এক ঝলক (৩১ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সড়কের সংস্কারকাজের জন্য এনে রাখা পিচ রোদের তাপে গলে ছড়িয়ে পড়েছে। এতে আটকে গেছে শালিকটি। ছবি আজ সোমবার বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: সরদার ইমজামামুল হক

২ / ১৬
ফরিদপুরের আড়িয়াল খাঁ নদ পাড়ি দিচ্ছেন এক মাঝি। ছবিটি আজ সোমবার সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের চরবালাসিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ১৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদে ছিপ দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ১৬
রাজশাহী অঞ্চলে এখন পাটের আঁশ ছাড়ানোর কাজ চলছে। ছবিটি আজ সোমবার পবা উপজেলার বায়া ত্বকীপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৫ / ১৬
গত শুক্রবার জার্মানির হামবুর্গের একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। হামলায় শিকার ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থলে ফুল ও মোমবাতি রেখে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
পাখির চোখে লন্ডন শহর। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৬
বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের লোগোর সামনে দাঁড়িয়ে নিজের আইফোন ব্যবহার করছেন একজন। ছবিটি রোববার চীনের সাংহাই থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৬
‘লন্ডন ফিল্ম অ্যান্ড কমিক কন’ উৎসবে কমিক বইয়ের স্টলে এক নারী। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৬
ভেনেজুয়েলার কারাকাসে একটি রাজনৈতিক দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন। ছবিটি গতকাল রোববার তোলা। একই দিনে দেশটিতে নতুন সংবিধান তৈরির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: এএফপি

১০ / ১৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে আজ সোমবার সকালে নগ্ন পদযাত্রা এবং কুমার নদে বাবা শিবের ২৭তম মহাপুণ্যস্নান অনুষ্ঠিত হয়। আজ কুমার নদ থেকে তোলা পুণ্যস্নানের ছবি। শাহ আলম

১১ / ১৬
ঝলমলে রোদে ফুলে বসেছে ফড়িং। ছবিটি আজ সোমবার খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ১৬
আজ সোমবার বেলা ১১টার দিকে সুশীল সমাজের প্রতিনিধিদের থেকে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবিটি আজ শেরেবাংলা নগরের নির্বাচন ভবন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৬
নিজেদের বাল্যবিবাহ ঠেকাতে সফল হওয়া আট কিশোরীকে সম্মাননা দিয়েছে ব্র্যাক। অতিথিদের সঙ্গে সাহসী আট কিশোরী। ছবিটি আজ সোমবার বরিশাল নগরের অমৃতলাল দে মিলনায়তন থেকে তোলা। ছবি: সাইয়ান

১৪ / ১৬
গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে পাকা কাঁঠাল। ছবিটি সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুর গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১৫ / ১৬
পাহাড়ে জুমের ফসল পাকতে শুরু করেছে। ছবিটি আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের চেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ১৬
ঠাকুরছড়া-দক্ষিণ গোলাবাড়ি সড়কটি চওড়ায় কম বলে যান চলাচলের সময় পথচারীদের ফসলি জমিতে নেমে যেতে হয়। ছবিটি আজ সোমবার খাগড়াছড়ি সদরের দক্ষিণ গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী