এক ঝলক (৩১ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৯
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি চিড়িয়াখানায় এক সিংহ ঘুমাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

২ / ৩৯
বাঁশের তৈরি পণ্য রিকশাভ্যানে করে হাটে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ রোববার বগুড়া সদর উপজেলার চকঝপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ৩৯
যশোরের সাতমাইলে সবজির হাটে বিক্রির জন্য বেগুন এনেছেন চাষিরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৪ / ৩৯
কাদা-জলে নেমে ফসলের জমি তৈরি করছেন এক কৃষক। ছবিটি আজ রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ৩৯
কী যেন ভাবছে শালিকেরা। ছবিটি রাঙামাটি শহরের কলেজগেট এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ৩৯
একদিকেই তাকিয়ে জোড়া শালিক। ছবিটি রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা থেকে আজ রোববার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ৩৯
সবুজ ঘাসের ওপর বসেছে ফড়িং। ছবিটি রোববার সকালে যশোর সদরের চুড়ামনকাটি এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ৩৯
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার ভাঙন বৃদ্ধি পাওয়ায় অনেক রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে। ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ করে গ্রাম ও ফসলি মাঠ তলিয়ে যাচ্ছে। গত শুক্রবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী-তেনাপচা পাকা সড়কের তেনাপচা এলাকায় ভাঙনে লোকালয়ে পানি ঢুকে। পানির স্রোতে পাকা সড়ক প্রায় ৫০ মিটার ভেঙে গেছে। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: রাশেদুল হক

৯ / ৩৯
সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করার দাবি জানিয়ে রোববার দুপুর ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) যশোর জেলা শাখা। ছবি: এহসান-উদ-দৌলা

১০ / ৩৯
গাইবান্ধা সদর উপজেলার তালুক বুড়াইল গ্রামে সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: শাহাবুল শাহীন

১১ / ৩৯
ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি। পদ্মায় পানি বেড়ে আরও নতুন নতুন এলাকা হয়েছে প্লাবিত। ঘরবাড়িসহ বিভিন্ন সড়কে উঠেছে পানি। পানিবন্দী হয়ে মানুষ গবাদি পশুসহ মালামাল নিয়ে আশ্রয় নিয়েছে বেড়িবাঁধ ও সড়কে। ছবিটি রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ৩৯
জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে এবং শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ও বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন) বরিশালের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাইয়ান

১৩ / ৩৯
ট্রলার বোঝাই করে মাগুরা থেকে এসেছে পাটকাঠি। এসব পাটকাঠি বিক্রি হবে বরিশালে। অনেকটা পথ পাড়ি দেওয়ার কারণে একটু যাত্রাবিরতি দিয়েছিল ট্রলারটি। আবার গন্তব্যের উদ্দেশে চলে যাচ্ছে। ছবিটি রোববার দুপুরের দিকে ঝালকাঠির নলসিটি উপজেলার ফেরিঘাট থেকে তোলা। ছবি: সাইয়ান

১৪ / ৩৯
সাম্প্রতিক জঙ্গি হামলা, সন্ত্রাস ও অপতৎপরতার বিরুদ্ধে রোববার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ অন্যরা অংশ নেন। ছবি: সোয়েল রানা

১৫ / ৩৯
এটি ছিল চলার পথ। এখন এখানে গলাসম পানি। তাই শুকনো কাপড় নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এক দম্পতি। ছবিটি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জের দরিয়ারপুর থেকে রোববার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ৩৯
শনিবার রাতের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। রোববার দুপুরে গাছটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। ছবি: আবদুস সালাম

১৭ / ৩৯
রাজধানীর হানিফ মোহাম্মদ উড়ালসড়কের নিচের ট্রাকস্ট্যান্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক রাখতে জায়গাটি ইজারা নেওয়া হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত জায়গার বাইরে সায়েদাবাদের প্রধান সড়কের ওপরও অসংখ্য ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এতে প্রশস্ত সড়কটি সংকুচিত হয়ে পড়ে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ৩৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলো পরিষ্কার করার ধুম পড়ে যায়। বাকি সময় থাকে এমন। রোববার দুপুরে শহীদ মিনারের সামনে থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

১৯ / ৩৯
এখনো মগবাজার-মৌচাক উড়াল সড়কের নির্মাণকাজ শেষ হয়নি। অথচ পিলারগুলো ছেয়ে গেছে বিভিন্ন পোস্টারে। ছবিটি রোববার বিকেলে মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ৩৯
রাজধানীর প্রগতি সরণির নদ্দা থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত সড়কে এভাবেই স্তূপ করে রাখা হয়েছে পয়োনিষ্কাশনের বর্জ্য। এগুলো রোদে শুকানো পর্যন্ত এভাবেই সড়কে ফেলে রাখা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ছবিটি রোববার দুপুরে নদ্দা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩৯
রাজধানীর অন্যতম প্রধান প্রত্ননিদর্শন মুঘল আমলের ঈদগাহ। ধানমন্ডিতে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটির ঠিক সামনের সড়কে স্থাপন করা হয়েছে ভাগাড়। ভাগাড়টি এই স্থাপনার সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩৯
রাজধানীর বেশির ভাগ যাত্রী ছাউনির অবস্থা শোচনীয়। রাজধানীর শাহজাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের যাত্রী ছাউনিটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৯
রাজধানীর বেগুনবাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে গোটা এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উঠেছে হাতিরঝিলের সড়কেও। ছবিটি রোববার দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৯
রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এনএসইউ-এর বুকে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে লাল-সবুজ প্লাকার্ড দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেন শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩৯
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো নিষেধ৷ তা ছাড়া এটি ঝুঁকিপূর্ণও৷ তবে পুলিশের এক সদস্য নিজেই হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন৷ আজ রোববার বিকেলে রাজধানীর সার্ক ফোয়ারা মোড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ৩৯
রাজধানীর বিভিন্ন সড়কে কোথায় বাস দাঁড়াবে আর কোথায় দাঁড়াতে পারবে না, সেই এলাকা নির্দিষ্ট করা আছে। কোথায় বাস দাঁড়ানো নিষেধ, তা সাইনবোর্ড দিয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়। সম্পূর্ণ নিষেধ থাকলে ওই নিয়ম মানেন না কোনো বাসচালক৷ ছবিটি আজ রোববার সকালে শ্যামলী রিং রোড এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩৯
এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘প্রেরণার প্রকাশ’ শিরোনামে নারী উদ্যোক্তাদের পোশাক প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা৷ ছবিটি আজ রোববার বিকেলে জাতীয় জাদুঘর থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৮ / ৩৯
ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মায় পানি বেড়ে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়িসহ বিভিন্ন সড়কে উঠেছে পানি। চারদিকে পানি থাকায় ভেলায় স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৯ / ৩৯
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ১ হাজার ৩০৩ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে একটি ছাতা ও সাতটি করে বিভিন্ন গাছের চারা বিতরণ করে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। ছবিটি আজ রোববার দুপুরে মহাবিদ্যালয় চত্বর থেকে তোলা হয়েছে। ছবি: প্রথম আলো

৩০ / ৩৯
বৃষ্টির পানিতে সয়লাব হয়ে আছে মতিঝিলের এই এলাকা। ফুটপাতের হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই বৃষ্টির পানি গতকাল শনিবার রাতের। ছবিটি মতিঝিল সোনালী ব্যাংকের সামনে থেকে আজ রোববার বেলা সোয়া একটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩১ / ৩৯
মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘প্রোমটিং গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর বাংলাদেশ অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৯
রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় আজ রোববার সন্ধ্যায় মীরা মণ্ডলের ‘অনেক কথা বলেছিলেম’ শিরোনামের একক রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। পরে গান পরিবেশন করছেন মীরা মণ্ডল। ছবি: আবদুস সালাম

৩৩ / ৩৯
রাজধানীর বাংলামোটর পদচারী সেতুটির পাশে বিপদজনক অবস্থায় বিভিন্ন তারের সংযোগ। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৯
রাজধানীর হাতিরঝিল এলাকায় দর্শনার্থীদের কাছে প্রতিদিন রঙিন বেলুন বিক্রি করে এই কিশোর। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৯
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় অননুমোদিত বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধানমন্ডি ৩২ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। ছবি: সাহাদাত পারভেজ

৩৬ / ৩৯
ভবনের সামনে নোটিশ টাঙানো—এই ভবনে ব্যাচেলর, অফিস বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হবে না। অথচ ভবনের দ্বিতীয় তলায় রয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের কার্যালয়। ছবিটি আজ ধানমন্ডি ১০/এ সড়কের ৫১ নম্বর বাড়ি থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩৭ / ৩৯
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরটি উন্মুক্ত করার পর সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। ছবি: সাহাদাত পারভেজ

৩৮ / ৩৯
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের সামনের জলাশয়ের পানিতে লাফিয়ে শীতল হওয়ার চেষ্টা করছে গরমে অতিষ্ঠ শিশুরা। ছবি: সাহাদাত পারভেজ

৩৯ / ৩৯
সোহরাওয়ার্দী উদ্যানে ভেতর এমনিই পড়ে থাকে মেলার এই চরকিটি। সেই চরকিতে উঠে খেলায় মত্ত কয়েক জন সুবিধাবঞ্চিত শিশু। ছবি: সাহাদাত পারভেজ