এক ঝলক ( ৩১ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ফসল তুলতে যান জুমচাষি নারীরা। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি সদর, রাঙামাটি, ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
ওত পেতে আছে মাছরাঙা পাখিটি। সোনারাম কার্বারীপাড়া, রাঙামাটি সদর, রাঙামাটি, ৩১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৩
শহর থেকে পাইকারিতে কম্বল কিনে ভ্যানে করে গ্রামের বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সাতমাথা, বগুড়া শহর, ৩১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
হেমন্তের হিমেল সকালে ভাপা পিঠা বানাতে ব্যস্ত এক নারী। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ৩১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
পাবনায় শিশুদের জন্য নির্মিত একমাত্র বিনোদনকেন্দ্র শেখ রাসেল শিশুপার্কটি এখন ধ্বংসপ্রায়। কয়েক বছর ধরে রাইডগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। শেখ রাসেল শিশুপার্ক, কালেক্টরেট চত্বর, পাবনা, ৩১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ৩০তম সম্মেলন উপলক্ষে সহিংসতাবিরোধী কার্টুন প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে, ৩১ অক্টোবর
ছবি: মাইদুল ইসলাম
৭ / ১৩
সিমেন্টের খালি বস্তা পানিতে ধুয়ে তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। সিলেট নগরের ঘাসিটুলা এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
শেষ মুহূর্তের প্রচারণায় নৌকা মার্কার প্রার্থী শহিদুল বারী খানের সমর্থকেরা নৌকা নিয়ে পৌর এলাকায় মিছিল করেন। সোনাতলা পৌর এলাকার প্রধান সড়ক, বগুড়া, ৩১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ১৩
জপমালা রানি মা মারিয়ার ৩২তম তীর্থোৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মা মারিয়ার তীর্থস্থানে মোমবাতি প্রজ্জ্বালন করছেন এক ভক্ত। হরিণছড়া জপমালা রানি মা মারিয়া তীর্থস্থান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ৩১ অক্টোবর
ছবি: শিমুল তরফদার
১০ / ১৩
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে, এরপর সেখানে রো রো ফেরি আমানত শাহ ডোবার পর সংকট নতুন মাত্রা নিয়েছে। প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দৌলতদিয়া ঘাট টার্মিনাল মোড়, ৩১ অক্টোবর, রোববার দুপুর
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৩
হেলমেট ছাড়াই এক শিশুকে নিয়ে মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সিঅ্যান্ডবি রোড, বরিশাল নগর, ৩১ অক্টোবর
ছবি: সাইয়ান
১২ / ১৩
দীর্ঘ অপেক্ষার পর মাছের সন্ধান পেয়েই ছোঁ মেরে ধরে ফেলেছে পাকড়া মাছরাঙা পাখিটি। এবার আয়েশ করে খাওয়ার জন্য উড়ে যাচ্ছে নিরাপদ স্থানে। বাংলাবাজার, পাবনা, ৩১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৩
করোনার টিকা নিতে মানুষের ভিড়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৩১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম