Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
এক ঝলক (৩১ অক্টোবর ২০১৭)
আপডেট: ৩১ অক্টোবর ২০১৭, ১৫: ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৮
বেনে বউ পাখির অন্য নাম ইষ্টিকুটুম। আকর্ষণীয় রঙের পাখিটি হলুদিয়া পাখি নামেও পরিচিত। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৩১ অক্টোবর। ছবি: হাসান মাহমুদ
২ / ১৮
আড়িয়ালখাঁ নদে বড়শি দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। সায়েস্তাবাদ সেতু, বরিশাল সদর, ৩১ অক্টোবর। ছবি: সাইয়ান
৩ / ১৮
সবজিখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষক। বাগমারার চানপাড়া ডাঙ্গা, রাজশাহী, ৩১ অক্টোবর। ছবি: মামুনুর রশিদ
৪ / ১৮
হ্যালোইন উৎসব উপলক্ষে এক শিশুর সাজ। মেক্সিকো, ২৭ অক্টোবর, ২০১৭। ছবি: রয়টার্স
৫ / ১৮
হ্যালোইন উৎসব উপলক্ষে শিশুদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের উপহার। হোয়াইট হাউস, ওয়াশিংটন, ৩০ অক্টোবর, ২০১৭। ছবি: রয়টার্স
৬ / ১৮
ছট পূজা উৎসবে শবরমতী নদীতে এক নারীর প্রতিবিম্ব। আহমেদাবাদ, ভারত, ২৬ অক্টোবর ২০১৭। ছবি: রয়টার্স
৭ / ১৮
খালি ড্রাম ফেরি করছেন এক বিক্রেতা। জলমা মাথাভাঙ্গা, খুলনা, ৩০ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
হ্যাশট্যাগ মি টুর প্রচারে সামান্থা হানাহেনথজেন। মিশিগান, যুক্তরাষ্ট্র, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
৯ / ১৮
লাউয়ের পাতায় বসেছে ফড়িং। রাজারহাট, পিরোজপুর সদর, ৩১ অক্টোবর। ছবি: এ কে এম ফয়সাল
১০ / ১৮
নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে উদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন। ঢাকা, ৩১ অক্টোবর। ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৮
পাহাড়বেষ্টিত বাঁশখালী ইকোপার্ক। বাঁশখালী, চট্টগ্রাম, সাম্প্রতিক ছবি। ছবি: হিমেল বড়ুয়া
১২ / ১৮
বুনো হাতিটি লোকালয়ে এসেছে খাদ্যের খোঁজে। জীবতলী আগরবাগান, রাঙামাটি, ৩১ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৮
আমন ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। পাবনার বাজারে প্রতি মণ ধানের দাম ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা। হিমাইতপুর, পাবনা সদর, ৩১ অক্টোবর। ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
রাজধানীর হাতিরঝিল ১ নম্বর সংযোগ সড়কের পাশে হাতিরঝিল অংশে এভাবেই জমে আছে আবর্জনা। ছাড়াচ্ছে দুর্গন্ধ। ঢাকা, ৩১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা হাতে খুপরি থেকে বেরিয়েছে দুই রোহিঙ্গা শিশু। বালুখালী, উখিয়া, কক্সবাজার, ৩১ অক্টোবর। ছবি: জুয়েল শীল
১৬ / ১৮
বুনো ফল। আগারগাঁও, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
১৭ / ১৮
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকদের সঙ্গে শ্রমিক লীগের কর্মীদের সংঘর্ষে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খাগড়াছড়ি, ৩১ অক্টোবর, বেলা ১১টা। ছবি: নীরব চৌধুরী
১৮ / ১৮
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থক এবং শ্রমিক লীগের কর্মীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কদমতলী সড়ক, খাগড়াছড়ি, ৩১ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও পড়ুন
একঝলক