এক ঝলক (৩০ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির জনসভা। সোহরাওয়ার্দী উদ্যান, ৩০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

২ / ১৪
বিএনপির সমাবেশের কারণে আশপাশের এলাকায় সৃষ্ট যানজটে আধা ঘণ্টা একই জায়গায় বসে আছে সুরাইয়া (৭) ও তার মা। শাহবাগ, ৩০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৩ / ১৪
বিএনপির জনসভাস্থলের আশপাশের এলাকা থেকে কয়েকজন যুবককে আটক করে পুলিশ। শাহবাগ মোড়, ৩০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৪ / ১৪
এই পারে পুকুরছড়ি, ওই পারে টেঙাছড়ি। মাঝখানে পাহাড়ি ছড়ার ওপর কাঠ ও বাঁশের তৈরি সাঁকো। তিন গ্রামের প্রায় ২৫০ পরিবারের মানুষ এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করেন। ঘিলাছড়ি ইউনিয়ন, নানিয়ারচর উপজেলা, রাঙামাটি, ৩০ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা ২০১৮। চতুর্থবারের মতো যৌথভাবে মেলাটির আয়োজন করছে বণিক বার্তা ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৩০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৬ / ১৪
সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৩০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৭ / ১৪
ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পরিদর্শন করতে এসে স্কাউট সদস্যদের হাতে উপহার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার, ঢাকা, ৩০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৮ / ১৪
এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে যানবাহনের চাপ। ঝেংঝু, হেনান প্রদেশ, চীন, ৩০ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৯ / ১৪
সাঁতার। কেসকেইস, পর্তুগাল, ৩০ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

১০ / ১৪
পুরোনো গাড়ির প্যারেড। আগামী ৪ অক্টোবর ওয়ার্ল্ড অটো ফেয়ার উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়। আইফেল টাওয়ার, প্যারিস, ৩০ সেপ্টেম্বর। ছবি: এএফপি

১১ / ১৪
ছোট নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে ঢোকার পথে সাগর থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়। লেবাননের এই পরিবারটিও ওই ছোট্ট নৌকায় ছিল। ফ্লোরিনা, মাল্টা, ৩০ সেপ্টেম্বর। ছবি: এএফপি

১২ / ১৪
‘প্রাণী অধিকার রক্ষা’র জন্য প্রায় ২ হাজার মানুষ র‍্যালি করেছেন। এই আন্দোলনের এক কর্মী গালে প্রাণীর পায়ের ছাপ এঁকে র‍্যালিতে অংশ নেন। কিয়েভ, ইউক্রেন, ৩০ সেপ্টেম্বর। ছবি: এএফপি

১৩ / ১৪
ভারতে গেলে যে কেউ তাজমহল দেখতে যান। সাবেক বক্সার মাইক টাইসনও স্ত্রী লাকিহাকে নিয়ে গেছেন সেখানে। আগ্রা, ভারত, ৩০ সেপ্টেম্বর। ছবি: এএফপি

১৪ / ১৪
রাশিয়ার অ্যরোবেটিক দলের পারফরম্যান্স। ফর্মুলা ওয়ানের উদ্বোধন উপলক্ষে আকাশে মহড়ার এ ব্যবস্থা করা হয়। সোচি, রাশিয়া, ৩০ সেপ্টেম্বর। ছবি: এএফপি