এক ঝলক (৩১ ডিসেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
আর কয়েক ঘণ্টা পরই  সূচনা হবে নতুন বছরের। বছরের শেষ দিনের শেষে ঘুড়ি হাতে এক শিশু। ফরিদাবাদ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

২ / ২৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ফুল দিয়ে দলটির প্রতীক নৌকা বানাতে ব্যস্ত রাজধানীর শাহবাগের ফুলের কারিগরেরা। বিভিন্ন আকৃতির নৌকা বিক্রি হচ্ছে এক হাজার থেকে তিন হাজার টাকায়। শাহবাগ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

৩ / ২৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর পড়তে পত্রিকার দোকানে উৎসুক মানুষ। ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: এএফপি

৪ / ২৮
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বানানো হয়েছে আলোর হরিণ। শারেম-আল-শেখ, কায়রো, মিসর, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৫ / ২৮
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে লাল-নীল রঙে রঙিন পেখম মেলেছে আলোর ময়ূর। শারেম আল-শেখ, কায়রো, মিসর, ৩০ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৬ / ২৮
শীতের সকালে খেজুরের রসের মজাই আলাদা। ইব্রাহিম নামের এক বিক্রেতা প্রতি গ্লাস রস ১০ টাকা করে বিক্রি করেন। রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ, ৩১ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

৭ / ২৮
ফুল দিয়ে আওয়ামী লীগের প্রতীক নৌকা বানানোর হিড়িক পড়েছে। শাহবাগ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

৮ / ২৮
গত কয়েক দিন যে কেন্দ্রগুলো নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত ছিল, আজ সেগুলো জনশূন্য। কাচারিঘাট, ময়মনসিংহ, ৩১ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

৯ / ২৮
শীতের সকালে শিশুদের নিয়ে মা-বাবারা বাসার আঙিনায় রোধ পোহাচ্ছেন। মালগুদাম, ময়মনসিংহ, ৩১ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

১০ / ২৮
ভোটের পরের দিন সড়ক ফাঁকা পেয়ে খেলায় মেতেছে শিশুর দল। রাজিব চত্বর, রাজশাহী, ৩১ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম

১১ / ২৮
ঠান্ডায় ডাল লেকের উপরিভাগের পানি অনেকটা বরফ হয়ে গেছে। বইঠার সাহায্যে সেই বরফ ভেঙে এক ব্যক্তি নৌকা (স্থানীয় ভাষায় শিকারা) চালানোর চেষ্টা করছেন। শ্রীনগর, কাশ্মীর, ৩১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১২ / ২৮
সকালের কনকনে ঠান্ডায় ডাল লেকের ওপরে সেতু দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। প্রচণ্ড ঠান্ডায় ডাল লেকের উপরিভাগের পানি অনেকটাই বরফ হয়ে গেছে। শ্রীনগর, কাশ্মীর, ৩১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৩ / ২৮
পড়ন্ত বিকেলে ক্যামেরাবন্দী জার্বেরা ফুলের সৌন্দর্য। কবখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩১ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

১৪ / ২৮
শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজশাহী–২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা। রাজশাহী, ৩১ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম

১৫ / ২৮
খাবার খুঁজছে মৌটুসি পাখি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল চত্বর, বগুড়া, ৩১ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১৬ / ২৮
ময়লা–আবর্জনা মধ্যে খাবার খুঁজছে বক। ছিলিমপুর, বগুড়া, ৩১ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১৭ / ২৮
নতুন বছরে প্রিয়জনকে উপহার দিতে দোকানে উপহার পছন্দ করছে এক শিশু। তবে নির্বাচনের কারণে ব্যবসা ভালো নয় বলে জানিয়েছেন দোকানিরা। এলিফ্যান্ট রোড, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

১৮ / ২৮
ভোটের খবর জানতে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। পত্রিকার দোকানে দাঁড়িয়ে খবরের শিরোনামে চোখ বুলিয়ে নিচ্ছেন অনেকে। কোর্ট হাউস স্ট্রিট, ৩১ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৯ / ২৮
ছুটির আমেজে রাজধানী। জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনও অনেকটাই ফাঁকা ঢাকার সড়ক। কারওয়ান বাজার, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

২০ / ২৮
পথের পাশে ফুটেছে বুনো ফুল। নতুন রাস্তা, খুলনা, ৩১ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৮
ফেলে দেওয়া প্লাস্টিক পণ্য গুঁড়ো করে রোদে শুকানো হয়েছে। সেগুলো বস্তায় তুলছেন শ্রমিকেরা। এই প্লাস্টিকের গুঁড়ো দিয়ে আবার প্লাস্টিকের পণ্য বানানো হবে। গোয়ালখালী, খুলনা, ৩১ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

২২ / ২৮
নির্বাচন শেষ। তাই রাস্তার হকাররা বিভিন্ন প্রার্থীর পোস্টার খুলে নিয়ে যাচ্ছে। প্রেসক্লাব, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

২৩ / ২৮
নির্বাচনের দ্বিতীয় দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের টহল। ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

২৪ / ২৮
রংপুরের নাট্য সংগঠন রংপুর পদাতিক এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয়। টাউন হল চত্বর, রংপুর, ৩১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

২৫ / ২৮
ঘাঘট নদে পানি শুকিয়ে যাচ্ছে। কম পানিতে মাছ ধরছেন শৌখিন মাছ শিকারি। দমদমা, রংপুর, ৩১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

২৬ / ২৮
শিশুদের দুরন্তপনার কোনো মৌসুম নেই। পৌষের শীতকেও ওরা হার মানায়। মাঠে আলুর জমিতে সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া হচ্ছে। সেই পানিতে গোসল করছে একদল শিশু। ঠাকুরবাড়ি, মিঠাপুকুর, রংপুর, ৩১ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ২৮
ভোর হলেই নতুন বছর। প্রিয়জনকে উপহার দিতে ফুল কিনছেন অনেকেই। আবার অনেকে ঘর সাজাতে কিনছেন ফুল। তবে ফুলের দাম তুলনামূলক বেশি। মোহাম্মদপুর, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন

২৮ / ২৮
নির্বাচন কমিশন ভবনের বাইরে প্রদর্শিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের তালিকা। তালিকা দেখছেন পুলিশের একজন সদস্য। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম