এক ঝলক (৩১ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
বটফল খেতে এসেছে তিনটি হরিয়াল পাখি। রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে বুধবার তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৫
বৃষ্টিতে চালকের জন্য রিকশাযাত্রীর সহানুভূতি। মাথার ওপর ধরে রেখেছেন ছাতা। ছবিটি বুধবার বিকেলে এলিফ্যান্ট রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩ / ২৫
রাজধানীতে বৃষ্টি। মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে এই কিশোরী। ছবিটি বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৪ / ২৫
ফড়িংয়ের ডানায় হলুদ আর কালো রঙের কারুকাজ। ছবিটি বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ২৫
গুলক চাঁপা ফুলের আদি নিবাস ইন্দোনেশিয়া। ছবিটি বুধবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

৬ / ২৫
প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্য দিয়েই সাধারণ মানুষ নদীপথে নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন। ছবিটি বুধবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৫
সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো গুল্মজাতীয় উদ্ভিদে ফুল ধরেছে। ছবিটি রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ২৫
হংকংয়ে বার্ষিক ড্রাগন নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি দল। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৯ / ২৫
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানিপল্লির কারিগরদের ব্যস্ততার যেন শেষ নেই। দিন-রাত চলছে জামদানি শাড়ি তৈরির কাজ। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: হাসান রাজা

১০ / ২৫
ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠের একটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন তিলাওয়াত করছে শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
নিজের অভিনীত ‘বেওয়াচ’ ছবি ইউরোপে মুক্তি উপলক্ষে প্রচার চালাতে বার্লিনে প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৫
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক চাষ নিষিদ্ধের দাবিতে মাদক বিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২৫
পাটের জমিতে নিড়ানির কাজ করছেন কৃষকেরা। ছবিটি মঙ্গলবার পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া চিনিকল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৫
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথায় ধূমপান বিরোধী মানববন্ধন করে অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন। ছবি: সোয়েল রানা

১৫ / ২৫
রাজধানীর তেজগাঁওয়ের একটি কারখানায় অভিযান চালায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায়ে ‘খাজানা মিঠাই’ নামের প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় আজ বুধবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ছবি: রয়টার্স

১৭ / ২৫
গরমের কারণে ইফতারে অনুষঙ্গ হিসেবে চাহিদা বেড়েছে ডাবের। রংপুরে একেকটি ডাবের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ছবিটি বুধবার রংপুর নগরের সিটি বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ২৫
জোয়ার ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। ছবিটি বুধবার দুপুরে আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২৫
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৫
ঈদ সামনে রেখে রাজধানীর পোশাকের কারিগরের ব্যস্ততা। এমব্রয়ডারি ও কারচুপির কাজ চলছে। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার বিকেলে ঝুমবৃষ্টি নামে। এ সময় এলিফ্যান্ট রোড থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম

২২ / ২৫
বৃষ্টিতে ভিজতে ভিজতে কাগজ কুড়াচ্ছে এক পথশিশু। ছবিটি বুধবার বিকেলে এলিফ্যান্ট রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৫
রাজশাহী নগরের বুলনপুর এলাকায় পদ্মার চর থেকে এই হনুমানটিকে ধরে গ্রামবাসী। পরে এটিকে খাইয়েদাইয়ে চরে ছেড়ে দেওয়া হয়। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ২৫
ইফতারের আগে ঘরমুখো মানুষের চাপে সড়কে যানজট। ছবিটি বুধবার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৫
রাজধানীর লালবাগে বেড়িবাঁধ এলাকায় চলছে ফিটনেসহীন যাত্রীবাহী যান হিউম্যান হলার। বুধবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম