এক ঝলক (৩১ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে যাওয়ায় যাত্রী নিজেরাই ঠেলে নিয়ে যাচ্ছেন৷ আজ বৃহস্পতিবার ধানমন্ডি ২৭ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২ / ৩১
নৌপথে রাজধানীতে গরু আসা অব্যাহত আছে। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর বাদামতলী ঘাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৩ / ৩১
ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে ঢাকাবাসী।কল্যাণপুরের একটি বাস কাউন্টারে বাসের অপেক্ষায় এক নারী যাত্রী। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: জাহিদুল করিম

৪ / ৩১
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্ষুধার্ত মুখ। ত্রাণের আশায় হাত বাড়িয়ে তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৬ দিনে প্রায় ১৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। ছবি: এএফপি

৫ / ৩১
পাহাড়ে সূর্যাস্ত। ছবিটি বুধবার অস্ট্রিয়ার একটি গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩১
রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে বেঁকে বসেছে গরুটি। ছবিটি বুধবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৭ / ৩১
তুরস্কের ৯৫ তম বিজয় দিবস উদ্‌যাপনকালে দেশটির জাতীয় পতাকা ধরে আছেন এক সেনা। ছবিটি বুধবার ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩১
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে কোরবানির জন্য মেষ জড়ো করা হয়েছে। ছবিটি বুধবার সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডুমা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ৩১
গাজার দক্ষিণাঞ্চলের রাফা উদ্বাস্তু শিবিরের একটি তাঁবু থেকে উঁকি দিচ্ছে এক ফিলিস্তিনি শিশু। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

১০ / ৩১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কয়েকটি স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড় বাইপাস এলাকা থেকে ছবিটি আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে তোলা। ছবি: প্রথম আলো

১১ / ৩১
রাজধানীর আফতাবনগরের পশুর হাট থেকে কেনা হয়েছিল গরুটি। সেখান থেকে গরুটি নিয়ে হেঁটে আসছিলেন ক্রেতা। গুলশান শ্যুটিং ক্লাবের সামনে এসেছে মাটিয়ে লুটিয়ে পড়ে ক্লান্ত গরুটি। বৃষ্টির মধ্যে গরু নিয়ে বিপাকে পড়তে হয় ক্রেতাকে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: লিপি রানী সাহা

১২ / ৩১
শিল্পী আবদুল জব্বারকে শহীদ মিনারে ‘সালাম সালাম হাজার সালাম’ গানের সঙ্গে শেষবিদায় জানানো হলো। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ৩১
সংসদ ভবনের সামনেও থই থই পানি৷ হাট থেকে গরু কিনে এই পানিপথে এভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে৷ আজ বৃহস্পতিবার সকালে তোলা ছবি৷ সাবিনা ইয়াসমিন৷

১৪ / ৩১
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর অনেক এলাকায় ভারী বর্ষণ হয়েছে। ঘর থেকে বের হওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। ছবিটি খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩১
আজ বৃহস্পতিবার রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চাপ ছিল। অনেকে ঝুঁকি নিয়ে ছাদে উঠে গ্রামের বাড়ি উদ্দেশে রওনা হন। ছবি: আহমেদ দীপ্ত

১৬ / ৩১
আজ বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে তেজগাঁওয়ের গার্ডেন রোডে হাঁটুসমান পানি। ছবিটি দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ৩১
ঈদ উপলক্ষে নিজের জন্য শাড়ি কিনতে এসেছেন এই নারী। ছবিটি আজ বৃহস্পতিবার ফরিদপুর শহরের চকবাজার কাপুড়াপট্টি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩১
গতকাল বুধবার জাপান সফরে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। আজ টোকিওতে রাষ্ট্রীয় অতিথি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: এএফপি

১৯ / ৩১
আজ পবিত্র হজ। তাই পবিত্র মক্কা নগর থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। ছবিটি আকাশ থেকে নেওয়া। ছবি: এএফপি

২০ / ৩১
লন্ডনে কেনসিংটন গার্ডেনে সূর্যোদয়ের সময় রাউন্ড পন্ডের দৃশ্য। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

২১ / ৩১
১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। আজ বৃহস্পতিবার নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। লন্ডনের কেনসিংটন প্যালেসের ফটকে তাঁর ভক্তরা ছবি, মোমবাতি, ফুল, ভালোবাসার বিভিন্ন বার্তা লিখে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। ছবি: এএফপি

২২ / ৩১
স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে ট্রেনে গাদাগাদি করে বাড়ি যাচ্ছেন লোকজন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ৩১
ঈদে বাড়ি ফিরছে চট্টগ্রামবাসী। অনেকে বাস, ট্রেনের অপেক্ষায় না থেকে হিউম্যান হলারে করে রওনা হয়েছেন। ছবিটি বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত সেতুর নগর প্রান্ত থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৪ / ৩১
টাঙ্গাইলে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ছবি: হাসান রাজা

২৫ / ৩১
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। সেতুতে চলাচল বন্ধ রেখেছে পর্যটন কর্তৃপক্ষ। ছবি: সুপ্রিয় চাকমা

২৬ / ৩১
লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে ঘরমুখো মানুষ। ছবিটি বৃহস্পতিবার বগুড়া রেলস্টেশন থেকে তোলা। ছবি: প্রথম আলো

২৭ / ৩১
ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মারান্তা রিনা ও টিআর ট্রাভেলস নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: প্রথম আলো

২৮ / ৩১
ঈদের ছুটি কাটতে অনেকে খাগড়াছড়ি ছুটে যাচ্ছেন। তবে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের অবস্থা শোচনীয়। সড়কের পিচ উঠে গিয়ে বেরিয়ে আছে ইট। ছবিটি বৃহস্পতিবার মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৯ / ৩১
গরুর মাংস রান্নায় অনেকেই সাতকরা ফল ব্যবহার করেন। তাই ঈদুল আজহার সময় বেড়ে যায় ফলটির চাহিদা। বিক্রি করতে সাতকরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। আকার ভেদে প্রতি হালি সাতকরার দাম ৮০ থেকে ১২০ টাকা। ছবিটি বৃহস্পতিবার সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩০ / ৩১
বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল ভিড়ে আছে লঞ্চ। যাত্রী ভর্তি হলেই রাজধানী ছেড়ে যাবে লঞ্চগুলো। ছবি: জামিল খান

৩১ / ৩১
ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয়। ছবিটি বিকেলে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম