এক ঝলক (৩১ মে, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
সবুজ গাছপালায় ঘেরা ওপারে লাল টিনের আধা পাকা বাড়িটি চাকমা সার্কেল কার্যালয়। প্রতিদিন সেখানে লোকজন নানা কাজে আসা-যাওয়া করেন। দীর্ঘ অনাবৃষ্টি আর শুষ্ক মৌসুমে শুকিয়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। রাঙামাটি শহরের রাজবাড়ি খেয়াঘাট জেগে উঠেছে। যাতায়াতের জন্য এলাকাবাসী একটি কাঠ–বাঁশের সাঁকো তৈরি করেছেন। বৃষ্টি শুরু হলে লেকের পানি বেড়ে গেলে আগের মতোই নৌকায় পারাপার হতে পারবে লোকজন। রাজবাড়ি খেয়াঘাট, রাঙামাটি, ৩১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৬
অব্যবস্থাপনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এলোপাতাড়ি যানবাহন থামিয়ে যাত্রীরা ওঠানামা করছে। এতে মহাসড়কের পেন্নাই ফকিরবাড়ি এলাকা থেকে বারপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। পেন্নাই, ফকিরবাড়ি, কুমিল্লার, ৩১ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২৬
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার প্রধান সড়কের পাশে কৃষ্ণচূড়াগাছ ভরে গেছে ফুলে। এই রঙিন ফুল সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনকে মোহিত করে। রাজবাড়ী, গোয়ালন্দ, ৩১ মে,
ছবি: এম রাশেদুল হক
৪ / ২৬
বাজেট প্রণয়নে শ্রমিকনেতাদের অংশগ্রহণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিলস। প্রেসক্লাব, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৬
স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। প্রেসক্লাব, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২৬
ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক শহীদুজ্জামান খানের জানাজা আজ সোমবার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ২৬
সুনামগঞ্জ-১ আসনের সাংসদের বিরুদ্ধে জমি দখল ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ভুক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন। প্রেসক্লাব, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২৬
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবকেরা দল বেঁধে পার্কে ঘুরতে এসে গল্প করেন, মুঠোফোন টেপেন বা মুঠোফোনে সেলফি তুলে কাটিয়ে দিচ্ছেন বেলা। মানছে না কোনো স্বাস্থ্যবিধি। গত রোববার দুপুরে ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। ময়মনসিংহ, ৩১ মে
ছবি: আনোয়ার হোসেন
৯ / ২৬
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রত্যাশার মানববন্ধন। ঢাকা, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ২৬
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ২৬
সংবাদপত্রের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও সাংবাদিক রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ার বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাতমাথা, বগুড়া, ৩১ মে
ছবি: সোয়েল রানা
১২ / ২৬
টানা অসহনীয় গরমের পর সোমবার দুপুরে স্বস্তি হয়ে নেমেছে এক পশলা বৃষ্টি। বারুতখানা, সিলেট, ৩১ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছেন চাষিরা। কালাছড়া, ব্রাহ্মণবাড়িয়া, ৩১ মে। ছবি: শাহাদৎ হোসেন।
১৪ / ২৬
গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেপ্তার, সদর থানার ওসির অপসারণসহ চার দফা দাবিতে আজ গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও মিছিল করে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ। গাইবান্ধা, ৩১ মে
ছবি: প্রথম আলো
১৫ / ২৬
করোনার সংক্রমণ রোধে সেভ দ্য চিলড্রেন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে মার্কেট ও শপিং মলে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজায়, ময়মনসিংহ, ৩১ মে
ছবি: আনোয়ার হোসেন
১৬ / ২৬
বৈরী আবহাওয়ায় এ বছর ফলনে বিপর্যয় হয়েছে ঈশ্বরদীর লিচুতে। চাহিদা অনুযায়ী হাটবাজারে লিচুর আমদানি না থাকায় চড়া দামে লিচু কিনছেন পাইকাররা। হাটে ভালো মানের ১ হাজার লিচু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৬০০ টাকায়। আওতাপাড়া হাট, ঈশ্বরদী, পাবনা, ৩১ মে
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৬
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট। এরশাদনগর, গাজীপুর, ৩১ মে
ছবি: মাসুদ রানা
১৮ / ২৬
স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার কথা থাকলেও গণপরিবহনে ওঠা–নামার সময় থাকছে না করোনা সচেতনতা। গুলিস্তান, ঢাকা, ৩১ মে
ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২৬
মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে ৪৫ বছর ধরে মা মাছের ডিম সংগ্রহের পর রেণু বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন প্রবীণ হরিলাল দাশ (৭০)। কিন্তু এবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ডিম কম পেয়েছেন। এরপরও যে কয় বালতি সংগ্রহ করেছেন, তা–ও মাত্রাতিরিক্ত লবণাক্ততা এবং হ্যাচারি কর্তৃপক্ষের ভুলের কারণে নষ্ট হয়ে যাওয়ায় ক্রেতাশূন্য হ্যাচারিতে হতাশা নিয়ে বসে আছেন তিনি। শাহ মাদারীয়া হ্যাচারি, দক্ষিণ মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রামের, ৩১ মে
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
২০ / ২৬
রাজধানীর বিভিন্ন স্থানে নেই পর্যাপ্ত খেলার মাঠ। তাই বুড়িগঙ্গা নদীর পাড়ে ক্রিকেট খেলায় মেতেছে ছোট্ট শিশু শান্তা। লালবাগ, ইসলামবাগ, ঢাকা, ৩১ মে
ছবি: আশরাফুল আলম
২১ / ২৬
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান নেতা–কর্মীসহ বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩১ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২৬
সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ট্রাক। তারঘাট সেতু, নান্দাইল, ৩১ মে
ছবি: প্রথম আলো
২৩ / ২৬
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট নার্সিং অ্যান্ড মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সিলেট, ৩১ মে
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৬
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রতীকী পাঠদান’ কর্মসূচি পালন করেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়কে বসে পাঠদানে অংশ নেন শিক্ষার্থীরা। সিলেট, ৩১ মে
ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৬
সিলেটে ভূমিকম্পের কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় নগরের কয়েকটি বিপণিবিতান ১০ দিনের জন্য বন্ধ করেছে সিলেট সিটি করপোরেশন। সোমবার থেকে বন্ধ রয়েছে নগরের জিন্দাবাজার এলাকার মিতালী ম্যানশন। এই ভবনের নিচে বসে আছেন বিপণিবিতানের নিরাপত্তাকর্মী। জিন্দাবাজার, সিলেট, ৩১ মে
ছবি: আনিস মাহমুদ
২৬ / ২৬
বুড়িগঙ্গা নদীর তীরে জমে থাকা ময়লা–আবর্জনায় খেলছে এক শিশু। নদীদূষণের কারণে স্থানীয় ব্যক্তিরা রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। লালবাগ বেড়িবাঁধ, ঢাকা, ৩১ মে
ছবি: দীপু মালাকার