এক ঝলক (৫ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
সড়কের পাশের খালে পাইলিংয়ের কাজ চলছিল। এর মধ্যে হঠাৎ ঝুমবৃষ্টি নামে। গরমের মধ্যে তাই স্বস্তি পেতে সড়কে শুয়ে বৃষ্টিবিলাস করেন দুই শ্রমিক। সাইনবোর্ড, বাগেরহাট, ৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
কৃষকের ঘরে উঠতে শুরু করেছে নতুন পাট। বাজারে দামও বেশ ভালো যাচ্ছে। সকাল সকাল বাড়ির উঠানে পাটের আঁশ রোদে শুকাচ্ছেন গৃহবধূ জোছনা বেগম। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল মিলন পালের ডাংগি এলাকা থেকে ছবিটি তোলা।
ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৩ / ১১
ধান সেদ্ধ করে বাড়ির পাশে মাঠে রোদে শুকাচ্ছেন গৃহবধূ আমেনা বেগম। পরে এই ধান মিলে নিয়ে ভাঙিয়ে চাল করে আনবেন। ৫ আগস্ট, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১১
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর থেকে তোলা।
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১১
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বরিশাল নগরের সড়কগুলোতে বেড়েছে ব্যাটারিচালিত যানবাহনসহ তিন চাকা যানের চলাচল। হাসপাতাল রোড, বরিশাল নগর, ৫ আগস্ট
ছবি: সাইয়ান
৬ / ১১
মোরগফুলগাছে খাবারের খোঁজে চড়ুই। পৌরসভা চত্বর, বগুড়া, ৫ আগস্ট।
ছবি: সোয়েল রানা
৭ / ১১
জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত নারী শ্রমিকেরা। ভরা বর্ষা, তাই তোড়জোড় করে জমিতে ধানের চারা রোপণ করাচ্ছেন জমির মালিক। রাঙামাটি শহরের তঞ্চঙ্গ্যা পাড়া লিচুবাগান এলাকা, ৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা।
৮ / ১১
বর্ষায় সিলেটের সুরমা নদী এখন পানিতে টইটম্বুর। নৌকা করে ভেসে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবী। সিলেট নগরের চাঁদনীঘাট এলাকা থেকে তোলা। সিলেট, ৫ আগস্ট।
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন না থাকায় ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন অনেকে। বাবুবাজার সেতু এলাকা, ঢাকা, ৫ আগস্ট
ছবি: দীপু মালাকার
১০ / ১১
রংপুরে কঠোর বিধিনিষেধের ১৪ দিনে নগরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। কোথাও কোথাও জটলাও লাগছে। সিটি বাজার, রংপুর, ৫ আগস্ট।
ছবি: মঈনুল ইসলাম।
১১ / ১১
রাজধানীর শ্যামবাজার এলাকার কাঠপট্টিতে কাজ করছেন শ্রমিকরা। গামরু, সেগুন, শিলকড়ই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের কাঠ পাওয়া যায় এখানে। দেশের বিভিন্ন স্থান থেকে আসবাবপত্রের ব্যবসায়ীরা এখান থেকে কাঠ সংগ্রহ করেন। ঢাকা, ৫ আগস্ট
ছবি: দীপু মালাকার