বাসের জন্য সাধারণ মানুষের অপেক্ষা। আজ সকালে শাহবাগে। ৩১ মার্চ, ২০২১ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১২
করোনার সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যান চলাচল করার সরকারি নির্দেশনা রয়েছে। তবে পুরোপুরি মানা হচ্ছে না এই নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করার জন্য যাত্রীদের আহ্বান জানাচ্ছেন পুলিশের এক সদস্য। ছবিটি আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলাছবি: আনিস মাহমুদ
৩ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সরকার গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করেছে। এর ফলে বাস কাউন্টারে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আজ সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ছবিটি তোলাছবি: আলীমুজ্জামান
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। ছবিটি আজ সকালে ময়মনসিংহ নগরের নতুন বাজার মোড় এলাকা থেকে তোলাছবি: আনোয়ার হোসেন
৬ / ১২
খুলনা দাকোপে পশুর নদের পানিতে তরমুজ খেতসহ প্রায় ৭৫ একর ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীর পারের মানুষ নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়া বাড়ির মালামাল নিয়ে নিরাপদ স্থানে রাখছেন। পানখালী পূর্বপাড়া, দাকোপ উপজেলা, খুলনা, ৩১ মার্চছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী যাত্রীদের আঙুলের ছাপ নেওয়ার কার্যক্রম চলে প্রতি কর্মদিবসে। বিদেশগামী আগ্রহী ব্যক্তিরা সেখানে এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আঙুলের ছাপ দিয়ে যান। কিন্তু তাঁদের মধ্যে নেই সচেতনতা ও সামাজিক দূরত্ব। গাদাগাদি করে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ, কারও কারও মাস্ক থাকছে থুতনিতে। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ৩১ মার্চ, ২০২১ছবি: এম সাদেক
৮ / ১২
৩০ টাকা কেজি দরে ওএমএসে সরকারি চাল নিতে হুড়োহুড়ি নিম্ন আয়ের মানুষদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। রাঙামাটি শহরের উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় আজ বুধবার সকালেছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
করানোভাইরাসের আতঙ্ককে পুঁজি করে রাজধানীর কোনো কোনো বাজারে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। খুচরা বাজারে ৩০ থেকে ৮০ টাকা হালি লেবু বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ী পাইকারি বাজার থেকে লেবু কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা। ঢাকা, ৩১ মার্চছবি: হাসান রাজা
১০ / ১২
ভারতের মুম্বাইয়ের রাস্তায় করোনাভাইরাসের একটি গ্রাফিতির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন মাস্ক পরা এক ব্যক্তি। ৩০ মার্চছবি: রয়টার্স
১১ / ১২
করোনার প্রকোপ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এখনো, মাস্ক না পরেই চলছেন অনেকে। আজ সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনে থেকে তোলাছবি: তানভীর আহম্মেদ
১২ / ১২
কর্তৃপক্ষের উদাসীনতায় নমুনা সংগ্রহ বুথের চেয়ারে বসেই করোনা পরীক্ষার ফরম পূরণ করছেন এসব ব্যক্তি। ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, জনসন রোড, ৩১ মার্চছবি: দীপু মালাকার