এক ঝলক (৪ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে আঁকা হয়েছে এই দেয়ালচিত্র। ফুলার রোড, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২ / ২৯
ঠিক মাথার ওপরেই পদচারী সেতু। কিন্তু ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। সড়ক বিভাজনের ভাঙা গ্রিল গলে শিশুকে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছে এই ব্যক্তি। শিশুটির মাথায় যাতে আঘাত না লাগে তাই আরেক পথচারী বাড়িয়ে দিয়েছে হাত। নিউ মার্কেট এলাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৩ / ২৯
প্রজাপতি দিয়ে দৃষ্টিনন্দন সাজে সজ্জিত রাজধানীর ‘প্রজাপতির গুহা’ নামের এই পাতালপথটি। এ রকম পরিবেশ পেলে রাস্তা পারাপারে পাতালপথ কিংবা পদচারী সেতু ব্যবহারে আগ্রহ পায় পথচারীরা। কারওয়ান বাজার, ৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৪ / ২৯
ওয়েস্ট ইন্ডিয়ান-আমেরিকান কার্নিভ্যাল ডে প্যারেডে অংশগ্রহণকারী একজন সেজেছিলেন এমন সাজে। ব্রুকলিন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৩ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৫ / ২৯
আকি মৎস বন্দরে টাইফুন জেবির কারণে সুউচ্চ ঢেউ। কোচি প্রিফেকচার, পশ্চিম জাপান, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

৬ / ২৯
রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে সড়কের একাংশ দখল করে এভাবেই দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স। মিরপুর, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৭ / ২৯
রাজধানীর সড়কে স্থাপিত অনেক সিসি টিভি ক্যামেরার অবস্থা এমনই শোচনীয়। মিরপুর বেড়িবাঁধ সড়কে ভেঙে ঝুলে আছে ক্যামেরাটি। মিরপুর ১, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

৮ / ২৯
ঘাস থেকে জলাশয়ে নেমে পড়েছে ছাগলটি। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ৪ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৯
মাছ ধরা। কাপ্তাই হ্রদ বাঁধ এলাকায়, রাঙামাটি, ৪ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২৯
বিশ্রামে বসেছে ফড়িং। ৪ সেপ্টেম্বর ডুমুরিয়া, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন।

১১ / ২৯
শিশুদের দূরন্তপনা। ভদ্রা নদীর খননের জন্য স্তূপকৃত মাটির উঁচু থেকে বিশেষ কৌশলে নিচে নামছে শিশুরা। শোভনা, ডুমুরিয়া, খুলনার, ৪ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ২৯
স্কুল প্রাঙ্গণে আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রীরা কাবাডি খেলায় অংশ নেয়। নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, ৪ সেপ্টেম্বর। ছবি : শাহাদৎ হোসেন

১৩ / ২৯
উপজেলার দুর্গম মরাচেঙ্গী, বেতছড়ি, জাহানাতলীসহ ২৫টির বেশি এলাকা ও রাঙামাটির নানিয়ারচার উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত বোট। এই বোটের সাহায্যে এলাকার লোকজন মহালছড়ি উপজেলার সাপ্তাহিক হাটবাজারে আসেন উৎপাদিত ফসল বিক্রি করতে ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে। একমাত্র সাপ্তাহিক হাটবাজারে বোট পাওয়া যায়। অনেক সময় বোটে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে হাটবাজারে আসতে হয়। চেঙ্গিব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৯
‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবিতে’ গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। মোজাফ্ফর আলী ফকির উচ্চবিদ্যালয় ও কলেজ, কলতাপাড়া, গৌরীপুর, ময়মনসিংহ, ৪ সেপ্টেম্বর। ছবি: আনোয়ার হোসেন

১৫ / ২৯
রাজধানীর হেয়ার রোডে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কা লাগে। এই ঘটনায় দুই চালক বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

১৬ / ২৯
সড়ক পারাপারে অনেকেই সচেতন নন। ব্যস্ত সড়ক পার হচ্ছেন কয়েকজন। ফার্মগেট, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

১৭ / ২৯
বেড়েছে মশার উপদ্রব। তার সঙ্গে বেড়েছে মশারির চাহিদা। তাই মশারির বিক্রি বেড়েছে। চট্টগ্রামের সিনেমা প্লেস এলাকার পাইকারি বাজারে প্রতিটি মশারির পাইকারি দাম ১০০ থেকে ৫০০ টাকা। চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

১৮ / ২৯
গোধূলিবেলায় আন্ধারমানিক নদীতে মাছ ধরছেন জেলেরা। কলাপাড়া সেতু থেকে এমন মনোরম দৃশ্য চোখে পড়ে। কলাপাড়া, পটুয়াখালী, সাম্প্রতিক ছবি। ছবি: সাইয়ান

১৯ / ২৯
ঢেউহীন শান্ত কাপ্তাই হ্রদে চলছে পর্যটকদের বোট। সারা বছরই এই হ্রদে পর্যটকদের আনাগোনা থাকে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৪ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ২৯
রাধাচূড়া ফুলে বসেছে প্রজাপতি। সার্কিট হাউস, রাঙামাটি, ৪ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ২৯
বর্ষা মৌসুমে নদীনালায় বাড়ছে পানি। খাগড়াছড়ির অনেক অঞ্চলে এ সময় নৌকাই চলাচলের একমাত্র বাহন। নতুন নৌকা নিয়ে বাজারে এসেছেন এক দোকানি। টিলাপাড়া, মহালছড়ি, খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী

২২ / ২৯
সুরমা নদীর শারদীয় রূপ। নীল আকাশের প্রতিবিম্ব নদীতে, আকাশে উড়ছে সাদা মেঘের ভেলা। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ৪ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৯
মোহাম্মদপুরের বসিলা সড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। এসব অটোরিকশার বেশির ভাগ চালকই ট্রাফিক আইন মানেন না। বসিলা, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন

২৪ / ২৯
ঝুঁকি নিয়ে কাঁটাতারের সড়ক বিভাজক অতিক্রম করছেন এক ব্যক্তি। যদিও একটু দূরেই পদচারী–সেতু রয়েছে। ফার্মগেট, ঢাকা, ৪ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন

২৫ / ২৯
ট্রাক-বাসের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যান ভটভটিতে গাদাগাদি করে বিদ্যালয় থেকে ফিরছে শিক্ষার্থীরা। কয়েকজন হাত ধরাধরি করে দাঁড়িয়ে মাঝখানে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণহানি ঘটলেও এভাবেই ঝুঁকি নিয়ে চলছে তারা। চাটমোহর বাইপাস, পাবনা-ভাঙ্গুরা সড়ক, পাবনা, ৪ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

২৬ / ২৯
বিদ্যালয় ছুটি হয়েছে । শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে চোখে পড়েছে মহাসড়কের ধারে তেঁতুলগাছ কাটার দৃশ্য। সেখানে কাটা গাছের তেঁতুল সংগ্রহে শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েছে। বনানী, শাজাহানপুর, বগুড়া, ০৪ আগস্ট । ছবি: সোয়েল রানা

২৭ / ২৯
বিলে চাষ করা পাঙাশ মাছকে খাবার দিচ্ছেন শফিক মিয়া। পানির ওপর ভেসে সে খাবার খাচ্ছে পাঙ্গাশের ঝাঁক। সাজাপুর ফুলতলা, শাজাহানপুর, বগুড়া, ০৪ আগস্ট। ছবি: সোয়েল রানা

২৮ / ২৯
পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ফিলিং স্টেশনগুলোতে ‘হেলমেট নেই, পেট্রল নেই’ (নো হেলমেট, নো পেট্রল) প্রচারণা চলছে। সাঁটানো হয়েছে স্টিকার ও ফেস্টুন। ফিলিং স্টেশনগুলোতে রয়েছে পুলিশ। সিও বাজার, রংপুর, ৪ সেপ্টেম্বর। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ২৯
সীতাকুণ্ড পাহাড় থেকে আনা হয়েছে এসব পেয়ারা। বাজারে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। কর্নেল হাট, চট্টগ্রাম, ০৪ আগস্ট। ছবি: জুয়েল শীল