এক ঝলক (৪ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
রাতভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছে নগরবাসী। এর মধ্য দিয়ে চলচালে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালকদের। ছবি: ধানমন্ডি ২৭, ঢাকা, ৪ জুলাই ।
ছবি: সাজিদ হোসেন
২ / ২৮
কঠোর লকডাউনের সড়কগুলো এখন রিকশাচালকদের দখলে। সি কে ঘোষ রোড, ময়মনসিংহ নগর, ৪ জুলাই ।
ছবি: আনোয়ার হোসেন
৩ / ২৮
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে গেল পণ্যবাহী কাভার্ড ভ্যান। মীনা বাজার, টেকনাফ, কক্সবাজার, ৪ জুলাই।
ছবি: গিয়াস উদ্দিন
৪ / ২৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া করোনায় আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট, ৪ জুলাই।
ছবি: আনোয়ার হোসেন।
৫ / ২৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কোলের শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন মা। লকডাউন থাকায় হেঁটেই হাসপাতাল রওনা হয়েছেন তিনি। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৪ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২৮
কুষ্টিয়ায় করোনা হাসপাতালে বেডে জায়গা না পেয়ে নিচে চিকিৎসা নিচ্ছেন এক রোগী। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ৪ জুলাই।
ছবি: তৌহিদী হাসান
৭ / ২৮
কোরবানির পশুর জন্য সারা দেশেই চাহিদা বেড়ে যায় শুকনা খড়ের। তাই নদীপথে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এসব খড়। বড়াল ব্রিজ, ভাঙ্গুড়া, পাবনা, ৪ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
৮ / ২৮
চলমান বিধিনিষের চতুর্থ দিন সিলেট নগরে বেড়েছে যান চলাচল। নগরের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ অমান্য করা এক যানবাহনের চালককে মামলা করে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ। সিটি পয়েন্ট, সিলেট নগর, ৪ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৮
ন্যায্যমূল্যে ট্রাক থেকে চাল কিনতে মানুষের দীর্ঘ সারি। মোহাম্মদপুর ৪, জুলাই, ঢাকা।
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ২৮
লকডাউন শেষে শুরু হবে সমুদ্রে মাছ ধরা। সেই প্রস্তুতি হিসেবে মাছ রাখার কাঁচাতে রং করতে ব্যস্ত জেলেরা। ফিরিঙ্গিবাজার, চট্টগ্রাম, ৩ জুলাই।
ছবি: সৌরভ দাশ
১১ / ২৮
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ জুলাই।
ছবি: দীপু মালাকার
১২ / ২৮
উঠানে নিজের পালা ভেড়াগুলোকে কাঁঠালপাতা খাওয়াচ্ছেন শরিফা বেগম। লক্ষ্মীপুর, তারাগঞ্জ, রংপুর, ৪ জুলাই।
ছবি: রহিদুল মিয়া
১৩ / ২৮
করোনার উপসর্গ নিয়ে মারা যান বরগুনার পৌর শহরের বাজার সড়কের বাসিন্দা শ্যামল দাস। তাই স্থানীয় প্রশাসন তাঁর বাড়ির সামনের সড়কটি লাল পতাকা দিয়ে বন্ধ করে দেন। পাথরঘাটা, বরগুনা, ৪ জুলাই।
ছবি: আমিন সোহেল
১৪ / ২৮
লকডাউনের চতুর্থ দিনে সড়কে মানুষের আনাগোনা বেড়েছে। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়া মানুষের কাছে কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা। বয়রা কলেজ মোড়, খুলনা, ৪ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৮
কঠোর বিধিনিষেধে উপেক্ষা করে গাদাগাদি করে পিকআপ ভ্যানে গন্তব্যে যাচ্ছেন শ্রমিকেরা। কারও মুখে নেই কোনো মাস্ক। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৮
লকডাউনে জুমিয়া পরিবারের শিশুরা ঘরবন্দী হয়ে আছে। খেলাধুলার সুযোগ না থাকায় বাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকে শিশুরা। বটতলী মোন পাড়া, রাঙামাটি সদর, ৪ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২৮
দিনমজুর মো. সুমনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে। যানবাহন না পেয়ে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। রেডিও কলোনি মোড়, সাভার, ঢাকা। ৪ জুলাই।
ছবি: জাহিদুল করিম
১৮ / ২৮
ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী এলাকায় সড়কে খানাখন্দ। বিপাকে পড়েন চলাচলকারীরা। গাবতলী, ঢাকা, ৪ জুলাই।
ছবি: জাহিদুল করিম
১৯ / ২৮
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন শিল্পী বেগম। মায়ের জন্য আনা সিলিন্ডার বয়ে নিচ্ছেন ছেলে সাকিব হাসান। মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া সদর, ৪ জুলাই ।
ছবি: সোয়েল রানা
২০ / ২৮
বন্যায় পাটখেতে পানি ঢুকে পড়েছে। তাড়াহুড়ো করে অপরিপক্ব পাট কেটে ফেলছেন চাষিরা। বাঁশিলা, নলডাঙ্গা, নাটোর, ৪ জুলাই ।
ছবি: মুক্তার হোসেন
২১ / ২৮
লকডাউনে অপ্রয়োজনে বাইরে বের হতে মাইকে নিষেধ করছেন বিজিবির এক সদস্য। এফডিসির মোড়, ঢাকা, ৪ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
২২ / ২৮
চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়াতে স্বজনদের ভিড়। সিএমএম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ৪ জুলাই।
ছবি: দীপু মালাকার
২৩ / ২৮
কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর সড়গুলোতে যানবাহনের সংখ্যা বেড়েছে। এয়ারপোর্ট রোড, খিলক্ষেত, ঢাকা, ৪ জুলাই ।
ছবি: তানভীর আহাম্মেদ
২৪ / ২৮
ছয় দিন ধরে জ্বরে ভুগছেন রাজশাহীর গোদাগাড়ীর হানুফা বেগম (৫০)। এরই মধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনা হয়। পাশে দাঁড়িয়ে তাঁকে বাতাস করছেন স্বামী আবদুর রাজ্জাক। রাজশাহী, ৪ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
২৫ / ২৮
রায়েরবাজার কাঁচাবাজারে পাইকারি শাকের বেচাকেনা হয়। আশপাশের গ্রাম থেকে আসে নানা ধরনের শাক। মোহাম্মদপুর, ঢাকা ৪ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন
২৬ / ২৮
একটুখানি বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন বয়োজ্যেষ্ঠ থেকে শিশুসহ সবাই। রায়েরবাজার, ঢাকা, ৪ জুলাই।
ছবি: সাবিনা ইয়াসমিন।
২৭ / ২৮
ঝুঁকি নিয়ে এক রিকশায় বসেছেন পাঁচজন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এভাবেই পথ চলতে হয়েছে তাঁদের। বহদ্দারহাট বাসস্ট্যান্ড, চট্টগ্রাম নগর, ৪ জুলাই।
ছবি: জুয়েল শীল
২৮ / ২৮
চাকরির পাশাপাশি এনামুল হক ও তাঁর তিন বন্ধু মিলে গড়ে তুলেছেন গরুর খামার। এই খামারে রয়েছে ৫৩টি গরু। করোনা মহামারির কারণে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি করেন তাঁরা। উত্তর কাট্টলী, চট্টগ্রাম নগর, ৪ জুলাই।
ছবি: জুয়েল শীল