এক ঝলক (৩১ মার্চ ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছের ডাল, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। হেয়ার রোড, ঢাকা, ৩১ মার্চ। ছবি: হাসান রাজা

২ / ৩২
কয়েক মিনিটের স্থায়ী ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছের ডাল, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। নগরীর হেয়ার রোড এলাকায় চলন্ত গাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। হেয়ার রোড, ঢাকা, ৩১ মার্চ। ছবি: হাসান রাজা

৩ / ৩২
পয়লা বৈশাখকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩১ মার্চ। ছবি: দীপু মালাকার

৪ / ৩২
বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন ধরে যায়। মিনিট ১৫ বাদে সেই খুঁটিতে উঠে আগুন নেভান বিদ্যুৎ অফিসের কর্মচারী। কিন্তু কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন তিনি। খেয়াঘাট মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩০ মার্চ। ছবি: হাসান মাহমুদ

৫ / ৩২
সূর্যাস্ত পাহাড়কে রাঙিয়ে দিয়েছে। নীড়ে ফেরার অপেক্ষায় একটি কাক। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৬ / ৩২
পথের ধারে ফুটেছে নজরকাড়া রঙ্গন ফুল। শুকরছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্র, রাঙামাটি, ৩১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ৩২
ফল খেতে গাছের ডালে এসে বসেছে এক পাখি। মানিকছড়ি, রাঙামাটি, ৩১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩২
সবুজ ধানের খেতের পাশে ফুটেছে ভাট ফুল। রৌহা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩০ মার্চ। ছবি: সাজেদুল আলম

৯ / ৩২
পাহাড়ে এখন আমের পাশাপাশি মাল্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাল্টার চারা পরিচর্যা করছেন এক ব্যক্তি। প্রতিটি চারা ৪০ টাকা করে বিক্রি করেন। খেজুরবাগান  হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১০ / ৩২
কোম্পানীগঞ্জ থেকে গরু নিয়ে সিলেট শহরে আসছেন ব্যাপারীরা। উমারগাঁও, সিলেট, ৩১ মার্চ। ছবি: আনিস মাহমুদ

১১ / ৩২
চট্টগ্রামের হাটহাজারীতে ৯৯৯-এ ফোন পেয়ে থানা-পুলিশ উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়া থেকে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে মায়া হরিণটি উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম, ৩১ মার্চ। ছবি:  এইচ এম মনসুর আলী

১২ / ৩২
ভোটকেন্দ্র ফাঁকা। অলস সময় কাটাচ্ছেন নির্বাচনে দায়িত্বপালনরত এই কর্মী। খারাবাদ বাইনতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা, ৩১ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৩২
উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ভোটগ্রহণ চলছে। ভোটারের অপেক্ষায় নির্বাচনে দায়িত্বপালনরতরা। নবীপুর, মুরাদনগর, কুমিল্লা, ৩১ মার্চ। ছবি: এমদাদুল হক

১৪ / ৩২
এক নারী বাগান থেকে লেবু তুলে তা ঝুড়িতে ভরছেন। পরে এই লেবু বিক্রি করবেন তিনি। কামিলাছড়ি, রাঙামাটি, ৩১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ৩২
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়, ঢাকা, ৩১ মার্চ। ছবি: হাসান রাজা

১৬ / ৩২
আগুন পুড়ে যাওয়া বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন করেছে তদন্ত কমিটি। বনানী, ঢাকা, ৩১ মার্চ। ছবি: সাজিদ হোসেন

১৭ / ৩২
রাজধানীর পুরান ঢাকার ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন সুপার মার্কেটে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে মার্কেটের লোকজন রাস্তায় নেমে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও চলে আসে ঘটনাস্থলে। পরে জানা যায়, বাথরুম পরিষ্কারের কাজের সময় ধোঁয়ার সৃষ্টি হলে সবাই আতঙ্কিত হয়ে পরেন। সদরঘাট, ৩১ মার্চ। ছবি: দীপু মালাকার

১৮ / ৩২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বরিশাল, ৩১ মার্চ। ছবি: সাইয়ান

১৯ / ৩২
২ এপ্রিল থেকে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে চার দিনব্যাপী বিঝু, সাংগ্রাই, বৈষুক ও বিষু উৎসব ও মেলা শুরু হচ্ছে। অনুষ্ঠানস্থলে প্রবেশমুখের প্রধান ফটক সাজানো হচ্ছে পাহাড়ি মাছাং বাড়ির আদলে বাঁশ দিয়ে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি, ৩১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ৩২
কেটে রাখা ফসল মাড়াই করে বের করা হচ্ছে  মসুরের দানা। এই কাজে সাহায্য করছেন পরিবারের সব সদস্য। বড়দের মতো ফসল এগিয়ে দিচ্ছে ছোট্ট শিশুটিও। মালঞ্চী, পাবনা, ৩১ মার্চ। ছবি: হাসান মাহমুদ

২১ / ৩২
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন—প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ রাইডার্স বাইকÕনামের সংগঠন স্বাধীনতা ট্যুর উদ্‌যাপন করে। এ সময় মোটরসাইকেল আরোহী ও চালকদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মাঠ, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ মার্চ। ছবি: এম রাশেদুল হক

২২ / ৩২
পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনার কাজ। পদ্মা নদীপথে আসা মালামাল খালাস করা হচ্ছে লালনশাহ সেতুর প্রান্ত থেকে। লালনশাহ সেতু, পাকশী, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি:  হাসান মাহমুদ

২৩ / ৩২
বীজ তৈরি করতে জমিতে সংরক্ষণ করা হয়েছে পেঁয়াজ কলি বা ফুল। সেই ফুলে মধুর লোভে ছুটে আসছে মৌমাছিসহ নানা কীটপতঙ্গ। হাড়িবাড়িয়া, পাবনা, ৩১ মার্চ। ছবি: হাসান মাহমুদ

২৪ / ৩২
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার পোমরা সেলিমা কাদের কলেজ গেট এলাকায় পাজেরো ও অটোরিকশার সংঘর্ষ হয়। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৩১ মার্চ। ছবি: আব্বাস হোসাইন

২৫ / ৩২
বাসের ধাক্কায় বৈদ্যুতিক ল্যাম্প পোস্টের খুঁটিটি ভেঙে হেলে আছে। খুঁটির সঙ্গে লাগোয়া তার ঝুলে যান চলাচলে অসুবিধা সৃষ্টি করছে। ব্যস্ত সড়কে খুঁটিটি যেকোনো সময় পড়ে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। ফুলবাড়িয়া মোড়, ৩১ মার্চ। ছবি: দীপু মালাকার

২৬ / ৩২
চীন থেকে আলাদা হওয়ার দাবিতে হংকংয়ে বিক্ষোভ মিছিল। হংকং, চীন, ৩১ মার্চ। ছবি: রয়টার্স

২৭ / ৩২
ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটারেরা। খারকিভ, ইউক্রেন, ৩১ মার্চ। ছবি: রয়টার্স

২৮ / ৩২
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনিকে শেষবারের মতো দেখতে ভিড় করেছেন স্বজনেরা। গাজা, ফিলিস্তিন, ৩১ মার্চ। ছবি: রয়টার্স

২৯ / ৩২
স্টেডিয়ামের বাইরে বিক্রির জন্য খেলার সামগ্রী। রোম, ইতালি, ৩১ মার্চ। ছবি: রয়টার্স

৩০ / ৩২
শুরু হয়ে গেছে বাংলা নববর্ষকে বরণ করার জন্য পোশাক কেনাকাটা। দিন যত এগোচ্ছে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে রাজধানীর বিপণিবিতানগুলোতে। বনানী, ৩১ মার্চ। ছবি: সাবরিনা ইয়াসমীন

৩১ / ৩২
শনিবার ভোরের আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়ে যান ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া জিনিসপত্রের ভেতর অবশিষ্ট মালামাল খুঁজে নিয়ে যাচ্ছেন অনেকেই। গুলশান ১, ঢাকা, ৩১ মার্চ। ছবি–সাবরিনা ইয়াসমীন

৩২ / ৩২
কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছের ডাল ভেঙে পড়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৩১ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন