এক ঝলক (৩১ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
বিলের পানিতে অতিথি পাখির ঝাঁক। ছবিটি রোববার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া বিল থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ৩৪
ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছে দুই কিশোর। ছবিটি সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৩ / ৩৪
গরুর বদলে শিশুদের দিয়ে বোরো ধান রোপণের জন্য খেত প্রস্তুতের কাজ করা হচ্ছে। ছবিটি সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৪ / ৩৪
বাবা শরিফ মিয়া খেতে গেছেন হালচাষ করতে। বাড়িতে ছোট্ট সামিউল ছাড়া আর কেউ নেই। তাই সে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে খেতে যাচ্ছে। ছবিটি  সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ৩৪
নদীতে গরুকে গোসল করানোর ছবিটি সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামের ধলেশ্বরী নদী থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৬ / ৩৪
আইস অ্যান্ড স্নো কার্নিভ্যালে টিউবে করে সন্তানদের নিয়ে বরফের ওপর চড়ে বেড়াচ্ছেন দুই অভিভাবক। ছবিটি গতকাল সোমবার চীনের বেইজিংয়ের তাওরানতিং পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩৪
বোস্টনে লোগান বিমানবন্দরে এক মা তাঁর আরও দুই সন্তান ও বোনের অপেক্ষায়। তারা কাতার থেকে যুক্তরাষ্ট্রে আসবে। ছবি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৪
জার্মানির বার্লিন শহরে ব্রান্ডেনবার্গ ফটকের সামনে তুষারমানব। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ৩৪
মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িকভাবে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর শিক্ষার্থীরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেন। ছবি: রয়টার্স

১০ / ৩৪
স্পেনের উত্তরাঞ্চলে ইতুরেনে কার্নিভ্যাল উৎসবে মুখোশ পরা একজন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩৪
গাছ থেকে রস সংগ্রহ করে বিক্রি করেন রুহুল আমীন। সকালের মধ্যেই রস বিক্রি হয়ে যায়। প্রতি কলস খেজুরের রস ১০০ টাকায় বিক্রি করেন তিনি। ছবিটি মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার আলীম জুট মিলসের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩৪
চুরি করে খেজুরের রসের স্বাদ নিতে ব্যস্ত শালিকটি। ছবিটি মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৩৪
একটু একটু করে গাছের পাতা খাচ্ছে দুই খরগোশ। ছবিটি কুমিল্লা কোটবাড়ী এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৪ / ৩৪
পুতুল নিয়ে খেলা। ছবিটি মঙ্গলবার পাবনার হাড়িবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ৩৪
মালবাহী নৌকার তলা লেগেছে মাটিতে! তীরে আনতে রশি বেঁধে টানাটানি মাঝিদের। এ দৃশ্য সিলেট নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে জেগে ওঠা চরের। সিলেট অঞ্চলের দীর্ঘতম নদী সুরমায় পানি কমতে থাকায় শুষ্ক মৌসুমে নদীর বিস্তীর্ণ এলাকায় চর জেগে উঠেছে। ছবিটি মঙ্গলবার সিলেট নগরের সুরমা নদীর কানিশাইল এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩৪
আফগানিস্তানে একটি উইয়োশি মার্শাল আর্ট গ্রুপের সদস্যরা শাহরাক হাজি নবী পাহাড়ের চূড়ায় অনুশীলন করছে। এই গ্রুপের প্রশিক্ষক ২০ বছরের সিমা আজিমি; যিনি প্রথম নারী উইয়োশি প্রশিক্ষক। তিনি ২০ জন আফগান কিশোরীকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁদের বয়স ১৪ থেকে ২০ বছর। ছবিটি ২৯ জানুয়ারি তোলা। ছবি: এএফপি

১৭ / ৩৪
হিন্দি চলচ্চিত্র ‘রইস’-এর প্রচারমূলক অনুষ্ঠানে বলিউড অভিনেতা শাহরুখ খান ও সানি লিওন। গতকাল সোমবার মুম্বাই থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি

১৮ / ৩৪
সিলেটের সুরমা নদীর পানি কমে অনেক জায়গায় চর জেগে উঠেছে। কেউ কেউ আবার অল্প পানিতে মাছ ধরতে ব্যস্ত। ছবিটি আজ মঙ্গলবার সিলেট নগরের কানিশাইল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ৩৪
সুরমা নদীর তীরেই সবজিখেত। সেই খেতে পানি দিতে নদী থেকে পানি নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালপার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ৩৪
রাঙামাটি শহরের রাঙ্গাপানি গ্রামে ছোহানু দেওয়ান (৪০) এক যুগ ধরে বাড়ির আঙিনায় মাশরুম চাষ করে আসছেন। প্রতিদিন ১৬ থেকে ১৮ কেজি মাশরুম উৎপাদিত হয়। প্রতি কেজি বিক্রি করেন ১৪০-১৫০ টাকা দরে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩৪
পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বিদ্যালয় মাঠে বসে পড়াশোনা করতে হয় শিক্ষার্থীদের। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর বি.এ.বি উচ্চবিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এমদাদুল হক

২২ / ৩৪
ফার্মগেটের পদচারী-সেতুতে থেকে ওঠার সিঁড়িতে ময়লার স্তূপ। সেতুর  যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, সিগারেটের প্যাকেট, বিভিন্ন প্রচারপত্র, চিপসের খালি প্যাকেট, ফলের খোসা, আখের ছোবড়া | ছবিটি আজ মঙ্গলবার সকালে ফার্মগেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ৩৪
ফার্মগেটের সবচেয়ে গুরুত্বহীন ফুটপাত এটি। কিন্তু ফুটপাতে বেশির ভাগ জায়গা রয়েছে ভাসমান দোকানিদের দখলে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ৩৪
ফার্মগেট ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের সামনে নেই কোনো জেব্রা ক্রসিং। হাসপাতালে আসা রোগীদের আজ মঙ্গলবার সকালে এভাবে ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হতে দেখা গেল। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ৩৪
১ ফেব্রুয়ারি সরস্বতীপূজা। এরই শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। ছবিটি ফার্মগেট খামারবাড়ি সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত মণ্ডপ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ৩৪
গত দুই দিনে রাজধানীতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে রেললাইন পারাপারে। অসচেতনতার কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তেজগাঁও রেলগেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩৪
রাজধানীর গেন্ডারিয়ার সাধনা ঔষধালয়ের পাশের সড়কে সারা বছরই এভাবে জমে থাকে পয়োনিষ্কাশনের পানি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩৪
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঝটিকা মিছিল করেন। ছবিটি বাংলা একাডেমির সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩৪
আগামীকাল ১ ফেব্রুয়ারি বুধবার বিদ্যার দেবী সরস্বতীপূজা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৩৪
মগবাজার-মৌচাক উড়ালসড়কের মৌচাক থেকে হাজীপাড়া ও কাকরাইল পর্যন্ত ত্রিমুখী অংশের কাজ ২০১৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে তা আরও দুই বছর বাড়ানো হয়। কিন্তু নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ছবিটি মঙ্গলবার রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩১ / ৩৪
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার কারামুক্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে নাগরিক ঐক্য। অনুষ্ঠানে যোগ দেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ছবি: আবদুস সালাম

৩২ / ৩৪
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সরানোর সর্বশেষ সময় আজ মঙ্গলবার শেষ হচ্ছে। অথচ এখনো চামড়া নিয়ে যাওয়া হচ্ছে, কাজ চলছে অনেক কারখানায়। ছবিটি মঙ্গলবার দুপুরে হাজারীবাগ এলাকার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৪
ঝুঁকি নিয়েই তিনজন আরোহীসহ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এই চালক। মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৪
রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারী পারাপারের জন্য রয়েছে জেব্রা ক্রসিং। কিন্তু সিগনাল পড়লে যানবাহনগুলো জেব্রা ক্রসিং ওপর এসে থামে। এতে পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে পারাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম