এক ঝলক (৩১ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠবে। শেষ মুহূর্তে চলছে স্টল তৈরির কাজ। ছবিটি গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ১৫
এই পাখিটির নাম পাতি হুদহুদ। এখন খুব একটা দেখা মেলে না পাখিটির। ছবিটি ময়মনসিংহের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ১৫
এক টাকা দরে বেগুনের চারা কিনে রোপণের জন্য নিয়ে যাচ্ছেন কৃষক দুদু মিয়া। ছবিটি বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ১৫
শীতের সকালে জবুথবু হয়ে শিকারের অপেক্ষায় বসে আছে পাখিটি। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ১৫
বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ছবিটি ময়মনসিংহ সদরের চর খরিচা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৬ / ১৫
শীতের সকালে জবুথবু হয়ে বসে আছে কবুতরের দল। ছবিটি বগুড়া সদর উপজেলার জোড়গাছা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ১৫
শীতের সকালে বেগুন খেত পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১৫
পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার মো. কামালকে আজ রোববার কারাগারে পাঠায় আদালত। ছবিটি ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

৯ / ১৫
বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে আজ রোববার বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোমুগ্ধকর প্রদর্শন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা

১০ / ১৫
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৬। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা রকম প্রজেক্ট উপস্থাপন করে। এ সময় আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন প্রকল্প ও প্রজেক্ট ঘুরে ঘুরে পরিদর্শন করেন। ছবিটি বেলা সাড়ে ১১ টায় তোলা। ছবি: এম সাদেক

১১ / ১৫
তীব্র শীতে বেশি ভোগান্তিতে পড়েন ছিন্নমূল মানুষ। কম্বল মুড়িয়ে নিজের রিকশায় শুয়ে এভাবেই রাত কাটিয়েছেন এই চালক। ছবিটি আজ রোববার সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৫
এক সময়ে গ্রামীণ গৃহস্থালিরা পিঠে-পায়েস বানাতে চাল পিশতো এই ঢেঁকি দিয়ে। এখন আর তেমন দেখা যায়। ছবিটি গতকাল শনিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শহরের আনন্দ মোহন কলেজ মাঠে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া করে। ছবি: জগলুল পাশা

১৪ / ১৫
কুয়াশা মোড়ানো শীতের সকালে রেল লাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটছে এই তিন শিশু। ছবিটি আজ রোববার সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ১৫
শহরে শীতের তীব্রতা কমলেও গ্রামে এখনো হাড় কাঁপানো শীত। তাই গৃহপালিত গবাদি পশুদের শীতের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে চটের বস্তা গায়ে পরিয়ে দেওয়া হয়। ছবিটি আজ রোববার যশোরের শার্শা উপজেলার পাকশিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা