এক ঝলক (৪ ডিসেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
নিরাপদ সড়কসহ নানা দাবিতে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ, ঢাকা, ৪ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
চট্টগ্রামে জাকির হোসেন সড়কের রেলগেটের ওপরে থাকা বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হচ্ছে। ঝাউতলা, চট্টগ্রাম নগর, ৪ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
৩ / ৯
চট্টগ্রামে জাকির হোসেন সড়কের রেললাইনের ওপরে বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিনের বাবা মোহাম্মদ করিম কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে, ৪ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
৪ / ৯
ধানবোঝাই ট্রলিতে ঝুঁকি নিয়ে গন্তব্যে কয়েকজন কৃষক। শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ নগর, ৪ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৫ / ৯
শীত আসছে, বাড়ছে পরিযায়ী পাখির আনাগোনা। কাপ্তাই হ্রদে দেখা মিলছে কালেম পাখির। কেরেতকাটা, রাঙামাটি সদর, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৯
বাঁশ–বেতের তৈরি ঝুড়ি বাজারে বিক্রি হচ্ছে। আকারভেদে ৮০ থেকে ১৬০ টাকা দরে এসব ঝুড়ি বিক্রি হচ্ছে। চৌয়ারা বাজার, কুমিল্লা, ৪ ডিসেম্বর
ছবি: এম সাদেক কুমিল্লা
৭ / ৯
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাব, ৪ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৮ / ৯
শাবককে পিঠে নিয়ে তারের ওপর দিয়ে পার হচ্ছে মা বানর। বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর, ৪ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৯ / ৯
পদ্মার পাড়ে সাতসকালে ধান সেদ্ধ করতে ব্যস্ত দুই কৃষক। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ীর। ৪ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক