এক ঝলক (৪ জানুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
বিভিন্ন রঙের সুতা ও জরি দিয়ে পাহাড়ি ত্রিপুরা নারীদের পোশাক রিনাই বুনতে ব্যস্ত এক নারী। একটি রিনাইয়ে এক কেজি সুতা লাগে। আর বুনতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। আজ সকালে খাগড়াছড়ি সদরের বাঙালকাটিমুখ ত্রিপুরাপাড়া এলাকায়
ছবি: নীরব চৌধুরী
২ / ১৮
করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেটে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনে পাঠানো হয়। যাত্রীদের বাসে করে নেওয়া হচ্ছে নগরের দুটি আবাসিক হোটেলে। আজ সোমবার বেলা পৌনে দুইটায়
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
লাল টুকটুকে রোমানা পাকড়ি জাতের আলু। বিক্রির জন্য খেত থেকে তুলেছেন কৃষক সাত্তার প্রামাণিক। খুচরায় প্রতি কেজি আলু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন তিনি। আজ দুপুরে বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী গ্রামের মাঠে
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
জমিতে থাকা পাকা ধান কেটে ফেলা হচ্ছে। তাই জমির একাংশ খালি হয়ে গেছে। শীতে জমি শুকনো থাকায় কিশোরেরা সেখানে ক্রিকেট খেলায় মেতেছে। আজ বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সারষি এলাকায়
ছবি: সাইয়ান
৫ / ১৮
ধান কাটার পর চরের জমিতে চরে বেড়াচ্ছে ভেড়ার পাল। আজ দুপুরে চট্টগ্রাম মিরসরাইয়ের ইছাখালীর চরে
ছবি: ইকবাল হোসেন
৬ / ১৮
চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে রাউজানে চলছে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান। আজ দুপুরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায়
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৭ / ১৮
রাতে ঠান্ডা, সকালে কুয়াশা, সূর্যের দেখা মিলছে না সকাল সাড়ে আটটার পরও। কৃষক জমি চাষের উপকরণ নিয়ে কাজে নেমেছেন। আজ সকালে রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম এলাকায়
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
মাসখানেক থেকে শর্ষেখেতে মধু আহরণের জন্য ৩৪টি বাক্স পেতেছেন মো. গোলাম রাব্বিসহ কয়েকজন। এ পর্যন্ত ২৫০ কেজি মধু বিক্রি করেছেন। আজ মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিষহারা এলাকায়
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৮
ঝুঁকি নিয়ে বিদ্যুতের সুউচ্চ টাওয়ারে রং করছেন শ্রমিকেরা। তাঁদের কাজে নেই কোনো সুরক্ষাব্যবস্থা। আজ বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার রনজিতের হুলা এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
শীত উপেক্ষা করে বীজতলা থেকে ধানের চারা তুলছেন দিনমজুর কৃষক। এরপর এই চারা রোপন করা হবে জমিতে। আজ বিকেলে পাবনার রহিমপুর এলাকায়
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মেয়ে লাকিংমের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মা কোচিং চাকমা। আজ সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো
১২ / ১৮
করোনা সংক্রমণের হার বাড়লেও সেই সঙ্গে বাড়ছে না সচেতনতা। মাস্ক ব্যবহারে দেখা যাচ্ছে অসতর্কতা। আজ সোমবার বিকেলে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে
ছবি : সাইফুল ইসলাম
১৩ / ১৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মাতীরবর্তী এলাকায় অসময়ে ভাঙন অব্যাহত রয়েছে। বহু জমি বিলীন হয়েছে। অনেকে সরে গেছেন নিরাপদ স্থানে। গতকাল রোববার বিকেলে দৌলতদিয়া ১ নম্বর ব্যাপারীপাড়ায়
ছবি: এম রাশেদুল হক
১৪ / ১৮
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের নারীরা সুই-সুতা দিয়ে নকশিকাঁথা বুননে ব্যস্ত সময় পার করছেন। গতকাল রোববার আলমপুর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: আনোয়ার পারভেজ
১৫ / ১৮
করোনার কারণে দীর্ঘদিন বাসায় বন্দী শিশুরা। তাই একটু বাইরে যাওয়ার সুযোগ পেলেই খুশি হয় তারা। আদাবর এলাকায় বাসার সামনের সড়কে সাইকেল নিয়ে মেতে উঠেছে তিন শিশু। আজ সকালে
ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৮
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার সকালে দিনাজপুরে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার রাজবাটি এলাকার হীরাবাগান হরিসভার মাঠে
ছবি: রাজিউল ইসলাম
১৭ / ১৮
মুগদা জেনারেল হাসপাতালে করোনা টেস্ট করানোর জন্য অপেক্ষায় অনেকে। আজ সোমবার সকালে
ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ১৮
মিরপুরের ইব্রাহিমপুর খালপাড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দলীয় কর্মী–সমর্থকদের মধ্যে মারামারি। ইব্রাহিমপুর এলাকায় পুলপাড়ে
ছবি: আশরাফুল আলম