কৃষ্ণচূড়ার লালে বসন্ত রঙিন। ছবিটি গতকাল বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
২ / ১৬
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে আজ বৃহস্পতিবার একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: মাসুদ রানা
৩ / ১৬
কুষ্টিয়ার দৌলতপুরে আজ বৃহস্পতিবার ইউপি নির্বাচনে পিয়ারপুর ইউনিয়নের শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: তৌহিদী হাসান
৪ / ১৬
বসে আছে হলদে পাখি। ছবিটি গতকাল বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৬
মাছ শিকারে খালের পানিতে বড়শি ফেলে বসে আছেন দুই নারী। ছবিটি গতকাল বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা। ছবি: আলম পলাশ
৭ / ১৬
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেন। ছবি: সাইফুল ইসলাম
৮ / ১৬
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ তাঁদের বাধা দেয়। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৬
সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। অবশেষে দুপুরে শুরু হলো ঝুম বৃষ্টি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৬
সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। অবশেষে দুপুরে শুরু হলো ঝুম বৃষ্টি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৬
সকাল থেকেই মেঘলা আকাশ। দুপুরে ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে টেনিস বল দিয়ে ফুটবল খেলায় মেতেছেন কয়েকজন তরুণ। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৬
সময় বাঁচাতে অনেকেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৬
শিশুদের স্কুল ব্যাগ এতটাই ভারী যে, সেগুলোকে স্কুলের ভ্যানের ছাদে উঠিয়ে দিতে হয়। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
রাজধানীর মিরপুর ২ নম্বর প্রশিকার সামনের সড়কের এক পাশে চলছে যানবাহন, অন্য পাশে ফেলে রাখা হয়েছে রড-লোহা। যেন দেখার কেউ নেই। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৬
তুরাগ নদে কালো কুচকুচে পানি৷ নৌযান চলতে গেলেই পানি থেকে ছড়াতে থাকে দুর্গন্ধ। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৬
ইহা বিশুদ্ধ পানি! পুরান ঢাকার নিমতলী এলাকা থেকে খালি পানির বোতল কিনে আনা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের ঘাটে বসে চলছে বোতল পরিষ্কারের কাজ। পরিষ্কার করে বোতলগুলোতে ওয়াসার পানি ভরা হবে। এসব বোতলজাত পানি লঞ্চযাত্রীদের কাছে বিক্রি করা হয়। প্রতি দুই লিটার পানির দাম দশ টাকা করে রাখা হয়। পানিবিক্রেতা বিল্লাল জানান, এসব পানি বিক্রি করতে কেউ বাধা দেয় না। শুধু লঞ্চের লোকদের ম্যানেজ করলেই হয়। তাঁর মতো অনেকেই এ ব্যবসা করেন। ছবি: মনিরুল আলম