এক ঝলক (৩০ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
চরাচর নিবিড় মায়ায় জড়িয়ে অস্ত গেছে সূর্য। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ২৯
ঝড়ের পূর্বাভাস নিয়ে আকাশে মেঘ জমছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৯
মাছের খোঁজে ঘেরের জালে উৎসুক কানি বক। ছবিটি আজ শুক্রবার খুলনার দৌলতপুরের দেয়ানা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৯
বড়শিতে আটকেছে নলা মাছ। ছবিটি আজ শুক্রবার খুলনার দৌলতপুরের দেয়ানা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ২৯
মা ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিনের কোলে ঝুমঝুমি হাতে প্রিন্সেস শার্লট। ছবিটি গতকাল বৃহস্পতিবার কানাডার ভিক্টোরিয়ায় ছোটদের এক জাঁকাল অনুষ্ঠান থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৯
বাবল গান থেকে ভাই প্রিন্স জর্জের ছোড়া বুদ্‌বুদ ধরার চেষ্টায় বোন প্রিন্সেস শার্লট। তাদের মা ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিন ও বাবা প্রিন্স উইলিয়াম। ছবিটি গতকাল বৃহস্পতিবার কানাডার ভিক্টোরিয়ায় আয়োজিত একটি চিলড্রেনস পার্টি থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৯
ঢাকা চিড়িয়াখানার সামনে আয়োজিত মানববন্ধনে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) কর্মীরা। ছবি: আশরাফুল আলম

৮ / ২৯
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সাইকেল র‍্যালিতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সাহাদাত পারভেজ।।

৯ / ২৯
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদকারীদের ঠেকাতে পাল্টা মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারধারী একদল শিক্ষার্থী। ছবি: সাহাদাত পারভেজ।।

১০ / ২৯
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে সাইকেল র‍্যালিতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সাহাদাত পারভেজ।

১১ / ২৯
রাজধানীর মিরপুরে ঢাকা চিড়িয়াখানায় ২৮ সেপ্টেম্বর গৃহবধূ নাসিমা আক্তার প্রিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কর্মীরা শুক্রবার সকালে ঢাকা চিড়িয়াখানায় মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম

১২ / ২৯
ছুটির দিনে কাজের চাপ কম থাকায় রাজধানীর মতিঝিল এজিবি কলোনির সামনে পরিচ্ছন্নতা কর্মীরা ফুটপাতের ওপর ময়লা বহনের পাত্রগুলো রেখেছে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২৯
রাজধানীর বালু নদীতে বিকেলে বেড়াতে আসা লোকেরা সেলফি তুলছে। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৯
দুর্গা পূজায় ৩ দিনের ছুটির দাবিতে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি: আবদুস সালাম

১৫ / ২৯
বৃহস্পতিবার রাতে বরেণ্য বাউলশিল্পী কাঙালি​নী সুফিয়া’র ‘মা’ শিরোনামের একক অডিও অ্যালবাম প্রকাশিত হয়। বনানীর একটি ক্যাফেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ছবি: আবদুস সালাম

১৬ / ২৯
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রধান ফটকের (১ নম্বর) সামনের দেয়াল ছেয়ে গেছে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পোস্টারে। এতে করে নষ্ট হয়েছে স্টেডিয়ামের সৌন্দর্য। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৯
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা এলাকার জলাবদ্ধতা দূর করতে নেওয়া হয়েছিল ডিএনডি বাঁধ প্রকল্প। প্রকল্পের আওতাধীন খালগুলো অনেকাংশেই দখল হয়ে নালায় পরিণত হয়েছে। বেশির ভাগ জায়গায়ই খালের অস্তিত্ব নেই। ছবিটি যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৯
শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। কোনো কোনো বাস দরজা বন্ধ করে চলায় অনেকেই ভোগান্তিতে পড়েন। অনেক চেষ্টা করেও বাসে উঠতে ব্যর্থ হন এই বৃদ্ধ। ছবিটি আজ সকালে আসাদ গেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৯
নিষেধাজ্ঞার পরও অনেকেই ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠছেন। ছবিটি আজ সকালে রাজধানীর আসাদ গেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৯
পূজায় চাই নতুন শাড়ি। কেনাকাটা শুরু হয়ে গেছে এরই মধ্যে। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর রাপা প্লাজার একটি দোকান থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ট্রাকে করে বিমানবন্দরের দিকে যাচ্ছেন। ছবিটি আজ বিকেলে জিপিওর সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২২ / ২৯
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ছবি: মনিরুল আলম

২৩ / ২৯
আজ শুক্রবার ছুটির দিন হলেও বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে রাজধানীর কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৪ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে জড়ো হন। ফলে যানজট সৃষ্টি হয়। ছবিটি বিকেলে বিজয় সরণি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৯
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ। এ জন্য বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। ছবিটি বিকেলে বিজয় সরণি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দেশে ফেরেন। কিন্তু দুপুর থেকেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে হাজির হন নেতা-কর্মীরা। এ কারণে যানবাহনগুলো আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম

২৭ / ২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। তাঁকে স্বাগত জানাতে দুপুর থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিড় করেন বিমানবন্দর এলাকায়। ছবি: জাহিদুল করিম

২৮ / ২৯
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: জাহিদুল করিম

২৯ / ২৯
রাজধানীর বিভিন্ন সড়কে আজ তীব্র যানজট ছিল। অন্য কোনো উপায় না পেয়ে এই পরিবারটি উত্তরা থেকে মহাখালীর উদ্দেশে হেঁটে রওনা দেয়। ছবিটি খিলক্ষেত এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম