এক ঝলক (৩০ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
এই পিচ্চি গাড়িটা গুগলের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেন ভিউয়ে মঙ্গলবার এই স্ব-চালিত যানটি প্রদর্শন করা হয়। ছবি: রয়টার্স

২ / ২৪
ফ্রান্সের মধ্যাঞ্চলে শাঁবা এসতেতে গতকাল মঙ্গলবার দুই হরিণের লড়াই। ছবি: এএফপি

৩ / ২৪
জাপানের টোকিওতে ১৪ কেজি সোনা দিয়ে তৈরি বেহালা হাতে একজন মডেল। ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয়ে সোনার এই বেহালাটি তৈরি করেছে গয়নার প্রতিষ্ঠান গিনজা তানাকা। ছবিটি আজকের। ছবি: এএফপি

৪ / ২৪
গণপরিবহনে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: হাসান রাজা

৫ / ২৪
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজধানীর শাহবাগ থানায় আটক করার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল করে। ছবিটি আজ বুধবার দুপুরে তোপখানা রোড থেকে তোলা। ছবি: হাসান রাজা

৬ / ২৪
সড়কের ধারের জলাশয়ে জাল ফেলেছিলেন বৃদ্ধ হারেছ মিয়া। সেই জালে ধরা পড়েছে দেশি পুঁটি মাছ। মিয়া-বিবি মিলে জাল থেকে সেই মাছ সংগ্রহ করছেন। ছবিটি বগুড়া সদর উপজেলার যশপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ২৪
ঝিঙে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এক কৃষক। ছবিটি বগুড়া সদর উপজেলার নরুইল গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২৪
কাশবনের ধারে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ২৪
প্রচণ্ড রোদে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। সেই পানিতে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালোরমুখ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২৪
সফেদ কাশবনের ওপর উড়ছে পাখির ঝাঁক। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৪
শাপলা তুলে আঁটি বাঁধা হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়ার বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় কলা বেচাকেনার হাট বসে। সেখান থেকে রিকশাভ্যানে করে কলা আনা হচ্ছে শহরে। ছবিটি বগুড়া শহরের সাতমাথা-মাটিডালি সড়কের সুবিল সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২৪
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে একদল শিশু-কিশোর করতোয়া নদীতে দুরন্তপনায় মেতেছে। ছবিটি বগুড়ার মহাস্থান সেতু থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২৪
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বাসের ভেতরে আসন মেলেনি, তাতে কি! বাসের ছাদে করে ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৪
কিছুদিন আগে টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি হেলে পড়ে। গাছটির ঠাঁই হয়েছে আরেকটি গাছের ওপর। ছবিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আজ বুধবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৪
মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজ বুধবার সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম।

১৭ / ২৪
মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আজ বুধবার সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৪
ঈদের ছুটি কাটিয়ে পরিবার-পরিজন নিয়ে শহরে ফিরতে শুরু করেছে কর্মস্থলমূখী মানুষ। ছবিটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৪
রাজধানীর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হয়ে থাকা দশমিক ১০ একর জমি পুনরুদ্ধার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। জমিটি গত ৪০ বছর ধরে বেদখল হয়ে ছিল। আজ বুধবার দুপুরে বুলডোজার দিয়ে জমিতে থাকা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ছবিটি মিরপুর ১৩নং এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
পুরান ঢাকার নর্থব্রুক রোডের শ্রী শ্রী দুর্গা মন্দিরের মৃৎশিল্পীদের ব্যস্ততার শেষ নেই। দুর্গা পূজাকে সামনে রেখে শিল্পীরা রাত-দিন পরিশ্রম করে একের পর এক দুর্গা প্রতিমা তৈরি করছেন। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
রাজধানীর ইংলিশ রোডের সড়ক বিভাজকের ওপর সারিবদ্ধভাবে ভ্যান রাখা হয়। তার ওপর বিশ্রাম নিচ্ছে ভ্যান চালকেরা। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
দুর্বৃত্তদের গুলিতে ইতালির নাগরিক নিহত হওয়ার ঘটনায় রাজধানীর গুলশানের কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবিটি বুধবার দুপুরে জাতিসংঘ ব্রিজ-সংলগ্ন কানাডার হাইকমিশনের কাছ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৪
রাজধানীর গুলশানের কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবিটি বুধবার ইতালির নাগরিক গুলিবিদ্ধ হওয়ার স্থান গুলশান ২-এর ৯০নং রোড থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ২৪
দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম