এক ঝলক (৩১ মার্চ ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও চলছে ক্লাস ও পরীক্ষা। হাই একাডেমি কোচিং সেন্টার, হাওয়া পাড়া, সিলেট, ৩১ মার্চ। আনিস মাহমুদ, সিলেট।

২ / ১৩
ভোর থেকে মাতাল হাওয়া আর বৃষ্টি। ধুলোবালু ধুয়েমুছে গাছের সবুজ পাতাগুলো ঝকঝকে। অবশ্য রাস্তার পাশে জমে থাকা ময়লা ধুয়ে চলে এসেছে সড়কে। পাঁচদোনা, নরসিংদী। ৩১ মার্চ। ছবি: নাজনীন আখতার

৩ / ১৩
চা-বাগানগুলোতে নতুন কুঁড়ি তোলার ধুম। চা-শ্রমিকেরা কুঁড়ি তুলতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত একজন শ্রমিক দৈনিক ৫০ থেকে ৬০ কেজি কুঁড়ি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ শেষে এভাবেই কাপড়ের পুটলিতে করে ওজন দিয়ে দেখা হয় একজন শ্রমিক কত কেজি কুঁড়ি তুলতে পেরেছেন। শিলুয়া চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ৩১ মার্চ। ছবি: কল্যাণ প্রসূন

৪ / ১৩
শেষ বিকেলের আলোয় সূর্যমুখী ফুল। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৩১ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন।

৫ / ১৩
ঝড়-বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকেই। বৃষ্টিস্নাত টগর ফুল হয়ে উঠেছে আরও স্নিগ্ধ। উপজেলা পরিষদ চত্বর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ৩১ মার্চ ২০১৮। ছবি: সাজেদুল আলম

৬ / ১৩
সিরিয়ার সংঘাত প্রবণ এলাকা পূর্বাঞ্চলীয় ঘৌতা থেকে পালাচ্ছে নারী-শিশুরা। হামা শহরের ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের কালাত আল-মাদিক এলাকায় মালপত্রসহ বসে আছে এক পরিবার। সিরিয়া, ৩০ মার্চ। ছবি: এএফপি

৭ / ১৩
সিয়েরা লিওনে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। পছন্দের প্রার্থী বাছাইয়ের পর ব্যালট জমা দিচ্ছেন একজন ভোটার। সিয়েরা লিওন, ৩১ মার্চ। ছবি: রয়টার্স

৮ / ১৩
সৌদি আরবে কনসার্টে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন নারীরা। দেশটির পশ্চিমাঞ্চলের শহর জেদ্দায় আয়োজিত মিসরের এক গায়কের কনসার্টে যোগ দেন নারীরা। সেলফিও তুলেছেন অনেকে। জেদ্দা, সৌদি আরব, ৩০ মার্চ। ছবি: এএফপি

৯ / ১৩
বৈদ্যুতিক তারে শালিক পাখি। কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা, শিবচর উপজেলা, মাদারীপুর। ৩১ মার্চ ২০১৮। ছবি: অজয় কুন্ডু

১০ / ১৩
রেলসেতুর ওপর দিয়ে নদীর এপার থেকে ওপারে যাচ্ছেন দুই তরুণ। এমন ঝুঁকিপূর্ণ পারাপারে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কটালপুর রত্না নদী, ফেঞ্চুগঞ্জ উপজেলা, সিলেট। ৩১ মার্চ ২০১৮।

১১ / ১৩
স্বাধীনতার ৪৭ বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি উৎসবে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা। লালন শাহ্ মঞ্চ এলাকা, রাজশাহী। ৩১ মার্চ ২০১৮। ছবি: শহীদুল ইসলাম।

১২ / ১৩
দুই দিনের বৃষ্টিতে বেড়েছে খাল-বিলের পানি। বিলের পানিতে মাছ ধরার জন্য জাল ফেলেছে এক শিশু। মোগলাবাজার এলাকা, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট। ৩১ মার্চ ২০১৮। ছবি: আনিস মাহমুদ

১৩ / ১৩
বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই, মা তরপেকাই ও ভাই আতাল ইউসুফজাইকে সঙ্গে নিয়ে সোয়াত ক্যাডেট কলেজে ছবির জন্য পোজ দেন নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। দীর্ঘ পাঁচ বছর পর গত বৃহস্পতিবার নিজ গ্রামে পৌঁছান তিনি। থাকবেন মাত্র চার দিন। মিংগোরা, পাকিস্তান , ৩১ মার্চ। ছবি: এএফপি