এক ঝলক (৩১ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
মাঠভর্তি শরতের কাশফুল। দুহাত ভরে সেই ফুল তুলেছে এক কিশোর। ছবিটি রোববার বগুড়ার কাহালু উপজেলার দুর্বাগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৬
যুক্তরাষ্ট্রে নেভাদার লাস ভেগাসে একটি চার্চে সদ্য বিয়ে করেছেন তাঁরা। নতুন জীবন শুরু করার আনন্দে উচ্ছ্বসিত দুজন। ছবিটি এএফপিতে আজ প্রকাশ করা হয়েছে।

৩ / ২৬
পড়ন্ত বিকেলে গরু নিয়ে ঘরে ফিরছেন এই ব্যক্তি। ছবিটি রোববার বিকেলে খুলনার জিরো পয়েন্ট-ফুলতলা মহাসড়ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

৪ / ২৬
সন্ধ্যা নামলে ঘরে ফেরে পাখিরা। কিন্তু অভিবাসন-প্রত্যাশী এই মানুষগুলোর ঘর নেই। আশ্রয়ের খোঁজে এক দেশ পেরিয়ে অন্য দেশে যাচ্ছেন তাঁরা। ছবিটি রোববার সার্বিয়া সীমান্তের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৬
ব্রিটেনে চলছে গাড়ি দৌড় প্রতিযোগিতা। ছোট্ট খেলনা গাড়িতে চড়ে অবাক হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি গাড়ির দিকে তাকিয়ে আছে শিশুটি। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৬ / ২৬
রাজধানীর কুড়িল উড়ালসড়ক থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী তুরাগ পরিবহনের একটি বাস পাশের খাদে পড়ে যায়। ছবি: নাসিরউদ্দীন নাসিম

৭ / ২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অকল্যান্ড রাইডার্স ও অ্যারিজোনা কার্ডিনালসের মধ্যে রাগবি খেলা চলাকালে অকল্যান্ড রাইডার্সের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার ও ডট কো কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৬
সকাল থেকেই টানা বৃষ্টি ঝরছে ঢাকায়। বৃষ্টিতে থেমে নেই জনজীবন। ছবিটি আজ দুপুর বারোটার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৬
গতকাল রোববার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের লাঞ্ছিত করে। এর প্রতিবাদে আজ সোমবার সকাল নয়টা থেকে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ, সমাবেশ ও শোভাযাত্রা করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২৬
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মৌন মিছিল করেন । ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৬
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালসহ শিক্ষাগুরুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ চত্বরে মানববন্ধন করেন। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৬
বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাজশাহীর উপশহর ১ নম্বর সেক্টরের সড়কে পানি জমে আছে। সেই পানিতে কাগজের নৌকা বানিয়ে তা ভাসাতে ব্যস্ত তরুণীরা। ছবিটি আজ শহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৩ / ২৬
বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে। দুর্ভোগে পড়েছে পথচারীরা। ছবিটি আজ শহরের কাচিঝুলি গোলাপজান রোড থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৪ / ২৬
বাগান থেকে কলার কাঁদি সংগ্রহের পর বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন আদিবাসী শিশু ও নারীরা। ছবিটি আজ সকাল ১০টায় রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের মানিছড়ি মুখ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৫ / ২৬
সকাল থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকেই। অনেকে উপভোগও করেছেন এই বৃষ্টি। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ২৬
রাজধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ থেকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে যাওয়ার কাঠের পুলের দুই পাশ ময়লা আবর্জনার বিশাল স্তূপে ভরে গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ সহ্য করে চলতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২৬
সকাল থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকেই। তবে অনেকে আবার উপভোগও করেছেন এই বৃষ্টিকে। স্কুল ফেরত শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বৃষ্টির পানি ছুড়ে আনন্দ করছে। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২৬
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে এক সভা অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সভাটির আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৬
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সভাটির আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৬
রাজধানীর বাড্ডার প্রধান সড়কের পাশে ওয়াসার ‘উন্নয়নকাজ’ চলছে। বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য রড। পা পিছলে পড়লেই ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার দুপুরে মধ্য বাড্ডা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

২১ / ২৬
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশনা ‘মাতৃভূমি’র মোড়ক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৬
বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা। সপ্তাহ খানেক ধরে প্রায় হাঁটুপানি ভেঙে শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে, চলাচল করছে সাধারণ মানুষ। ছবিটি আজ সোমবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের তেনাপচা এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

২৩ / ২৬
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের অনেক এলাকা পদ্মার ভাঙনে তলিয়ে গেছে। প্রায় এক সপ্তাহের টানা ভাঙনে এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা সবকিছু বিলীন হয়ে গেছে। কেউ কেউ ঘরবাড়ি ভেঙে নিয়ে আশ্রয় নিয়েছে সড়কের পাশে পরিত্যক্ত জায়গায়, সেখানেও পানিবন্দী। বসতভিটার গাছ কেটে নিয়ে যাচ্ছেন একজন। ছবিটি আজ সোমবার লৌহজং উপজেলার খড়িয়া গ্রাম থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৪ / ২৬
এক সপ্তাহের টানা ভাঙনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের অনেক এলাকা পদ্মার ভাঙনে তলিয়ে গেছে। এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা সবকিছু বিলীন হয়ে গেছে। কেউ কেউ ঘরবাড়ি ভেঙে নিয়ে আশ্রয় নিয়েছে সড়কের পাশে পরিত্যক্ত জায়গায়, সেখানেও তারা পানিবন্দী। ছবিটি আজ সোমবার লৌহজং উপজেলার খড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৫ / ২৬
কয়েক বছর যাবৎ রাজধানীর কামরাঙ্গীর চরসংলগ্ন কালুনগর খালের ওপর তৈরি এই কালভার্টটি এভাবে পড়ে আছে। এলাকাবাসীর অনেক দিনের দাবি, কামরাঙ্গীরচর থেকে হাজারীবাগ-সংলগ্ন বেড়িবাঁধে সরাসরি চলাচলের অসমাপ্ত সড়কটি তৈরি করা। কালুনগর খালটিও দখল হয়ে পড়ছে। চলাচলকারীদের সাঁকো দিয়ে খাল পাড়ি দিতে হয়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৬ / ২৬
যদিও এক সময় বুড়িগঙ্গার এই শাখা খাল দিয়ে চলত বড় বড় নৌযান। এখন চারপাশ কচুরিপানায় পূর্ণ। এরই মাঝে শাক-সবজি তুলতে কোনো রকম পথ করে চলছে দুজন। ছবিটি গতকাল সোমবার দুপুরে রাজধানীর বেড়িবাঁধসংলগ্ন কামরাঙ্গীরচরের পাশ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম