এক ঝলক (৪ ফেব্রুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব। প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের অবস্থান। রামপুরা ব্রিজ, ঢাকা, ৪ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
ভোর থেকে হঠাৎই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতে কাবু মানুষ। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৫
হিন্দুধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। মৃৎশিল্পীদের তৈরি সরস্বতীপ্রতিমা কিনতে মন্দিরে এসেছেন ভক্তরা। আকার অনুযায়ী ২০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি করা এই প্রতিমা। হাটখোলা, বরিশাল নগর, ৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১৫
পুরোনো ইট কিনে ঘর তৈরি করেছিলেন রসিদা বেগম। হঠাৎ বৃষ্টিতে টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানিতে ভিজে গেছে তাঁর ঘর। বাস্তুহারা, খুলনা, ৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
বিদ্যুতের তারে বসেছে জোড়া বুলবুলি। বাস্তুহারা কেসিসি মার্কেট, খুলনা, ৩ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। মরিয়মনগর ইউনিয়ন, কাটাখালী, চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি
ছবি: আব্বাস হোসাইন
৭ / ১৫
ভুট্টাখেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। মাহানপাড়া পঞ্চগড় ৪ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
৮ / ১৫
অসময়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে বাইরে বের হওয়া লোকজনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ৪ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৯ / ১৫
আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা। তাই বিভিন্ন পূজামণ্ডপে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সরস্বতী প্রতিমা। চকবাজার, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১০ / ১৫
কুতুবদিয়া ও মহেশখালী থেকে নৌকায় আনা হয় লবণ। শ্রমিকেরা লবণ গুদামে নিয়ে যাচ্ছেন। প্রতি মণ লবণ কেনা হয় ৩০০ থেকে ৪০০ টাকা দরে। মাঝিরঘাট, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১১ / ১৫
দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানতে এখনো রয়েছে অনীহা। মাস্ক ছাড়াই গণপরিবহনে উঠেছেন যাত্রীরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১৫
পথের ধারে ফুটে থাকা বুনো ফুল থেকে মৌমাছির মধু আহরণ। নরসুন্দা নদীপাড়, কিশোরগঞ্জ, ৪ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৩ / ১৫
বসন্ত আসার আগেই ফুটেছে শিমুল ফুল। বাড়ির পাশের গাছ থেকে ঝরে পড়া শিমুল ফুল কুড়াচ্ছে দুই শিশু। খয়রত গ্রাম, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ৪ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৫
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা বিক্রির হাট বসেছে। হাট থেকে প্রতিমা নিচ্ছেন পূজারিরা। আকারভেদে একেকটি সরস্বতী প্রতিমা ২০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে। চকবাজার, ফরিদপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৫
ধান কাটা শেষ। মাঠের মধ্যে ছানা নিয়ে খাবারের খোঁজে একদল রাজহাঁস। হুলারহাট গ্রাম, সদর উপজেলা, পিরোজপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: এ কে এম ফয়সাল