এক ঝলক (৪ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সরগরম পুরো নির্বাচনী এলাকা। আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের ব্যানার শোভা পাচ্ছে যাত্রী পারাপারের নৌকার ছাউনিগুলোতে। কেন্দ্রীয় খেয়া পারাপার ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২ / ১৯
মোটরসাইকেলে মালামাল বোঝাই করে এভাবেই ঝুঁকি নিয়ে ছুটছেন এক ব্যক্তি। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দের পৌর জামতলা এলাকা, রাজবাড়ী, ৪ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৩ / ১৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের কেবরাখালী খালের ওপর নির্মিত সেতু এটি। সেতুটির এক পাশে বাড়ি নেই। অপর পাশে জমাদারপাড়া সড়ক থাকলেও সংযোগ নেই। ৩৬ ফুটের এ সেতু ২০১৭-১৮ অর্থবছরে নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তবে গত চার বছরে কোনো কাজে আসেনি। মছজিদ্দা গ্রাম, কুমিরা ইউনিয়ন, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৪ জানুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৪ / ১৯
ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যেই চলছে জনজীবন। হাজিরহাট, শহরতলি, রংপুর, ৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
ঘন কুয়াশায় মহাসড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। একটু অসতর্কতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। রংপুর-দিনাজপুর মহাসড়ক, সিও বাজার, রংপুর, ৪ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাছ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দুবলার চর, সুন্দরবন, ৪ জানুয়ারি
ছবি: ইনজামামুল হক
৭ / ১৯
ঝুঁকি নিয়ে ট্রাকে চড়েই গন্তব্যে ছুটছেন লোকজন। কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম, ৪ জানুয়ারি
ছবি: মামুন মুহাম্মদ
৮ / ১৯
বরিশাল নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে শয্যাসংকট থাকায় হাসপাতালের বারান্দায় প্রসূতি মায়েরা এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুরা চিকিৎসা নিচ্ছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও বইছে শৈত্যপ্রবাহ। এতে ভোগান্তি পোহাচ্ছে প্রসূতি বিভাগে চিকিৎসা নেওয়া রোগীসহ শিশুরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল নগর, ৪ জানুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ১৯
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইউনিয়নগুলোর বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানো শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ, যশোর, ৪ জানুয়ারি
ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৯
করোনার টিকা দিতে নিবন্ধন কার্ডের জন্য শিক্ষার্থীদের ভিড়। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস, খাগড়াছড়ি, ৪ জানুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
১১ / ১৯
রবিউল ইসলাম নিজের নার্সারিতে ফুলগাছের চাষ করেন। শীতে গাঁদা ফুলগাছের চাহিদা থাকে বেশ। প্রতিটি ফুলসহ গাঁদাগাছ ১৫ টাকা করে বিক্রি করছেন রবিউল। খুলনা, ৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
টিসিবি পণ্য কিনতে মানুষের ভিড়। সরকারি মহিলা কলেজের সামনে, বয়রা, খুলনা, ৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৯
সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার বেড়েই চলছে। সাধারণ মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। নেই কোনো সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও মুখে মাস্ক। গুলিস্তান, ৪ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৯
কেশবপুরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কেশবপুর, যশোর, ৪ জানুয়ারি
ছবি: দিলীপ মোদক
১৫ / ১৯
উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের প্রভাব বেড়েছে। শীতে একটু উষ্ণতার জন্য পাতা দিয়ে আগুন জ্বালিয়ে ওম নিচ্ছেন বাড়ির সদস্যরা। পাবনার ঈশ্বরদীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝদিয়া মসজিদপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
ঢাকা-ডেমরা সড়কের উন্নয়নকাজের ফলে সৃষ্ট ধুলার কারণে বিপাকে পড়েছেন এলাকাবাসী। মাদ্রাসাবাজার বাসস্ট্যান্ড, মাতুয়াই, ঢাকা, ৪ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৯
আমন ধান কাটার পর খেতের মধ্যে ক্রিকেট খেলায় মেতে উঠেছে শিশুরা। বিল মামুদপুর, ফরিদপুর, ৪ জানুয়ারি
ছবি : আলীমুজ্জামান
১৮ / ১৯
রাজধানীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। সেই সঙ্গে চাহিদা বেড়েছে কম্বলেরও। নারায়ণগঞ্জ থেকে তৈরি এসব কম্বল পাইকারি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বঙ্গবাজারে। শনির আখড়া, ৪ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১৯ / ১৯
পটুয়া কামরুল হাসানের শতচিত্রের বিশেষ প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী। জাতীয় জাদুঘর, ৪ জানুয়ারি
ছবি: দীপু মালাকার