এক ঝলক (৩১ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
গরমে অতিষ্ঠ মানুষ। একটু প্রশান্তি পেতে ডাব খাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা নগর ভবনের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ৩২
খাবারের খোঁজে খোলা মাঠে এক ঝাঁক পায়রা। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার তাতুড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ৩২
ফরিদপুর সদর উপজেলার মুন্সী ডাঙ্গী এলাকার গাছের ডালে ঝুলছে কয়েকটি বাদুড়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ৩২
পদ্মার ভাঙন থেকে রেহাই পেতে ঘরের চালাসহ অন্যান্য জিনিস নিয়ে অন্যত্র চলে যাচ্ছে একটি পরিবার। ছবিটি আজ বুধবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় সেতুর কাছ থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

৫ / ৩২
রাজধানীর বিমানবন্দর সড়কের এক পাশে বিশাল যানজট। বেলা একটার দিকে বনানী এলাকা থেকে ছবিটি তুলেছেন জাহিদুল করিম

৬ / ৩২
আজ বুধবার দুপুরে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-১০-এর একটি দল পুরান ঢাকার ইসলামবাগের ছাতা মসজিদের পাশের একটি কারখানায় অভিযান চালায়। কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: আবদুস সালাম

৭ / ৩২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত অংশের চার লেনের সড়ক বিভাজকের ফাঁকা অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে ধাতব বেড়া ডিঙিয়ে চলছে সড়ক পারাপার। ছবিটি বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম রায়েরবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ৩২
পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত স্থানে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খেলার মাঠ, জাদুঘর, বিনোদন কেন্দ্র নির্মাণের দাবিতে বিভিন্ন ব্যানারে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনটি চানখাঁরপুল থেকে শুরু করে চকবাজার পর্যন্ত বিস্তৃত ছিল। নাতনিকে নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আলী নূর। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ৩২
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসন বরাদ্দ তালিকা মোবাইল ফোনে ধারণ করছেন যাত্রীরা। ছবিটি আজ বুধবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১০ / ৩২
কমলাপুর রেলওয়ে স্টেশনে আগামী ৯ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের উপচে পড়া ভিড়৷ ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ৩২
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে বিভিন্ন মসলার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা৷ ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ৩২
৬ আগস্ট থেকে ভাঙনের কারণে বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট চালু করতে আজ বুধবার থেকে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় বিকেল পর্যন্ত ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। ছবিটি বুধবার বিকেল পাঁচটার দিকে তোলা। ছবি: রাশেদুল হক

১৩ / ৩২
কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। এখানে ৩৫ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে গরু কেনা-বেচা বেশি হচ্ছে। ছবিটি আজ বুধবার বিকেলে বগুড়ার মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ৩২
খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলক মৈত্রী বাস দুটি কলকাতার উদ্দেশে খুলনা ছেড়েছে। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে বাস দুটি খুলনা সার্কিট হাউস থেকে ছেড়ে যায়। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ৩২
কোরবানি ঈদের বাকি আর কয়েক দিন। এর মধ্যে রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জসহ কয়েকটি জেলা থেকে কোরবানির গরু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা শুরু হয়েছে। ছবিটি মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকা থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১৬ / ৩২
খুলনার রূপসা নদীতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি খুলনার সাত নম্বর ঘাট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৩২
প্রচণ্ড রোদ আর গরমে নদের পানিতে গা ভাসিয়ে শীতল হওয়ার চেষ্টায় একপাল মহিষ। ছবিটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার পিয়ান নদ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৩২
পাহাড়ি কলা চাষিদের কাছ থেকে কিনে ট্রাকে ভরছেন পাইকারেরা। এরপর নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। ছবিটি রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল থেকে বুধবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ৩২
পাইকাররা চাষিদের কাছ থেকে বাতাবি লেবু কিনে এনেছেন রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল ঘাটে। সেখান থেকে ট্রাকে ভরে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। পাহাড়ে এবার ভালো ফলন হয়েছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ৩২
তিড়িংবিড়িং লাল ফড়িং। ছবিটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর থেকে তোলা। ছবি: প্রথম আলো

২১ / ৩২
গোখাদ্য নিয়ে বাড়ি ফিরছে এক ব্যক্তি। ছবিটি পাবনার ভাঙ্গুরা উপজেলার গুমানী নদী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২২ / ৩২
যেন দুই শালিকের গল্প চলছে। ছবিটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর পাড় হতে তোলা। ছবি: প্রথম অ​ালো

২৩ / ৩২
জমে উঠতে শুরু করেছে সিলেট নগরের কাজিরবাজার এলাকার কোরবানির পশুর হাট। ছবি: আনিস মাহমুদ

২৪ / ৩২
নৌকায় করে মালামাল আনা-নেওয়া চলছে। ছবিটি পাবনার ভাঙ্গুরা উপজেলার গুমানী নদী থেকে তোলা। ছবি:  হাসান মাহমুদ

২৫ / ৩২
সংসদ ভবন-সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে প্রবেশ এলাকার ফুটপাতের এক অংশে লোহার রেলিং নেই। পাশের রেলিংটি হেলে পড়েছে। গাছের ডাল ও রশি দিয়ে তা আটকে রাখা হয়েছে পথচারীদের যত্রতত্র পারাপার ঠেকাতে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৬ / ৩২
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর ওই এলাকায় ফুটপাতের পিঠা বিক্রেতা মো. আলীর আয় অর্ধেকে নেমে এসেছে। আগে দৈনিক বিক্রি হতো সাড়ে তিন থেকে চার হাজার টাকা। এখন হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। ২১ বছর ধরে তিনি এখানে এ ব্যবসা করছেন। তিনি জানান, বিদেশিদের গাড়িও আসে না, রিকশাও আসে কম, তাই রোজগার কমে গেছে। ছবিটি আজ বুধবার দুপুরে গুলশান ২ নম্বরের ৭৪ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৭ / ৩২
ঈদের বাজারে পোশাককে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে পুতুল নিয়ে যাওয়া হচ্ছে বিপণিবিতানে। ছবিটি আজ বুধবার রাজধানীর গুলশান ১ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৮ / ৩২
নীল আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৯ / ৩২
কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে ফুটপাতের সিমেন্টের তৈরি ইট সরানোর কাজ। এখনো শুরু করা যায়নি নতুন ইট বসানোর কাজ। বিপাকে পড়েছে পথচারীরা। ছবিটি আজ বুধবার দুপুরে গুলশান ১ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩০ / ৩২
টানা বর্ষণে যশোরের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে পানিতে। ভেসে গেছে মাছের অনেক পুকুর। তাই মাছ ধরার ধুম পড়েছে চারপাশে। মাছ ধরার জালের চাহিদাও বেড়েছে। আজ বুধবার যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে গাছে ঝুলিয়ে জাল বিক্রি করছেন গোলাম হোসেন। ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৩০০ টাকার মধ্যে এই জাল বিক্রি হচ্ছে। ছবি: এহসান-উদ-দৌলা

৩১ / ৩২
খাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের এই বেইলি সেতু পার হয়ে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার যানবাহন চলাচল করে। সেতুর পাটাতন নড়বড়ে, সেতুতে গাড়ি উঠলে দোলে। এতে আতঙ্কে থাকেন যাত্রী ও চালকেরা। সেতুর পাটাতন এর আগে কয়েকবার ভেঙে পড়ে গেছে। এরপরও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩২ / ৩২
রাজধানীর কল্যাণপুর এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: আশরাফুল আলম