এক ঝলক (৩০ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪১
ফুল থেকে মথের মধু আহরণ। ছবিটি খুলনার খালিশপুর পৌরসভা অফিস প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ৪১
দিনের শেষ আলো আকাশে ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি খুলনার আড়ংঘাটা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ৪১
গরমে ডাবের পানির চাহিদা বেড়ে যায়। গ্রাম থেকে ডাব সংগ্রহ করে বিক্রির জন্য সাইকেলে করে শহরে নিয়ে যাচ্ছেন দুই ডাব বিক্রেতা। ছবিটি যশোর সদরের চাঁচড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৪ / ৪১
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুই শিশু। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীর রামপুর গ্রাম থেকে ছবিটি তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ৪১
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন ধান রোপণের প্রস্তুতি। জমি প্রস্তুত করতে গুরু দিয়ে হালচাষ করার পর মই দিচ্ছেন এক কৃষক। ছবিটি সিলেট শহরতলির শিবেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ৪১
বাঁশের বেড়ার তৈরি ছাউনিতে জমে আছে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি। ছবিটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীর রামপুর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৭ / ৪১
কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। সেই পানিতে মিলছে মাছও। মাছ ধরার জন্য জাল নিয়ে বের হয়েছে দুই বালক। ছবিটি সিলেট শহরতলির বড়কাফন গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ৪১
গাছে ধরে আছে খেজুর। ছবিটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৯ / ৪১
সাদা জবার এই ছবিটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১০ / ৪১
বৃষ্টিতে সতেজ পাটগাছ। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘীগ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ৪১
সবুজ পাতার ভিড়ে লাল জবা ফুল। ছবিটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১২ / ৪১
ধানখেতে এক ঝাঁক জালালি কবুতর। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৩ / ৪১
দুপুরের খাবার সঙ্গে নিয়ে কাজের জন্য অপেক্ষা করছেন এই শ্রমিকেরা। ছবিটি সিলেট শহরতলির বাদাঘাট ব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ৪১
কুমড়ো ফুলে মৌমাছি। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তরতরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৫ / ৪১
প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে পরিচিত ভেঁরদা যুদ্ধের শতবার্ষিকী পালিত হয়েছে গতকাল রোববার। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল একটি সমাধিক্ষেত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স

১৬ / ৪১
পাকা কাঁঠাল বাজারে আসতে শুরু করেছে। আকৃতি ভেদে একেকটি কাঁঠাল ৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ৪১
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। শ্রদ্ধা জানানোর পর তিনি ওলামা দল আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। ছবি: সাহাদাত পারভেজ

১৮ / ৪১
প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান বন্ধ রেখে আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন করেন ব্যবসায়ীরা। ছবি: জাহিদুল করিম

১৯ / ৪১
সাদিয়া আকতার ও স্মৃতি খাতুন সাত শিমুলিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে তাদের বিদ্যালয়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই পথটুকু দুই বান্ধবী সাইকেলে চেপে যাতায়াত করে। ছবিটি আজ সোমবার সকালে বগুড়া সদর উপজেলার সাত শিমুলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ৪১
খাবারের সন্ধানে চুপটি মেরে বাঁশের মাথায় বসে আছে মাছরাঙা পাখিটি। ছবিটি বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ৪১
মেঠো পথ ধরে করলা নিয়ে হাটে যাচ্ছেন কৃষক। পাশেই শালিকের ওড়াউড়ি। ছবিটি বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৪১
কৃষকের করলা খেতের মাচায় বসে আছে তিনটি শালিক। ছবিটি বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ৪১
এটি চাষের জমি নয়, সড়ক। বগুড়া শহরের ব্যস্ততম নুরানি মোড় ট্যানারি সড়ক এটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এমন বেহাল দশা। এতে দুর্ভোগ পোহাতে হয় যাতায়াতকারীদের। ছবিটি আজ সোমবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা

২৪ / ৪১
যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে মারপিট করার প্রতিবাদে চিকিৎসকেরা আজ সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন। ফলে চরম ভোগান্তির শিকার হন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ছবি: এহসান-উদ-দৌলা

২৫ / ৪১
আগে সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে গা গলিয়ে মানুষ সড়ক পার হতো। সেই ভাঙা অংশ বন্ধ করে দেওয়ায় উঁচু বিভাজক ডিঙিয়ে সড়ক পারাপার চলছে। যদিও কাছেই রয়েছে বহুমুখী পদচারী সেতু। ছবিটি আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৪১
রাজধানীর বনানীর বিভিন্ন সড়ক কেটে রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিছু গর্ত মাটিচাপা দেওয়া হলেও বৃষ্টির পানিতে সেগুলো পুনরায় গর্তে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। ছবিটি সোমবার বনানীর ১১ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৪১
এভাবেই রাজধানীর মহাখালীর ব্যস্ততম রেলক্রসিংয়ের মাঝখানের ফাঁকা অংশ দিয়ে উল্টো পথে ভারী যানবাহন ঢুকে পড়ে। এর ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৪১
আগামীকাল মঙ্গলবার সিম পুনর্নিবন্ধনের শেষ দিন। তাই আজ সোমবার অনিবন্ধিত সিম নিবন্ধন করতে মোবাইল ফোন অপারেটদের অফিসে ছিল গ্রাহকদের ভিড়। ছবিটি দুপুরে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৯ / ৪১
ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে মানববন্ধন। ছবি: সাজিদ হোসেন

৩০ / ৪১
প্যাকেজ ভ্যাট পুনর্বহালের দাবিতে রাজধানীতে ব্যবসায়ীদের মিছিল। ছবি: সাজিদ হোসেন

৩১ / ৪১
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত নার্স সংগঠনের সদস্যরা আজ সড়কজুড়ে সমাবেশ করায় সড়কের এক পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। ছবিটি আজ বেলা একটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩২ / ৪১
দৌলতদিয়া-খুলনা মহাসড়ক-সংলগ্ন রাজবাড়ীর গোয়ালন্দ ইমাম বাড়ার সামনে আজ সোমবার বিকেলে বাসচাপায় হৃদয় নামের এক শিশুর নিহত হয়। শিশুসন্তানকে হারিয়ে তার মা-বাবা ও স্বজনদের আহাজারি। ছবি: এম রাশেদুল হক

৩৩ / ৪১
খুলনার সোনাডাঙ্গার মছির উদ্দিন সড়কের দারুস সালাম মহল্লার একটি খাদ্য কারখানায় আজ সোমবার র‍্যাব-৬ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশুখাদ্য, এনার্জি ড্রিংক পাউডার, কেমিক্যাল, ফ্লেভার ইত্যাদি জব্দ করে। ছবি: সাদ্দাম হোসেন

৩৪ / ৪১
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পোর্ট এরিয়ার ৩ নম্বর জেটিটি ভেঙে যাওয়ায় তলদেশ দেখা যাচ্ছে। এর ওপর দিয়েই হচ্ছে লোড-আনলোড। যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৩৫ / ৪১
ময়মনসিংহে আজ সোমবার দুপুর ১২টার দিকে মাত্র আধা ঘণ্টার ভারী বর্ষণে পুরো শহর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে শহরের সাধারণ মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়ে। আনন্দ মোহন কলেজের ভেতরে অবস্থিত এক কর্মচারীর বাসায় পানি ওঠায় জলাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে। ছবি: জগলুল পাশা

৩৬ / ৪১
রাঙামাটিতে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলা। উদ্বোধন শেষে বইয়ের দোকান ঘুরে দেখছেন পাঠকেরা। ছবিটি আজ সোমবার বিকেলে রাঙামাটি আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হল রুম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩৭ / ৪১
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে রংপুর নগরে আজ সোমবার শিশু একাডেমিতে ‘বন্যপ্রাণী ও পরিবেশ,বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ বিষয়ভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন করে যৌথভাবে জেলা পরিবেশ অধিদপ্তর, শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওযার্ল্ড ভিশন। এতে নগরের বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি: মঈনুল ইসলাম

৩৮ / ৪১
বেকার নার্সদের সংগঠনের সদস্যরা আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুরে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি বেলা দেড়টার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৯ / ৪১
আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাকের চাষ কমলেও কাজ বন্ধ হয়নি। রংপুরে নগরে-গ্রামে এখনও তামাকের খোলামেলা কাজ করতে দেখা যায়। নগরের হারাগাছের একটি কারখানায় বদ্ধ ঘরে গরমের মধ্যে নারী-পুরুষ এমনকি শিশুদেরও সিগারেট তৈরি করতে দেখা যায়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: মঈনুল ইসলাম

৪০ / ৪১
ষষ্ঠ ধাপে ৪ জুন ফরিদপুর নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচন। এই নয়টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত ৮১জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০৯জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৮১৮জন পোলিং অফিসারদের আজ সোমবার প্রশিক্ষণ দেওয়া হয়। ছবিটি ফরিদপুর নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪১ / ৪১
রমজান মাসকে সামনে রেখে সবজির দাম বাড়ছে। ছবিটি মতিঝিল এজিবি কলোনির সামনে থেকে আজ সোমবার বিকেলে তোলা: আশরাফুল আলম