুল দেখা যায়। সাপছড়ি, চট্টগ্রাম সড়ক, রাঙামাটি, ২৯ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গণকবরে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ-৭১ ও তোরণ। গতকাল এর উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া, ২৯ মার্চ। ছবি: শাহাদৎ হোসেন
১৬ / ১৮
নীল টেংরাকাঁটা ফুল হরগজা ফুল নামেও পরিচিত। এই ফুল থেকে ভালো মানের মধু হয়। ফুলতলা এলাকা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
রাজধানীতে শুক্রবার বিকেলে কালবৈশাখী বয়ে যায়। এক পশলা বৃষ্টিও হয়। এ সময় বিভিন্ন যানবাহন লাইট জ্বালিয়ে চলাচল করে। ৩০ মার্চ, গুলিস্তান, ঢাকা। ছবি: ফোকাস বাংলা