জাতীয় পিঠা উৎসবের স্টল থেকে পিঠা নিচ্ছেন কয়েকজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ৫ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
শীতের সকালের কুয়াশা উপেক্ষা করেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। সুলতানপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ৫ জানুয়ারিছবি: প্রথম আলো
৩ / ১০
ভোটকেন্দ্রের ফটকেই দুই প্রার্থীর সমর্থকদের মারামারি। তাঁদের ছত্রভঙ্গ করতে সেখানে আনসার সদস্যের লাঠিপেটা। চকবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা, গাবতলী সদর ইউনিয়ন, বগুড়া, ৫ জানুয়ারিছবি: সোয়েল রানা
৪ / ১০
অসহায় ও এতিম শিশুদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ। ভালাইপুর, চুয়াডাঙ্গা, ৫ জানুয়ারিছবি: প্রথম আলো
যশোরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। ঈদগাহ মোড়, যশোর, ৫ জানুয়ারিছবি: এহসান-উদ-দৌলা
৭ / ১০
করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়ে যাওয়ায় টিকা নিতে হুমড়ি খেয়ে পড়েছেন মানুষ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্র, বগুড়া শহর, ৫ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ১০
কয়েক দিন ধরে সারা দেশেই শীতের প্রকোপ বেড়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শীত একটু বেশি। তবুও থেমে নেই জনজীবন। শীতের কাপড় মুড়িয়ে কাজে যাচ্ছেন কর্মজীবী মানুষ। পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, মনোহরপুর, পাবনা, ৫ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৯ / ১০
চট্টগ্রামের বোয়ালখালীর আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দেশি অস্ত্র নিয়ে মহড়া দেন ছাত্রলীগের কর্মীরা। বেলা ২টা, ৫ জানুয়ারিছবি: সৌরভ দাশ
১০ / ১০
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে মানববন্ধন করে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশ রাস্তায় দাঁড়াতে বাধা দিলে পুলিশ ও কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এ সময় প্রায় এক বাস নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বেলা সাড়ে তিনটা, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেছবি: জুয়েল শীল