এক ঝলক (৩০ মার্চ ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
সিগন্যাল না মেনে ঝুঁকি নিয়েই দুই গাড়ির মাঝ দিয়ে চলছেন এক সাইকেলারোহী। বাংলামোটর, ঢাকা, ৩০ মার্চ। ছবি: আশরাফুল আলম

২ / ৩৩
উড়ালসেতুর ওপর বাস থামানো আইনত দণ্ডনীয়। এর পরও ঝুঁকি নিয়ে রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসেতুর ওপর যাত্রী ওঠা-নামা করায় বাসগুলো। মগবাজার, ঢাকা, ৩০ মার্চ। ছবি: আশরাফুল আলম

৩ / ৩৩
পারুলগাছে ফুলকলি। ৩০ মার্চ, ধানমন্ডি, ঢাকা। ছবি: মোছাব্বের হোসেন

৪ / ৩৩
দিগন্তজোড়া সোনালি ধানের খেত। নলুয়ার হাওর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ২৯ মার্চ। ছবি: অমিত কান্তি দেব

৫ / ৩৩
আমগাছে মাথাজুড়ে রঙিন কিশলয়। ৩০ মার্চ, গ্রিন রোড, ঢাকা। ছবি: মোছাব্বের হোসেন

৬ / ৩৩
পাহাড়ের ঝোপের লতায় বসে আছে একটি গিরগিটি। সাবাই সড়ক, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৭ / ৩৩
বটগাছের ডালে ডালে ঝুলে আছে বাদুড়। বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৮ / ৩৩
ধান বাছাইয়ের কাজ করছেন এক গৃহিণী। বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩৩
সকালের রোদে বসে আছে দুটি কবুতর। খেজুরবাগান হর্টি কালচার সেন্টার, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১০ / ৩৩
বিভিন্ন রঙের সুতা থেকে ক্রেতার পছন্দের সুতার রং মেলাচ্ছেন দোকানি। শাপলা চত্বর সড়ক, খাগড়াছড়ি, ২৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১১ / ৩৩
অতিরিক্ত মালামাল ও যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তায় ছুটে চলেছে চাঁদের গাড়ি। চেঙ্গিব্রিজ, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১২ / ৩৩
পথের ধারে অনাদরে ফুটে আছে কচুরিপানার ফুল। স্থানীয়ভাবে এই ফুলকে বলা বলা ফেনা ফুল। বিলঘর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ৩০ মার্চ। ছবি: এমদাদুল হক

১৩ / ৩৩
মার্বেল খেলাকে স্থানীয়ভাবে গুল্লি খেলা বলা হয়ে থাকে। মজা করে খেলছে ওরা। উত্তর আলেখারচর, আদর্শ সদর,  কুমিল্লা, ৩০ মার্চ। ছবি: এমদাদুল হক

১৪ / ৩৩
জার্বেরা ফুলে প্রজাপতি। জেলা পুলিশ লাইনস, কুমিল্লা, ৩০ মার্চ। ছবি: এমদাদুল হক

১৫ / ৩৩
টিউব নিয়ে সাঁতার কাটতে এসে দুরন্তপনায় মেতেছে ওরা। গোমতী নদী, কামারখাড়া, বুড়িচং, কুমিল্লা, ২৯ মার্চ। ছবি: এমদাদুল হক

১৬ / ৩৩
বেলা শেষ। কিন্তু ছুটির দিনে খেলা যেন শেষ হয় না শিশু-কিশোরদের। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৩৩
গাছে ধরেছে কচি ডেউয়া। ডেউয়া ফল টক, তবে ভেষজ পুষ্টিগুণে ভরপুর। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ৩৩
ভাট ফলের ওপর রঙিন পোকার আনাগোনা। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ৩৩
অশোক কুমার পাল মাটি পুড়িয়ে রিং তৈরি করেন। এ রিং গ্রাম্য শৌচালয়ের ট্যাংক বানাতে ব্যবহার করা হয়। এটি সিমেন্ট দিয়ে তৈরি হয় এখন। কিন্তু মাটির রিং টিকে থাকে অপেক্ষাকৃত বহুদিন। আকারে বড় রিং ৯০ এবং ছোট ৫০ টাকা করে পাইকারি বিক্রি করেন অশোক। ব্যবসায়ীরা এ রিং কিনে নিয়ে যান। নারকেলি চাঁদপুর, রূপসা, খুলনা, ২৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ৩৩
চৈত্রের কাঠফাটা রোদ। অসহনীয় গরম। তপ্ত দুপুরে সুরমা নদীর জলে গোসল করছেন এক ব্যক্তি। চাঁদনীঘাট, সিলেট, ৩০ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩৩
আকাশে চিলের ওড়াউড়ি। দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২২ / ৩৩
করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করা এবং তিস্তাসহ অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ মানববন্ধন কর্মসূচি পালন করে। ফতেহ আলী সেতু, বগুড়া, ৩০ মার্চ। ছবি: সোয়েল রানা

২৩ / ৩৩
চৈত্রের দুপুরে মা বানরটি ছানাদের নিয়ে ঘুমিয়েছে মাটিতে হেলে পড়া গাছের ডালে। রাজবন বিহার, রাঙামাটি, ৩০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

২৪ / ৩৩
সিলেট নগরের বিভিন্ন এলাকার নালা-নর্দমাগুলোতে ঢাকনা নেই। প্রধান প্রধান সড়কগুলোর ঢাকনাবিহীন উন্মুক্ত নালার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বন্দরবাজার, সিলেট, ৩০ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩৩
সিলেট নগরের জেলরোড এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে যাত্রী ওঠানামা নিয়ে লেগুনা চালক-শ্রমিক ও ব্যবসায়ীরা পাল্টাপাল্টি সড়ক অবরোধ করেছেন। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত দুই স্থানে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ী ও লেগুনা চালক-শ্রমিকেরা। ধোপা দিঘীরপার, সিলেট, ৩০ মার্চ। ছবি: আনিস মাহমুদ

২৬ / ৩৩
বট গাছের ঝরা পাতায় ছেয়ে গেছে গাছের তল। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, ময়মনসিংহ, ৩০ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

২৭ / ৩৩
উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হওয়ায় ইভিএমের বিভিন্ন সরঞ্জাম ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। টাউন হল জিমনেসিয়াম, ময়মনসিংহ, ৩০ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

২৮ / ৩৩
সবুজ-শ্যামলে ভরা গ্রামীণ পথ। ঢাকন্তা, কাহালু, বগুড়া, ৩০ মার্চ। ছবি: সোয়েল রানা

২৯ / ৩৩
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হকি খেলায় একটা সুযোগ মিস করে হতাশ বেলজিয়ামের খেলোয়াড় আম্বর বেলেনঘিয়ান। পেনসিলভানিয়া, ল্যাঙ্কস্টার, ২৯ মার্চ। ছবি: এএফপি

৩০ / ৩৩
রক অ্যান্ড রোল হল অব ফেমে এক আয়োজনে উপস্থিত হন জেনেট জ্যাকসন। যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ২৯ মার্চ। ছবি: রয়টার্স

৩১ / ৩৩
তখন দুপুর। গুলশান ১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিভে গেলেও বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী নজরে পড়ে। মোহাম্মদ জুলহাস নামের এক তরুণ চোখের পানি মুছতে মুছতে পুড়ে যাওয়া মুদিদোকানের ফ্রিজের জিনিসপত্র স্পর্শ করছিলেন। দলা পাকানো কয়েক কেজি আলুবোখারা বের করেন। কিছু আনজির (ডুমুর বা ফিগ) ফল নিয়ে স্বগতোক্তি করেন, এর কেজি ২ হাজার টাকা। সান্ত্বনা দিতে আসা বোনকে জড়িয়ে ধরেন। ২০১৭ সালের জানুয়ারির অগ্নিকাণ্ডেও তাঁর দোকানটি পুড়েছিল। ছবি: মিজানুর রহমান খান

৩২ / ৩৩
বর্ষা আসতে এখনো আড়াই মাস বাকি। আগেভাগেই নৌকা মেরামত করিয়ে নিচ্ছেন মাঝিরা। ৫ নম্বর ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৩০ মার্চ । ছবি: দিনার মাহমুদ

৩৩ / ৩৩
কয়েক দিন পরেই শুরু হবে বৈশাখের বোরো ধান মাড়াই। ধান রাখার জন্য অনেকেই কিনে নিচ্ছেন ডোলা। প্রতিটি ডোলা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরারচর, কিশোরগঞ্জ, ৩০ মার্চ। ছবি: তাফসিলুল আজিজ