মাছের প্রজননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশে রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের বেশি সব ধরনের মাছের আহরণ ও বিপণন বন্ধ ছিল। আগামীকাল বুধবার থেকে মাছ আহরণ ও বিপণন শুরু হবে। মৎস্যশিকারিরা মাছ আহরণের জন্য ছেঁড়া জাল মেরামতে ব্যস্ত। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ৩১ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার দপ্তর, সিলেট, ৩০ জুলাই। ছবি: আবদুস সালাম
৫ / ৮
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার পর বিজয়সূচক চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বরিশাল, ৩০ জুলাই। ছবি: প্রথম আলো
৬ / ৮
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী ঘোষণার পর তাঁর সমর্থকেরা তাঁকে ফুলের মালা পরিয়ে দেন। লক্ষ্মীপুর মোড়, রাজশাহী সিটি, ৩০ জুলাই। ছবি: দীপু মালাকার
৭ / ৮
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে হানিফ কাউন্টারের সামনে মানববন্ধন করছেন স্বজন ও এলাকাবাসী। কদমতলী, চট্টগ্রাম, ৩১ জুলাই। ছবি: সৌরভ দাশ
৮ / ৮
রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে বাস উঠিয়ে দেওয়ায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মতিঝিলে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। মতিঝিল, শাপলা চত্বর, ঢাকা, ৩১ জুলাই। ছবি: সানাউল্লাহ সাকিব