এক ঝলক (৩০ মার্চ ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
পবিত্র শবে বরাতে এশার নামাজের পর মোনাজাতে মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ২৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১০
লিচুবাগানে মধুর জন্য সারি সারি করে রাখা মৌমাছির বাক্স। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরছে সেই বাক্সে, আর মধু সংগ্রহে ব্যস্ত এই খামারি। মঙ্গলবাড়িয়া গ্রাম, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, সাম্প্রতিক ছবি
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১০
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাতে এশার নামাজে মুসল্লিরা। ঢাকা, ২৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১০
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষাও। মুগদা জেনারেল হাসপাতালে টিকিট সংগ্রহের লাইনও দীর্ঘ হচ্ছে। ঢাকা, ৩০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১০
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাই নানা বিধিনিষেধও ফিরিয়ে এনেছে সরকার। কিন্তু মানুষ মানছে কই। দৌলতদিয়া ঘাটে লঞ্চ পারাপারে এমন ভিড়ে হারিয়েছিল স্বাস্থ্যবিধি। রাজবাড়ী, ৩০ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৬ / ১০
করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষার হারও বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহ করছেন এক স্বাস্থ্যকর্মী। ময়মনসিংহ, ৩০ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১০
গরমে অতিষ্ঠ খুলনার জনজীবন। সড়কের পাশে কাজ করা ইটভাঙার শ্রমিক ঘেমেনেয়ে একাকার। গোয়ালখালী, খুলনা শহর, ৩০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
কুমিল্লা নগরের চাঁন্দপুর এলাকার পুরোনো গোমতী নদীতে কচুরিপানার ওপর একঝাঁক বক। কুমিল্লা, ৩০ মার্চ
ছবি: এম সাদেক
৯ / ১০
সারা দেশেই বেড়েছে করোনার সংক্রমণ। তা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বরিশাল নগরে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ছাড়া কাউকে পেলে জরিমানা যেমন করা হয়, আবার মাস্ক বিতরণও করা হয়। জেলখানা মোড়, বরিশাল, ৩০ মার্চ
ছবি: সাইয়ান
১০ / ১০
তাপমাত্রা বাড়ছে, গরমে অতিষ্ঠ প্রাণিকুলও। কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকা ডিঙি নৌকায় বসে তৃষ্ণা নিবারণে এই কবুতরগুলো। কলেজ গেট, রাঙামাটি, ৩০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা