চার বছরের জন্য প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। গতকাল ভার্জিনিয়া অঙ্গরাজ্যের হিলসবরোর একটি ভোটকেন্দ্রেএএফপি
২ / ১৪
বরিশালের বাবুগঞ্জে উৎপাদিত পাট আড়তদারেরা ট্রলারে করে নিয়ে যান ঘাটে। সেই পাট বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে রাখছেন শ্রমিকেরা। তাঁরা দিনে মজুরি পান ৫০০ টাকা। এসব পাট নিয়ে যাওয়া হবে খুলনা ও ঢাকার বিভিন্ন মিলে। গতকাল উপজেলার আরজিকালিকাপুর গ্রামে।ছবি: সাইয়ান
৩ / ১৪
সূর্য উঠছে। দিনের প্রথম আলোয় কেটে যাচ্ছে রাতের আঁধার। আলো ফুটতেই জীবিকার সন্ধানে নৌকা নিয়ে মাছ শিকারে বেরিয়ে পড়েছেন জেলে। বাংলাবাজার, দোগাছি, পাবনা, ৩ নভেম্বর।ছবি: হাসান মাহমুদ
৪ / ১৪
নির্বাচনের রাতে ডেলাওয়ার অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ডেলাওয়ার, যুক্তরাষ্ট্র, ৪ নভেম্বর।ছবি: এএফপি
৫ / ১৪
নির্বাচনের রাতে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ৪ নভেম্বর।ছবি: এএফপি
৬ / ১৪
জুমে হওয়া বেগুন বিক্রয়ের জন্য তুলেছেন দুই চাষি। বাঘাইছড়ি, রাঙামাটি, ৪ নভেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়। সাংবাদিক ইউনিয়ন কার্যালয়, খাগড়াছড়ি, ৪ নভেম্বর।ছবি: নীরব চৌধুরী
৮ / ১৪
২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে কুমিল্লা জেলা প্রশাসককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। জেলা প্রশাসক কার্যালয়, কুমিল্লা, ৪ নভেম্বর।ছবি: প্রথম আলো
৯ / ১৪
করোনার সম্মুখযোদ্ধা হিসেবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়ের হাতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ লেখাসংবলিত কার্ড প্রথম আলোর পক্ষে থেকে তুলে দেওয়া হয়। প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ। ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর, ৪ নভেম্বর।ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৪
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে ময়মনসিংহের পুলিশ সুপারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহ, ৪ নভেম্বর।ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৪
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্কুলেশন বিভাগের পক্ষ থেকে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। প্রেসক্লাব এলাকা, রংপুর, ৪ নভেম্বর।ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
সকালে ইটের ওপর চুপটি করে বসে আছে এক কসাই পাখি। পুরান বগুড়া, বগুড়া, ৪ নভেম্বর।ছবি: সোয়েল রানা
১৩ / ১৪
খাগড়াছড়ি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন পর্যটক আহত হন। খাগড়াছড়ি, ৪ নভেম্বর।ছবি: নীরব চৌধুরী