সকাল সকাল খাবারের খোঁজে এক ঘুঘু। ছবিটি আজ শুক্রবার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১৪
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অজ শক্রবার সকালে শুরু হয়েছে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগ আঞ্চলিক উৎসব। ছবি: এমদাদুল হক
৩ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির সামনে পুলিশের অবস্থান। এই গলির একটি বাড়িতে জঙ্গি আস্তানা আছে বলে জানিয়েছে পুলিশ। ছবিটি আজ শুক্রবার সকালের। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় অভিযানকালে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থানে র্যাব। ছবিটি আজ শুক্রবার সকালের। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের আগে পুলিশের মাইকিং। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানার’ দিকে যাচ্ছে পুলিশের বিশেষ যান। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে আজ শুক্রবার মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে আহত পুলিশ সদস্যকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৪
মৌলভীবাজার শহরের বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানকালে আহত পুলিশ সদস্যকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
বাংলাদেশের হাসনা জসীমউদ্দীন মওদুদ চর্যাপদের মূল পাণ্ডুলিপি থেকে চর্যাগুলোর ইংরেজি অনুবাদ করেছেন। বইটির নাম ‘মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ’। আজ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছিল বইটির প্রকাশনা অনুষ্ঠান। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৪
মৌলভীবাজার পৌর শহরের বড়হাটে জঙ্গি আস্তানার পাশের একটি ভবনের ছাদে সোয়াট দলের অবস্থান। ছবিটি বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
রাজধানীর শ্যামলীতে ডিএনসিসির বর্তমান ওয়ান্ডারল্যান্ড রঙিন সব রাইডে ঘুরছে শিশুরা৷ ছবিটি আজ শুক্রবার দুপুরে শ্যামলী শিশুমেলা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৪
বৈশাখের বাকি আর দুই সপ্তাহ। লাল-সাদা ছাড়াও রঙিন সব শাড়ি কিনতে ভিড় বেইলী রোডের শাড়ির দোকানগুলোতে৷ আজ শুক্রবার সন্ধ্যায় ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৪
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতি কমপ্লেক্স ৭১ ফাউন্ডেশন আয়োজিত বীর নারী সংবর্ধনা ২০১৭ প্রদান করা হয়৷ মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১১ জন বীর নারীকে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ ছবি: সাবিনা ইয়াসমিন