এক ঝলক (৩০ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
পানির পাইপ থেকে চুইয়ে পড়া পানি খাওয়ার চেষ্টায় কয়েকটি পায়রা। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ৩০ মে। ছবি: আনিস মাহমুদ

২ / ১৩
কাপ্তাই হ্রদে বিশাল বাঁশের ‘চালি’ নামাচ্ছেন শ্রমিকেরা। পাহাড়ের মুলি বাঁশ নেওয়া হবে কাপ্তাই চন্দ্রঘোনা কাগজ কলে। ফোরের মুখ, লংগদু, রাঙামাটি, ৩০ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ১৩
বৌদ্ধধর্মাবলম্বীদের উৎসবে ফানুস ওড়ানো হচ্ছে। জাভা, ইন্দোনেশিয়া, ২৯ মে। ছবি: রয়টার্স

৪ / ১৩
চলতি মাসের শুরুতে সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। জ্বালামুখ দিয়ে উদ্‌গিরণ হতে থাকে টগবগে লাল লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। এখনো অগ্ন্যুৎপাত বন্ধ হয়নি। আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার ছবি তুলছেন হাওয়াই ন্যাশনাল গার্ডের এক সদস্য। লেইলানি এস্টেট, পাহোয়া, হাওয়াই, যুক্তরাষ্ট্র, ২৯ মে। ছবি: রয়টার্স

৫ / ১৩
প্রচণ্ড গরমের মধ্যে বাঁশঝাড়ের ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছে পাখিটি। দিঘী, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ৩০ মে। ছবি: আব্দুল মোমিন

৬ / ১৩
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্যালেসে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দেশীয় সফরে বেরিয়েছেন মোদি। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান। জাকার্তা, ইন্দোনেশিয়া, ৩০ মে। ছবি: রয়টার্স

৭ / ১৩
আদালতের বাইরে দাঁড়িয়ে কাঁদছে রয়টার্সের কারাবন্দী সাংবাদিক কিয়াও সোর মেয়ে থিন ওয়াই জিন। আজ আদালতের শুনানি ছিল। ইয়াঙ্গুন, মিয়ানমার, ২৯ মে। ছবি: রয়টার্স

৮ / ১৩
থাইল্যান্ডের রাজকন্যা মহা চকোরি শ্রীনিধরণের আগমন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন নৃত্যশিল্পীরা। থাইল্যান্ডের রাজকুমারী আজ চট্টগ্রামে বিন্না ঘাস উন্নয়ন কেন্দ্র (ভেটিভার সেন্টার) উদ্বোধন করেন। পাহাড়ে ভূমিক্ষয় রোধ করতে বিন্না ঘাস রোপণ করা হয়। বাটালি হিল, মিঠা পাহাড়, চট্টগ্রাম, ৩০ মে। ছবি: জুয়েল শীল

৯ / ১৩
ঈদকে সামনে রেখে পুরোনো বাস মেরামত ও রং করার কাজ করছেন শ্রমিকেরা। চায়না মোড়, ময়মনসিংহ সদর, ৩০ মে। ছবি: আনোয়ার হোসেন

১০ / ১৩
পাহাড়ক্ষয় রোধে দেশের প্রথম বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহা চকোরি শ্রীনিধরণ। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বাটালি হিল, মিঠা পাহাড়, চট্টগ্রাম, ৩০ মে। ছবি: জুয়েল শীল

১১ / ১৩
ঈদ উপলক্ষে বুধবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে মানুষের ভিড়। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা, ৩০ মে। ছবি: তানভীর আহাম্মেদ

১২ / ১৩
জিগাগাছের ফল খেতে ব্যস্ত একটি কাঠ শালিক। হাড়োকান্দি এলাকা, ফরিদপুর সদর, ৩০ মে। ছবি: আলীমুজ্জামান

১৩ / ১৩
ঈদের নতুন পণ্য বেচাকেনায় ব্যস্ত চট্টগ্রামের পাইকারি পোশাক বিক্রেতারা। ব্যবসায়ীরা তৈরি পোশাক কিনে নিয়ে যাচ্ছেন খলিফা পট্টির পাইকারি বিপণিবিতান থেকে। চট্টগ্রাম, ৩০ মে। ছবি: সৌরভ দাশ