এক ঝলক (৩১ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
খাবার সংগ্রহে ব্যস্ত দুই পিঁপড়া। মুজগুন্নী, খুলনা শহর, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
পদ্মায় পানি বাড়ায় নদীতীরবর্তী এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। আলগীচর গ্রাম, রামকৃষ্ণপুর, মানিকগঞ্জ, ৩১ আগস্ট।
ছবি: আব্দুল মোমিন
৩ / ১১
কাউন্সিলের কার্যালয়ে দেওয়া হচ্ছে ওএসএমের চাল ও আটা। কেনার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। কুমিল্লা, ৩১ আগস্ট।
ছবি: এম সাদেক
৪ / ১১
প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর খাগড়াছড়ির দীঘিনালার মায়াফা পাড়া গ্রামে শারীরিক প্রতিবন্ধী চিত্রশিল্পী মুকুল কান্তি ত্রিপুরাকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিনশেড আর্ট স্কুল ও একটি পাকা বাড়ি দেওয়া হয়েছে। সেই আর্ট স্কুলে খুদে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিত্রাঙ্কন শেখাচ্ছেন মুকুল কান্তি ত্রিপুরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩১ আগস্ট।
ছবি: পলাশ বড়ুয়া
৫ / ১১
পাহাড়ে চরানো শেষে ছড়া পার হয়ে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। মায়াফা পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩১ আগস্ট।
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১১
জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা, ৩১ আগস্ট।
ছবি: দীপু মালাকার
৭ / ১১
সাগরে এখন ধরা পড়ছে রুপালি ইলিশ। তাই ঘাটে এসেই আবার মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কর্ণফুলী নদীর পাড়, চট্টগ্রাম, ৩১ আগস্ট।
ছবি: সৌরভ দাশ
৮ / ১১
বিক্রির জন্য হাটে পাট নিয়ে এসেছেন চাষিরা। প্রতি মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়। পাওটানা হাট, পীরগাছা, রংপুর, ৩১ আগস্ট।
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতদিয়া নুরু চেয়ারম্যানের গ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ আগস্ট।
ছবি: এম রাশেদুল হক
১০ / ১১
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে মানুষের অপেক্ষা। কুমিল্লা, ৩১ আগস্ট।
ছবি: এম সাদেক কুমিল্লা
১১ / ১১
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩১ আগস্ট
ছবি: সাইফুল ইসলাম