এক ঝলক (৩০ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
গোলাপি রঙের ফুরুস ফুলের ছবিটি মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২ / ৩২
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় প্রথমবারের মতো হাইব্রিড জাতের তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন স্থানীয় কয়েকজন কৃষক। ছবিটি সোমবার তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ৩২
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন ঝুমকো জবা। ছবিটি বগুড়া শহরের মাটিডালি বেইলি সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ৩২
কক্সবাজারের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে এভাবেই ঘুমিয়ে পড়েছেন উপকূলীয় এলাকার মানুষেরা। ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকেতের পর উপকূলীয় এলাকা থেকে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ছবিটি সোমবার রাতে তোলা। ছবি: এএফপি

৫ / ৩২
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলায় নিহতদের স্মরণে সেন্ট অ্যান স্কয়ারজুড়ে রাখা ফুল ও বেলুন। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৬ / ৩২
ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। ছবিটি সোমবার রাতে কক্সবাজার শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আবদুল কুদ্দুস

৭ / ৩২
দাবদাহের মধ্যে ঠান্ডা পেতে কৃত্রিম ঝরনার সামনে বসে আছেন একজন। ছবিটি সোমবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩২
রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে এক শিশু। ছবিটি সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ৩২
ঘূর্ণিঝড় মোরার প্রভাব রাজধানীতেও পড়েছে, থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাস ও বৃষ্টির মধ্যে শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন এক মা। ছবিটি মঙ্গলবার সকালে হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ৩২
মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মোরা। ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ছবিটি মঙ্গলবার সকালে নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১১ / ৩২
জলাশয়ের পানিতে পরিত্যক্ত ককশিট দিয়ে বানানো ভেলায় ভেসে বেড়াচ্ছে গ্রামের শিশুরা। ছবিটি মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩২
রাজধানীতে মানুষের চাপ বেড়েই চলেছে। ভাগ্য পরিবর্তনের আশায় গ্রাম থেকে অনেকেই এই রাজধানীতে আসেন। আশাহত অনেকেরই জায়গা হয় রাজধানীর সড়ক বা ফুটপাতে। ছবিটি মঙ্গলবার সকালে বিএফডিসির সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩২
ঘূর্ণিঝড় মোরা উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম নগরের চারুকলা এলাকার বাদশা মিয়া সড়ক থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৪ / ৩২

১৫ / ৩২
গত শনিবার রাজধানীর গুলশান এলাকার বিভিন্ন স্থানে থাকা তারের জটলা কেটে ফেলে বিদ্যুৎ বিভাগ। কিন্তু কাটা তারগুলো সড়ক ও ফুটপাত থেকে সরানো হয়নি। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে গুলশান ২ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১৬ / ৩২
ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। কিন্তু সারা দিনই চট্টগ্রাম নগরে ছিল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিনে শরীর মুড়িয়ে নিয়েছেন একজন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৭ / ৩২
ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে আজ মঙ্গলবার সারা দিন রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। ছবিটি বিকেলে গুলশান ২ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩২
ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে কুমিল্লায় মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ফলে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ছবিটি কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে দুপুরে তোলা। ছবি : এমদাদুল হক

১৯ / ৩২
ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে মঙ্গলবার সারা দিন রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে গুলশান ২ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২০ / ৩২
সড়কের মাঝখানে হঠাৎ করেই বালু বোঝাই ট্রাকের দুই চাকা খুলে যায়। ছবিটি ফরিদপুর শহরের গোলালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ৩২
দিন শেষে ঘরমুখো মানুষ যানবাহনের অপেক্ষায়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২২ / ৩২
প্রচণ্ড গরমে ‘লামমি বাঙ্গি’র চাহিদা বেশ। আকারভেদে একেকটি বাঙ্গির দাম ২০ টাকা থেকে ১শ টাকা পর্যন্ত। ছবিটি  আজ মঙ্গলবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তোলা। ছবি : আলীমুজ্জামান

২৩ / ৩২
ইফতারের আগের চিরচেনা যানজট। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সাতরাস্তা মোড় এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২৪ / ৩২
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি স্টলে ইফতার পছন্দ করছেন ক্রেতারা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে গুলশান ২ নম্বর এলাকা থেকে তোলা।

২৫ / ৩২
ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে ঢেউয়ের তোড়ে নোঙর করা জাহাজটি সমুদ্র কূলে উঠে আসে। মোরা আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। ছবিটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া বাতিঘর সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি : জুয়েল শীল

২৬ / ৩২
সারা দিন অফিস শেষে বাড়ি ফিরতে যানবাহন পেতে নগরবাসীর প্রতিদিনকার ভোগান্তি। রমজান মাসেও যেন এই ভোগান্তি আরও বাড়ে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সার্ক ফোয়ারা মোড় এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩২
মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের তীব্র যানজট। ছবি : আশরাফুল আলম

২৮ / ৩২
ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘলা। ছবিটি আজ মঙ্গলবার সকালে পান্থপথ থেকে তোলা৷ ছবি : সাবিনা ইয়াসমিন

২৯ / ৩২
ইফতার সামগ্রীর জমজমাট বাজারের একটি ধানমন্ডির সাত মসজিদ রোড। বিভিন্ন মুখরোচক পণ্য নিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি : আশরাফুল আলম

৩০ / ৩২
রাজধানীতে সারা দিনই থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়। গন্তব্যে যেতে সাধারণ মানুষ পড়েন বিপাকে। ছবিটি আজ মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি : আশরাফুল আলম

৩১ / ৩২
সড়ক পার হতে অনেকেই পদচারী সেতু বা আন্ডারপাস ব্যবহার না করে ঝুঁকি নিয়ে কাঁটাতারের নিজ দিয়ে সড়ক পার হন। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩২ / ৩২
ঘূর্ণিঝড় মোরা’র কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকে। ফলে লঞ্চ ধরতে আসা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তাদের অনেকই সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের অপেক্ষায় থাকেন। ছবিটি দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন