আগামী মাসে শুরু হচ্ছে রোজা। রমজানের রোজা শেষে ঈদ। তাই পোশাক তৈরিতে এখনই ব্যস্ত সময় পার করছেন খলিফাপট্টির দরজিরা। মান অনুসারে এসব পোশাক ২০০ থেকে ৫ হাজার টাকা পাইকারি দামে কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা। খলিফাপট্টি, চট্টগ্রাম, ৩০ মার্চছবি: সৌরভ দাশ
২ / ১৫
সার্কাসের নয়, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক শ্রমিকের কাজ করার দৃশ্য এটি। মাথায় নেই কোনো হেলমেট, হাতে নেই গ্লাভস, পায়ে পরে আছেন স্যান্ডেল। নতুন লাইনের সংযোগের কাজে এভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন কয়েকজন কর্মী। বিনাজুরি কাগতিয়া বাজার, রাউজান, চট্টগ্রাম, ৩০ মার্চছবি: সৌরভ দাশ
৩ / ১৫
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গঙ্গাস্নান করলে অশেষ পুণ্য ও ইচ্ছা পূরণ হয়। তাই এই দিনে নিজের ভালোর জন্য ও প্রয়াত স্বজনদের আত্মার শান্তির জন্য নির্দিষ্ট করা স্থানে স্নান করতে একত্র হন হাজারো ভক্ত। দক্ষিণ কাট্টলী রানী রাসমণিঘাট, চট্টগ্রাম, ৩০ মার্চছবি: জুয়েল শীল
৪ / ১৫
পাবনা-কুষ্টিয়া জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা পদ্মা নদী এখন শুকিয়ে ধু ধু চর। এ পথে যাতায়াত করে দুই জেলার অনেক মানুষ। ব্যাটারিচালিত অটো, মোটরসাইকেল, বাইসাইকেলের পাশাপাশি এখানে যাত্রী ও ফসল পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। গোধূলিবেলায় ধুলা উড়িয়ে চলছে তেমনই একটি গাড়ি। পদ্মার চর, পদ্মাঘাট, পাবনা, ৩০ মার্চছবি: হাসান মাহমুদ
৫ / ১৫
চৈত্র মাসের গরমেই রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে পানির তীব্র সংকট। নগরীর দক্ষিণ পাইকপাড়া এলাকায় দেড় মাস ধরে পানির তীব্র সংকটের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ কারণে এলাকাবাসী পানির দাবিতে বালতি নিয়ে বিক্ষোভ করেন। ৩০ মার্চছবি: সাজিদ হোসেন
৬ / ১৫
বাংলাদেশের বৃহত্তর পর্যটন মেলা মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৩০ মার্চছবি: খালেদ সরকার
৭ / ১৫
বাঙালি প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বাকি আছে আর মাত্র দুই সপ্তাহ। মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পের কারিগরেরা। বিজয়পুর মৃৎশিল্পকেন্দ্র, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩০ মার্চছবি: এম সাদেক
৮ / ১৫
বাজারের চেয়ে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে টিসিবির ট্রাক থেকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কিনতে পেরে খুশি ফল বিক্রেতা ইসমাইল। ট্রাকে তেমন ভিড় না থাকায় লাইনেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে, কামরাঙ্গীরচর, রাজধানী, ৩০ মার্চছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৫
কাভার্ড ভ্যানে ভরে নিয়ে যাওয়া হচ্ছে লাচ্ছা সেমাই। ভ্যান ভরে যাওয়ায় বাইরে রাখা হয়েছে খাঁচিভরা লাচ্ছা সেমাই। সেখানে ঝুঁকি নিয়ে বসেছেন এক ব্যক্তি। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৩০ মার্চছবি: সোয়েল রানা
১০ / ১৫
রাজশাহী গোদাগাড়ী নিমঘটু গ্রামের কৃষক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ মার্চছবি: শহীদুল ইসলাম
১১ / ১৫
তৃষ্ণা নিবারণের জন্য সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফলের শরবত, যা পানিবাহিত ডায়রিয়াসহ নানা রোগ হওয়ার অন্যতম কারণ। যাত্রাবাড়ী, ঢাকা, ৩০ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৫
শেখ ফরজ আলী ৪৫ বছর ধরে ফেরি করে কসমেটিকস বিক্রি করছেন। বসবাস করেন বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায়। শহরের পাশের এলাকাগুলোতে হেঁটে হেঁটে ফেরি করেন কাচের বাক্স আর ঝুলির মধ্যে থাকা চুড়ি-ফিতা, আলতাসহ নানা ধরনের কসমেটিক। এসব কসমেটিক তিনি ঢাকার চকবাজার, সিলেট ও চট্টগ্রাম থেকে কিনে আনেন। এগুলো বিক্রি করে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন। করমজা এলাকা, বরিশাল নগর, ৩০ মার্চছবি: সাইয়ান
১৩ / ১৫
মৌসুমি ফলের জমজমাট বেচাকেনা। গরম পড়ার সঙ্গে সঙ্গে এসব ফলের চাহিদা এবং দাম একসঙ্গেই বেড়ে যায়। বিশেষ করে দেশি বেলের বেশ চাহিদা রয়েছে। এসব ফলের ক্রেতা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহরের বনরূপা কাপ্তাই হ্রদে ভাসমান হাট, রাঙামাটি, ৩০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
রাজধানীর শ্যামপুরের বিভিন্ন কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে বিপাকে এলাকাবাসী। ৩০ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৫
গরমে ওষ্ঠাগত প্রাণিকুলও। ঠান্ডায় গা জুড়াতে নদীর পানিতে শরীর ডুবিয়ে আছে মহিষগুলো। বুড়িগঙ্গা নদী, মোহাম্মদপুর, বছিলা, ৩০ মার্চছবি: জাহিদুল করিম