বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বড় জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। এসব জাল দিয়ে সাধারণত ট্যাংরা মাছ ধরা হয় বলে জানান জেলেরা। আজ বেলা একটায় নগরের পতেঙ্গা এলাকায়ছবি: জুয়েল শীল
২ / ১৬
ভোরে শীতের কুয়াশা ভেদ করে ধান মাড়াই করছেন কৃষকেরা। এ বছর আমন ধানের ভালো ফলন হয়েছে বলে জানান তাঁরা। আজ সকাল সাড়ে সাতটায় সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায়ছবি: জুয়েল শীল
৩ / ১৬
চা-বাগানে কাজ শেষে বাড়ি ফিরছেন নারী চা-শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট শহরতলির মালিনীছড়া চা-বাগান থেকে তোলাছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
ধানের চাতালে কাজ করা নারী-পুরুষের ছায়ায় রং একই। পুরুষের পাশাপাশি যেকোনো কাজে এখন এগিয়ে এসেছেন নারীরাও। দেশের অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকাও কম নয়। আজ পাবনার জয়নগর এলাকায়ছবি: হাসান মাহমুদ
৫ / ১৬
ঘুরন্ত সময়ের চাকায় বেলা শেষের পড়ন্ত সূর্য। আশা-নিরাশা, রোগ-শোক, আনন্দ-বেদনার স্মৃতি নিয়ে শেষ হচ্ছে আরও একটি বর্ষপরিক্রমা। তবে জীবনে শেষ বলে কিছু নেই। প্রতিটি শেষ থেকেই শুরু হয় নতুন চলার পথ। আসছে নতুন বছর। নতুন আশা নিয়ে আবার হবে তারুণ্যময় সূর্যোদয়। পাবনার পদ্মাঘাট এলাকায়ছবি: হাসান মাহমুদ
৬ / ১৬
শীতে খেজুরের রস সংগ্রহ করতে গাছের পাতা ও খোল পরিষ্কার করতে হয়। গ্রামের শিশুরা খেজুরগাছের খোল বা ফ্যাতরা (আঞ্চলিক ভাষা) সংগ্রহ করে। তারপর বড় কচুর পাতা কেটে আনে। গরু বাঁধার দড়ি জোগাড় করে। এরপর খেজুরের ফ্যাতরায় আগুন ধরিয়ে দেয়। আগুন নিভে গেলে জ্বলন্ত ফুলকি আগে থেকে ফুটো করে রাখা কচুর পাতায় রেখে তা গরু বাঁধার দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। এরপর মাথার ওপর চরকির মতো ঘোরায়। কচু পাতার ছিদ্র দিয়ে সে ফুলকি ঝড়তে থাকে আর ছোটরা হা করে মুগ্ধ হয়ে দেখে। সম্প্রতি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল এলাকায়ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
শর্ষেখেতে মৌবাক্স থেকে মধু আহরণ চলছে। আজ সিরাজগঞ্জের বোয়ালিয়ার বিল থেকে তোলাছবি: সাজেদুল আলম
৮ / ১৬
পাহাড় ডিঙিয়ে ডুব দিচ্ছে ২০২০ লাল সূর্য। রাঙামাটি সদরের ফুরমোন পাহাড়ে বৃহস্পতিবার শেষ বিকেলেছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৬
বছরের শেষ দিনে প্রিয়জনকে ফুল দিতে বা পরিবারের কারও বিয়ে উপলক্ষে অনেকেই এসেছেন ফুলের দোকানে। নতুন বছরের প্রথম দিনের শুভেচ্ছা জানাতেও ফুল কিনছেন অনেকে। গতকাল দুপুরে মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে তোলাছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৬
গত কয়েক দিনের তুলনায় রাজধানীর মুগদা হাসপাতালে কমেছে করোনা পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা। আগে যেখানে পরীক্ষা হতো ১০০টির মতো, সেখানে এখন হচ্ছে ৬০টির মতো। গতকাল তোলাছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৬
ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব এখন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের। আগের এ দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। সে লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হচ্ছে। স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, দুই সিটি মেয়র আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস এবং ওয়াসার এমডি তাকসিন এ খান। ছবিটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে তোলাছবি: সাজিদ হোসেন
চুলার পাশে রাখা গ্যাসভর্তি সিলিন্ডার, অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। রাজধানীর হোটেলগুলোতে রান্নার বিকল্প জ্বালানি হিসেবে প্রতিনিয়ত বাড়ছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার। কিন্তু এলপিজি সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম না মেনেই চলছে। ফলে ঘটছে প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। গত মঙ্গলবার কোর্ট হাউস স্ট্রিট এলাকায়ছবি: দীপু মালাকার
১৪ / ১৬
হাইকোর্টের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল যাত্রীসহ উল্টে যায়। এ সময় পুলিশ সহযোগিতার জন্য দৌড়ে যায়। গতকাল বুধবার দুপুরেছবি: সাজিদ হোসেন
১৫ / ১৬
জমিতে ইরি ধানের চারা সারি সারি রোপণ করছেন কৃষিশ্রমিকেরা। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোপণ করবেন তাঁরা। দুপুরের ভাত আর পাঁচ শ টাকা মজুরি পাবেন কৃষিশ্রমিকেরা। আজ সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা মাদারডাঙ্গা এলাকায়ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ধলাই নদের পানি কমেছে বেশ। দুই দিকে বিশাল এলাকাজুড়ে পাথর আর মধ্যখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানি। ছবিটি গতকাল বুধবার দুপুরে তোলাছবি: আনিস মাহমুদ